এক্সপ্লোর

Chinmoy Krishna Das: বাংলাদেশে জামিন পেলেন চিন্ময়কৃষ্ণ দাস, রাষ্ট্রদ্রোহের অভিযোগে ৫ মাস ধরে জেলবন্দি

Bangladesh News: জামিন পেলেও আজই সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ মুক্তি পাবেন কি না সংশয় রয়েছে।

ঢাকা: বাংলাদেশে জামিন পেলেন প্রাক্তন ISKCON নেতা তথা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস। রাষ্ট্রদ্রোহ বা দেশদ্রোহ মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি। নয় নয় করে প্রায় পাঁচ মাস ধরে ছিলেন জেলবন্দি। শেষ পর্যন্ত, বুধবার হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করল। এদিন বিচারপতি মহম্মদ আতোয়ার রহমান এবং বিচারপতি মহম্মদ আলি রেজা চিন্ময়কৃষ্ণের জামিন মঞ্জুর করেছেন। কিন্তু জামিন পেলেও আজই সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ মুক্তি পাবেন কি না সংশয় রয়েছে। কারণ তিন দিন সরকারি ছুটি রয়েছে সেখানে। ফলে আদালত বন্ধ থাকবে। ওই সময়ের মধ্যে বাংলাদেশের মহম্মদ ইউনূস সরকার জামিনের বিরোধিতা করে আবেদন জানালে মুক্তি পাওয়া আটকে যেতে পারে। (Chinmoy Krishna Das)

হাইকোর্ট জামিন মঞ্জুর করলেও, এখনই চিন্ময়কৃষ্ণের মুক্তি পাওয়া নিয়ে সংশয়ের আরও কারণ রয়েছে। হাইকোর্টের নির্দেশের উপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ না দিলে যদিও চিন্ময়কৃষ্ণের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী প্রহ্লাদদেব নাথ। এর আগে, গত ২৩ এপ্রিল চিন্ময়কৃষ্ণের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য হাইকোর্টের কাছে মক্কেলের জামিনের আবেদন জানিয়েছিলেন। জানিয়েছিলেন, জেলে অসুস্থ হয়ে পড়েছেন সন্ন্যাসী। বিনা বিচারে এভাবে তাঁকে আটকে রাখা উচিত নয়।সেই দিন যদিও হাইকোর্ট জামিন মঞ্জুর করেনি। তবে আজ জামিন পেলেন চিন্ময়কৃষ্ণ। (Bangladesh News)

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূস। কিন্তু তার পর সাম্প্রদায়িক হিংসা ছড়ায় দেশে, বেছে বেছে সংখ্যালঘু হিন্দুদের নিশানা করা হয়। সেই আবহেই গত বছর চট্টগ্রামে BNP-র প্রাক্তন সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। চিন্ময়কৃষ্ণ এবং আরও ১৮ জনের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ করেন তিনি। জানান ২৫ অক্টোবর হিন্দুদের নিয়ে যে মিছিল বেরিয়েছিল, সেখানে বাংলাদেশের জাতীয় পতাকাকে অসম্মান করেন চিন্ময়, জাতীয় পতাকার ঊর্ধ্বে গেরুয়া পতাকা ওড়ান তিনি।   

এর পর, গত বছর ২৫ নভেম্বর গ্রেফতার হন চিন্ময়কৃষ্ণ। ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত তাঁকে জেলে পাঠায়। তাঁর জামিনের আর্জি খারিজ করে দেওয়া হয়। এর পর, গত বছর ১১ ডিসেম্বরও জামিনের আর্জি জানিয়েছিলেন চিন্ময়কৃষ্ণ। কিন্তু সেবারও তাঁর জামিনের আর্জি খারিজ করে দেওয়া হয়। চলতি বছরের ৪ ফেব্রুয়ারি চিন্ময়কৃষ্ণের জামিন নিয়ে হাইকোর্ট রুল জারি করে। কেন তাঁকে জামিন দেওয়া যাবে না, জানতে চাওয়া হয়। এর পর ৩০ এপ্রিল শুনানির দিন নির্ধারিত হয়। আর আজ শুনানিতে চিন্ময়কৃষ্ণের জামিন মঞ্জুর করা হল।

চিন্ময়কৃষ্ণকে আদালতে তোলার দিন এক আইনজীবীরও মৃত্যু হয়। ওই আইনজীবীর ভাইয়ের দায়ের করা মামলার ভিত্তিতে বেশ কিছু সংখ্যালঘু বা হিন্দু আইনজীবীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই নিয়েও বিস্তর টানাপোড়েনের সাক্ষী হন সকলে। চিন্ময়কৃষ্ণের আইনজীবীদের উপরও হামলা হয়েছে, তাঁরা হুমকি, হুঁশিয়ারি পেয়েছেন। আইনি জটে বারবার পিছিয়ে গিয়েছে জামিনের আবেদনের শুনানি।

Input By : https://bengali.abplive.com/news/aadhaar-pan-ration-card-not-enough-to-prove-citizenship-instead-one-needs-voter-id-card-and-passport-says-delhi-police-1133106
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
No Cooking Rice: রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget