এক্সপ্লোর

LIVE UPDATES: মধ্যরাতে লোকসভায় পাস নাগরিকত্ব সংশোধনী বিল, টুইটারে উচ্ছ্বাসপ্রকাশ প্রধানমন্ত্রীর, অভিনন্দন জানালেন অমিত শাহকে

Citizenship Bill To Be Tabled In Lok Sabha Today Amid Northeast Protests LIVE UPDATES: মধ্যরাতে লোকসভায় পাস নাগরিকত্ব সংশোধনী বিল, টুইটারে উচ্ছ্বাসপ্রকাশ প্রধানমন্ত্রীর, অভিনন্দন জানালেন অমিত শাহকে

Background

নয়াদিল্লি: বিরোধীদের তীব্র আপত্তি ও উত্তর পূর্বাঞ্চলে বিক্ষোভের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ লোকসভায় পেশ করতে চলেছেন নাগরিকত্ব সংশোধনী বিল। কেন্দ্রীয় সরকারের দাবি, এর ফলে অনুপ্রবেশ সমস্যায় পাকাপাকিভাবে লাগাম পরানো যাবে।

৬০ বছরের পুরনো নাগরিকত্ব আইনে সংশোধনী সংক্রান্ত বিলটি আজ লোকসভায় পেশ করবেন অমিত শাহ। প্রথমে আলোচনা হবে, তারপর ভোটাভুটি। এর ফলে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে উদ্বাস্তু হওয়া অমুসলিমরা ভারতীয় নাগরিকত্ব পাবেন। লোকসভায় বিলটি সহজেই পাশ করাতে পারবে কেন্দ্র, সম্ভবত শিবসেনাও বিলটি সমর্থন করবে। রাজ্যসভাতেও তা উতরে যাবে বলে সরকারের আশা।

উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকার মানুষ মনে করেন, এই বিল তাঁদের জমির ওপর অধিকার খর্ব করবে, আঘাত হানবে জাতিসত্ত্বায়। নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন আগামীকাল এই বিলের বিরুদ্ধে ১১ ঘণ্টার বনধ ডেকেছে, তাদের দাবি, এই বিল ১৯৮৫-র অসম চুক্তি বাতিল করে দেবে। এই চুক্তি বলছে, ১৯৭১-র ২৪ মার্চের পর এ দেশে যাঁরা এসেছেন, ধর্মনির্বিশেষে তাঁরা সকলেই বেআইনি অনুপ্রবেশকারী, তাঁদের বার করে দিতে হবে। আসু সহ অসমের প্রভাবশালী ছাত্র সংগঠনগুলি নাগরিকত্ব বিলের বিরুদ্ধে পুরোদস্তুর আন্দোলনের রাস্তায় হাঁটার হুমকি দিয়েছে। ১৯৫৫-র যে প্রকৃত নাগরিকত্ব আইন বলছে, ভারতীয় নাগরিকত্ব পেতে হলে শেষ ১৪ বছরের মধ্যে অন্তত ১১ বছর এ দেশে থাকতে হবে। এই সময়সীমা কমিয়ে অমুসলিমদের জন্য সময়টা ৫ বছর করা হচ্ছে নয়া নাগরিকত্ব বিলে। পাশাপাশি যতদিন তাঁরা নাগরিক্ব না পাচ্ছেন,ততদিন সরকার তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে না।

বিরোধীরা বেশিরভাগই নাগরিকত্ব বিলের বিরুদ্ধে খড়গহস্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিল বৈষম্যমূলক বলে অভিযোগ করেছেন। তাঁর বক্তব্য, ধর্মনির্বিশেষে সবাইকে নাগরিকত্ব দিতে হবে, তা হলে তাঁরা এই বিল মানবেন। কিন্তু ধর্মের ভিত্তিতে বৈষম্য হলে তৃণমূল তা মানবে না। কংগ্রেস নেতা শশী থারুরের বক্তব্য, এই বিল অসাংবিধানিক, ভারত নামক ধারণার বিরুদ্ধে। এর ফলে ভারত হিন্দু পাকিস্তানে পরিণত হবে বলে তাঁর দাবি।

যদিও বিজেপির বক্তব্য, এই বিল প্রতিবেশী রাষ্ট্রগুলির ধর্মীয় কারণে অত্যাচারিত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে। যদিও বিক্ষোভ আন্দোলনের জেরে কিছু কিছু এলাকা বাদ দেওয়া হচ্ছে। উত্তর পূর্বাঞ্চলের যে সব জায়গায় যেতে ইনার লাইন পারমিট লাগে, সে সব জায়গায় এই বিল প্রযোজ্য হবে না বলে খবর। একই নিয়ম যে সব এলাকায় ষষ্ঠ তফশিল প্রযোজ্য, সে সব এলাকার পক্ষেও। প্রথম নরেন্দ্র মোদী সরকারের আমলেও এই বিলটি পেশ করা হয়েছিল কিন্তু উত্তর পূর্বাঞ্চলে বিক্ষোভের জেরে লোকসভায় পাশ করা গেলেও তা রাজ্যসভায় পেশ করা হয়নি। ফলে বিলটি তামাদি হয়ে যায়।

00:28 AM (IST)  •  10 Dec 2019

অনেক বিতর্কের পর লোকসভায় পাস হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)। ৩১১-৮০ ভোটে পাস হল এই বিল। আর তারপরই উচ্ছ্বাস প্রকাশ করলেন নরেন্দ্র মোদি। পরপর দুটি টুইট করেন তিনি। প্রধানমন্ত্রী প্রথমে টুইট করেন, ‘সমৃদ্ধ আর বিস্তারিত আলোচনার পর নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ায় আমি ভীষণ খুশি। যাঁরা বিলটিকে সমর্থন করলেন, সেই সমস্ত সাংসদ এবং রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ। ভারবর্ষের শতাব্দীপ্রাচীন মানবিক বোধ এবং আত্মীকরণের সরণি মেনেই এই বিল।’ দ্বিতীয় টুইটে তিনি লেখেন, ‘নাগরিকত্ব সংশোধনী বিলের সমস্ত খুঁটিনাটি খুব সহজে বুঝিয়ে বলার জন্য আমি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও অভিনন্দন জানাব। আলোচনার সময় সাংসদদের সমস্ত প্রশ্নের বিস্তারিত জবাবও দিয়েছেন উনি।’ সব মিলিয়ে বিজেপি শিবিরে যুদ্ধজয়ের আবহ।
00:20 AM (IST)  •  10 Dec 2019

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget