এক্সপ্লোর

CJI Sanjiv Khanna: ‘মানুষের আস্থা অর্জন করতে হয়, আদায় করা যায় না,’ বিদায়ী ভাষণে বললেন প্রধান বিচারপতি সঞ্জীব খন্না

Supreme Court: প্রধান বিচারপতি হিসেবে মাত্র ছ’মাসের কার্যকাল সামলেছেন CJI খন্না।

নয়াদিল্লি: দেশের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিলেন CJI সঞ্জীব খন্না। মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টে সকলকে বিদায় জানালেন তিনি। এদিন উত্তরসূরি  বিচারপতি বিআর গাভাইয়ের হাতে ব্যাটন তুলে দেওয়ার পাশাপাশি, গুরুত্বপূর্ণ বার্তাও দেন CJI  খন্না। তিনি জানান, মানুষের কাছ থেকে আস্থা আদায় করা যায় না,তা অর্জন করে নিতে হয়। (CJI Sanjiv Khanna)

প্রধান বিচারপতি হিসেবে মাত্র ছ’মাসের কার্যকাল সামলেছেন CJI খন্না। কিন্তু এই কয়েক মাসেই বেশ কিছু গুরুত্বপূর্ণ রায় দেন তিনি। এদিন সহকর্মীদের বিদায় জানাতে গিয়ে বাকরুদ্ধ হয়ে যান কার্যত। তিনি বলেন, “আমি ভাষা খুঁজে পাচ্ছি না। বহু স্মৃতি নিয়ে যাচ্ছি। একবার আইনজীবী হয়ে গেলে, চিরকাল আইনজীবীই থেকে যেতে হয়। বিচারবিভাগের উপর মানুষের আস্থা আদায় করে নেওযা যায় না, তা অর্জন করতে হয়। বিচারবিভাগ এমন একটি শব্দবন্ধ, যা Bar এবং Bench, উভয়েরই প্রতিনিধি। Bar হল বিবেকের রক্ষক।” (Supreme Court)

বিচারপতিরা সমাজের বিভিন্ন শ্রেণি থেকে উঠে আসেন। ভারতের এই বৈচিত্র্যই সিদ্ধান্ত গ্রহণের পথ প্রশস্ত করে বলেও মন্তব্য করেন CJI খন্না। উত্তরসূরি, বিচারপতি বিআর গাভাইকে নিয়ে বলেন, “উনি আমার সবচেয়ে বড় ভরসার জায়গা ছিলেন। ওঁর মধ্যে মহান বিচারপতিকে পাবেন আপনারা। উনি মৌলিক অধিকার এবং স্বাধীনতাকে রক্ষা করবেন।” আত্মীয় এইচ আর খন্না, যিনি ১৯৭১-’৭৭ পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন, তাঁর সঙ্গে যদিও নিজের তুলনা করতে চাননি CJI খন্না। 

তবে এদিন CJI খন্না পরিষ্কার জানান যে, অবসরের পর কোনও সরকারি পদে অধিষ্ঠিত হবেন না তিনি। বলেন, "অবসর পরবর্তী কোনও পদ গ্রহণ করব না আমি। তবে আইন নিয়ে কিছু করতে পারি।" দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার এবং তার পর বিচারপতিদের সম্পত্তির খতিয়ান তুলে ধরার রীতি শুরু হয়েছে CJI খন্নার হাত ধরেই। তিনি বলেন, "বৈচারিক ভাবনা অবশ্যই নির্ণায়ক হতে হবে। সুবিধা-অসুবিধা দেখে, যুক্তিসঙ্গত ভাবে সমাধানসূত্র বের করি আমরা। আপনি ঠিক ছিলেন না ভুল, তা ভবিষ্যৎই বলে দেবে।"

২০০৫ সালে প্রথম বার দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন CJI খন্না। পরের বছর স্থায়ী বিচারপতি হন। গত ২০ বছর বিচারপতি পদেই আসীন ছিলেন তিনি। ২০১৯ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হওয়ার পর, গত বছর নভেম্বর মাসে প্রধান বিচারপতি হন। গত ছ’বছরে একাধিক ঐতিহাসিক রায়ে যুক্ত ছিলেন CJI খন্না, অনুচ্ছেদ ৩৭০ থেকে পরকীয়ার অপরাধমুক্তকরণ, নির্বাচনী বন্ড থেকে EVM-VVPAT মামলা। তাঁর জায়গায় এবার অধিষ্ঠিত হতে চলেছেন ৫২তম প্রধান বিচারপতি বিআর গাভাই।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget