এক্সপ্লোর

Abhijeet Dipke: 'ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে, পোস্ট সরিয়েও লাভ হবে না', কী অভিযোগ অভিজিৎ দীপকের ?

Instagram Crackdown: শুধু অভিজিৎ দীপকে নন, ককরোচ জনতা পার্টির আরেকজন, অভিজিৎ দীপকের সহযোদ্ধা আশুতোষ রাঙ্কাও এক্স মাধ্যমে পোস্ট করেছেন, ইনস্টাগ্রাম থেকে এভাবে হাজার হাজার পোস্ট সরিয়ে দেওয়া নিয়ে।

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ এনেছেন সম্প্রতি। এক্স মাধ্যমে অভিজিৎ লিখেছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম থেকে সরকার বিরোধী পোস্ট সরিয়ে দেওয়া হচ্ছে। সরকার বিরোধী মতামত পোষণ করে যেসব পোস্ট ইনস্টাগ্রামে করা হচ্ছে, তা সরিয়ে দেওয়ার পিছনে কেন্দ্রীয় সরকারকেই সরাসরি দায়ী করেছেন অভিজিৎ দীপকে। বুধবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে অভিজিৎ লিখেছেন, সরকার জোর করে হাজার হাজার সমালোচনামূলক পোস্ট রোজ সরিয়ে দিচ্ছে। 

'হাত টেনে ধরেছিল, গাড়ি লক করে দিয়েছিল...', উবের চালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলা যাত্রীর 

অভিজিৎ দীপকের নিজের এক্স পোস্টে লিখেছেন, 'ইনস্টাগ্রাম থেকে এভাবে সরকারের সমালোচনামূলক পোস্ট সরিয়ে দেওয়া হলেও, আদতে তা কোনও কাজে আসবে না। কেন্দ্রীয় সরকার প্রতিদিন হাজার হাজার পোস্ট ও অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে ইনস্টাগ্রামে। কিন্তু মনে হচ্ছে তারা একটি মৌলিক বিষয় এড়িয়ে যাচ্ছে। ইনস্টাগ্রাম কেবলমাত্র একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেখানে মানুষ তাঁদের প্রশ্ন উত্থাপন করে। সেই প্রশ্নগুলোর পিছনে থাকা কারণগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার অনেক ঊর্ধ্বে এবং অ্যাকাউন্ট বন্ধ করে দিলেই সেগুলো উধাও হয়ে যাবে না।' অভিজিৎ আরও বলেছেন, 'এভাবে একের পর এক পোস্ট ডিলিট হতে থাকলে আসলে যেটা নিয়ে ঝুঁকি তৈরি হবে, সেটা হল মানুষের বিশ্বাস। সরকারের এসব কাজকর্ম মানুষের মনে আরও বেশি করে অবিশ্বাস তৈরি করবে। আর তাঁদের কাছে সরকারকে জবাবদিহি করতে হবে।' 

শুধু অভিজিৎ দীপকে নন, ককরোচ জনতা পার্টির আরেকজন প্রধান, অভিজিৎ দীপকের সহযোদ্ধা আশুতোষ রাঙ্কাও এক্স মাধ্যমে পোস্ট করেছেন, ইনস্টাগ্রাম থেকে এভাবে হাজার হাজার পোস্ট সরিয়ে দেওয়া নিয়ে। আশুতোষ নিজের এক্স পোস্টে লিখেছেন, 'ভারতে হাজার হাজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করা হয়েছে এবং লক্ষ লক্ষ ভিডিও সরিয়ে ফেলা হয়েছে।' 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

রূপচর্চার ক্রিমের নেশায় ভয়ঙ্কর পরিণতি! ১৭ বছরের কিশোরীর কিডনি বিকল হওয়ার আশঙ্কা, ক্রিমে মিলল বিপুল পারদ
রূপচর্চার ক্রিমের নেশায় ভয়ঙ্কর পরিণতি! ১৭ বছরের কিশোরীর কিডনি বিকল হওয়ার আশঙ্কা, ক্রিমে মিলল বিপুল পারদ
BJP News: ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য নন্দীগ্রামের বিজেপি নেতা, লিখলেন, ‘খুব বেশি হলে মৃত্যু হবে, ভয় পাই না’
ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য নন্দীগ্রামের বিজেপি নেতা, লিখলেন, ‘খুব বেশি হলে মৃত্যু হবে, ভয় পাই না’
GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
El Nino : ক্যালিফোর্নিয়ায় ৫০ ফুটের দানবীয় ঢেউ, তছনছ উপকূল, ভারতেও কি এল-নিনো ঘটাবে এমন কিছুই?
ক্যালিফোর্নিয়ায় ৫০ ফুটের দানবীয় ঢেউ, তছনছ উপকূল, ভারতেও কি এল-নিনো ঘটাবে এমন কিছুই?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget