এক্সপ্লোর

CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত

বুধবার  আদালত ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।


নয়াদিল্লি: আটক হয়েছিলেন রাতেই। তারপর গ্রেফতার । আর এবার বিচারবিভাগীয় হেফাজত। নিষেধাজ্ঞা সত্ত্বেও যন্তর মন্তরে গেট টপকে ঢুকে পড়ার পরই CJP নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা এবং অজিঙ্ক শিন্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা নির্দেশ অনুসারে, এখন যন্তরমন্তরে কোনওরকম প্রতিবাদ কর্মসূচিই করা যাবে না। এর মধ্যেই মঙ্গলবার যন্তরমন্তরে প্রবেশ করে বিক্ষোভ দেখান সিজেপি নেতারা। যন্তরমন্তরে অনধিকার প্রবেশের অভিযোগে  মঙ্গলবারই CJP-র নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা এবং অজিঙ্ক শিন্ডেকে আটক করেছিল দিল্লি পুলিশ। বুধবার সকালে তাঁদের ৩ জনকেই   প্রিভেন্টিভ অ্যারেস্ট দেখানো হয়। শেষ পাওয়া খবর অনুসারে , বুধবার  আদালত ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।

ককরোচ জনতা পার্টির ধৃত ৩ নেতাকে সকালেই পেশ করা হয়েছিল SEM কোর্টে । SEM কোর্ট থেকে তিহাড়ে নিয়ে যাওয়া হয় আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে। আরেক CJP নেতা অজিঙ্কা শিন্ডকে শর্তাধীন জামিনে মুক্ত করা হয়েছে। শিন্ডেকে ৫,০০০ টাকা ও মুচলেকা দিয়ে জামিনে মুক্তি দেওয়া হয়।

যন্তর মন্তরে আর কোনও প্রতিবাদ দেখানো যাবে না। এই নিয়ম জারির ১ দিন পরই ১৩ই অক্টোবর সেখানকার গেট টপকান সিজেপি নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা এবং অজিঙ্ক্য শিন্ডে। পরে দিল্লি পুলিশ তাঁদের আটক করে। অভিযোগ , মঙ্গলবার গভীর রাত পর্যন্ত নেতাদের আইনজীবীদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।  দিল্লি পুলিশ জানায়, CJP-র নেতাদের ‘Preventive Arrest’ করা হয়েছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও যন্তর মন্তরে প্রবেশ, সরকারি কাজে বাধা দেওয়া-সহ একাধিক অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এরপর বুধবার তাঁদের প্রথমে গ্রেফতার দেখানো হয়, তারপর আদালতে পেশ করা হয়। 

পুলিশের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযুক্তদের আইনজীবী অভিষেক হেলা। আদালত থেকে বেরিয়ে, তিনি জানান, আশুতোষ , সৌরভরা মানুষকে বিক্ষোভে যোগ দেওয়ার জন্য তাতিয়েছেন। কিন্তু এমন কোনও ডাক তাঁরা দেননি। তাঁর অভিযোগ, পুলিশ শুধুমাত্র আশঙ্কার ভিত্তিতেই দুই নেতাকে হেফাজতে পাঠিয়েছে। অথচ তাঁরা মুচলেকার কোনও শর্ত ভাঙেননি। আইনজীবী অভিষেক হেলার দাবি, কনট প্লেসের একটি পৃথক অভিযোগকেও এর সঙ্গে যুক্ত করেছে পুলিশ।   সেই অভিযোগ অপব্যবহার করেই তাঁদের পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। 

এই খবর সামনে আসতেই সিজেপি নেতা অভিজিৎ দিপকে বলেন, দেশে জরুরি অবস্থা জারি করতে চাইলে সেটা আনুষ্ঠানিকভাবে করুন। যন্তর মন্তরে ভারতের পতাকা ওড়ালে তাদের কাপুরুষের মত পাকড়াও করা হচ্ছে। দেশের জাতীয় পতাকা ওড়ানো কবে এদেশে পাপ হল? প্রশ্ন তোলেন ককরোচ জনতা পার্টির নেতা। 

অন্যদিকে রাহুল গান্ধী এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, '' যন্তর মন্তরে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে তেরঙা পতাকা ওড়ানোটা কোনও অপরাধ নয় । এই কারণে তরুণদের জেলে পাঠানোটা কাপুরুষদের কাজ '' । 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Advertisement

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget