এক্সপ্লোর

Cloudburst Rain: ভেঙেছে বাড়ি, ভেসে গিয়েছে চাষের জমি, এবার মেঘভাঙা বৃষ্টি জম্মু কাশ্মীরে

Jammu and Kashmir: গন্ডেরবালের চেরওয়ান কঙ্গন এলাকায় একাধিক বাড়ি জলমগ্ন। এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি। 

কলকাতা: উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশের পর এবার জম্মু কাশ্মীর। ফের উত্তর ভারতে মেঘভাঙা বৃষ্টি (Cloudburst Rain)। বিপর্যস্ত গন্ডেরবাল জেলা। রাস্তায় কাদামাটির স্রোত। ভেসে গিয়েছে চাষের জমি। বহু গাড়ি ভেঙেচুরে গিয়েছে। গন্ডেরবালের চেরওয়ান কঙ্গন এলাকায় একাধিক বাড়ি জলমগ্ন। এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি। 

মেঘভাঙা বৃষ্টি জম্মু কাশ্মীরে: প্রকৃতির রোষের মুখে পড়েছে কেরল। প্রবল বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশও। এবার জম্মু ও কাশ্মীরের গন্ডেরবাল জেলার চেরওয়ান কঙ্গন এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত এলাকা। যার জেরে শ্রীনগর-কারগিল সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। পাডববালের কাছে শ্রীনগর-সোনামার্গ-গুমুরি (SSG) সড়কও হয়ে পড়েছে। ওই এলাকায় একটি খাল উপচে পড়াকর কারণে কাদা ভরে গিয়েছে রাস্তায়। সূত্রের খবর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ওই এলাকা। জলের তলায় চলে গিয়েছে ধান ক্ষেত। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় আটকে গিয়েছে যানবাহনও। গন্ডেরবালের অতিরিক্ত ডেপুটি কমিশনার (ADC) গুলজার আহমেদ জানান, 'রবিবার মধ্যরাতে এই মেঘভাঙা বৃষ্টি শুরু হয়। ওই এলাকা কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে। ঈশ্বরের কৃপায় কোনও প্রাণহানি ঘটেনি।''

ওই রাস্তায় আপাতত না যাওয়ার আবেদন করা হয়েছে প্রশাসনের তরফে। গুলজার আহমেদ জানান, “আগে রাস্তা পরিষ্কারকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। যেসব বাড়িতে ধ্বংস হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানকার বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি। জেলা পুলিশ, প্রশাসন ও বেসরকারি প্রতিষ্ঠানগুলি একযোগে কাজ করছে। আশা করছি আজকের মধ্যে এই কাজ শেষ হয়ে যাব।'' 

এদিকে ভূমিধসের জেরে মৃত্যুপুরীর রূপ নিয়েছে কেরলের ওয়েনাড়। প্রবল বৃষ্টি আর ধসে তছনছ হয়ে গিয়েছে গোটা এলাকা। বিপর্যয়ের ৬ দিন পরেও কাদামাটি সরালে বিভিন্ন জায়গা থেকে মিলছে মানুষের দেহ এবং দেহাংশ। জোরকদমে চলছে উদ্ধার কাজ। হেলিকপ্টার নামানো হলেও পরিস্থিতি এমনই যে উদ্ধারকাজে বেশ বেগ পেতে হচ্ছে সেনাকে। সূত্রের খবর, ভূমিধসের ঘটনায় ওয়েনাডে প্রাণ হারিয়েছেন প্রায় ৪০০ মানুষ। আহত অসংখ্য।  ৩০০ জনের বেশি মানুষের কোনও খোঁজ নেই। চুড়ালমালা, মুন্ডাক্কাই সব বিভিন্ন এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে সেনা। সূত্রের খবর, ৩ হাজারের বেশি মানুষকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Sundarban Weather Update: প্রবল দুর্যোগে দোসর অমাবস্যার কটাল, আতঙ্ক সুন্দরবনে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Market: রবির সকালে খাস কলকাতায় বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা
রবির সকালে খাস কলকাতায় বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা
Terrorist Honeytrap : হামিম-অর্পিতার 'হানিট্র্যাপ', ফেক অ্যাকাউন্ট বানিয়ে কথা, তারপর..., কীভাবে চলত ষড়যন্ত্র ?
হামিম-অর্পিতার 'হানিট্র্যাপ', ফেক অ্যাকাউন্ট বানিয়ে কথা, তারপর..., কীভাবে চলত ষড়যন্ত্র ?
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
Explosion In Russia : 'ব্যাগে গিফট আছে', রেস্তোরাঁয় মহিলাকে আটকাতেই ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন দেহ
'ব্যাগে গিফট আছে', রেস্তোরাঁয় মহিলাকে আটকাতেই ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন দেহ

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget