এক্সপ্লোর

Kejriwal on Doorstep Ration Scheme: দোরগোড়ায় পিৎজা পৌঁছে দেওয়া গেলে, রেশন নয় কেন? কেন্দ্রকে প্রশ্ন কেজরিওয়ালের

কেন্দ্রের বিরুদ্ধে তাঁর অভিযোগ, রাজ্য সরকারকে এই উদ্যোগে বাধা দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

নয়াদিল্লি: বাড়ি বাড়ি যদি পিৎজা পৌঁছে দেওয়া যেতে পারে, তবে রেশন কেন পৌঁছে দেওয়া যাবে না? কেন্দ্রের কাছে এমনটাই প্রশ্ন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। সম্প্রতি একটি সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানেই কেন্দ্রের বিরুদ্ধে তাঁর অভিযোগ, দিল্লি সরকারকে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার কাজে বাধা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তাই সরকারের কাছে তাঁর আর্জি, 'হাত জোড় করছি, আমাকে ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়ার অনুমতি দিন।' 

">

কেজরিওয়াল সরকার দিল্লিবাসীর দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন। একই পরিকল্পনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও করেছেন। দিল্লিতে সোমবার থেকে সেই প্রকল্প চালু হওয়ারও কথা ছিল। কিন্তু অভিযোগ, সমস্ত ব্যবস্থা সত্বেও শুরুর ঠিক দু-দিন আগে ওই প্রকল্প বন্ধ করতে বলে কেন্দ্র। কিন্তু এর পাল্টা মন্তব্য করেছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল। তিনি জানিয়েছেন, ‘দুয়ারে রেশন’ প্রকল্পের প্রস্তাব বাতিল করা হয়নি। বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য পাঠানো হয়েছে। 

এ প্রসঙ্গে অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, 'প্রয়োজন ছিল না, তবু দু-একবার নয় প্রায় ৫ বার কেন্দ্রের অনুমতি নেওয়া হয়েছে। প্রথমে অনুমতি দেওয়া হলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। কেন্দ্রকে তাই কেজরিওয়ালের প্রশ্ন, 'দিল্লিতে ঘরে ঘরে রেশন প্রকল্প চালু হওয়ার ঠিক দু’দিন আগে ওই প্রকল্প কেন বন্ধ করে দেওয়া হল। যদি করোনা পরিস্থিতিতে বাড়ির দরজায় পিৎজা পৌঁছে দেওয়া যায়, তবে রেশন নয় কেন?'

 উল্লেখ্য, এই প্রকল্পে দিল্লির ৭০ লক্ষ রেশন কার্ডের গ্রাহকদের চাল ও আটা দেওয়ার ব্যবস্থা করেছিল আম আদমি পার্টি সরকার। তবে কেন্দ্রের দাবি, এই প্রকল্প চালু করার জন্য তাদের অনুমতি নেয়নি কেজরিওয়াল সরকার।

অন্যদিকে রবিবার কেন্দ্রের এই অভিযোগ খারিজ করে কেজরিওয়াল জানিয়েছেন, 'আইনত এই ধরনের প্রকল্পের জন্য কেন্দ্রের অনুমতি নিতে বাধ্য নয় দিল্লি সরকার তবুও আমরা একাধিকবার কেন্দ্রের অনুমতি নিয়েছিলাম।' 

I request you (PM Modi) with folded hands on behalf of Delhi's 70 lakh poor people, please don't stop this scheme (Doorstep Delivery of Ration). It is in the interest of the nation. There should be no politics over matters meant for the country's benefit: Delhi CM Arvind Kejriwal

— ANI (@ANI) June 6, 2021

">

তারপরও দিল্লিজুড়ে ছড়িয়ে থাকা রেশন মাফিয়াদের কথাতেই কেন্দ্র এই পদক্ষেপ করেছে বলে অভিযোগ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তবে কেন্দ্রের কাছে তাঁর আর্জি, 'গরীবদের দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার প্রকল্প বন্ধ করবেন না। আমায় অনুমতি দিন। এই ক্ষেত্রে রাজনীতি আনবেন না দয়া করে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Whatsapp Age Check: এবার আপনার বয়স জানতে চাইছে হোয়াটসঅ্যাপ, DPDP আইন আসার আগেই এই পদক্ষেপ কেন, উঠছে প্রশ্ন
এবার আপনার বয়স জানতে চাইছে হোয়াটসঅ্যাপ, DPDP আইন আসার আগেই এই পদক্ষেপ কেন, উঠছে প্রশ্ন
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget