এক্সপ্লোর

Colorado Fire Bomb Attack : আমেরিকার জমায়েতে 'সন্ত্রাসী হামলা'! আগুনের গোলায় ঝলসে গেলেন ৬ জন ! আক্রমণের নেপথ্যে কে?

Colorado Attack : সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস সূত্রে খবর, আহতদের সারা গায়ে ঝলসে যাওয়া দাগ, অসহ্য যন্ত্রণা। 

নিউইয়র্ক : রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রে কলোরাডোয় ইজ়রায়েলের সমর্থনে একটি জমায়েতের উপর হয়েছে ভয়ঙ্কর হামলা। মার্কিন তদন্তকারীদের এই হামলাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবেই উল্লেখ করেছে। ঘটনার অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রাফতারও করেছে পুলিশ। ফায়ার বম্ব ও মেকশিফ্‌ট ফ্লেমথ্রোয়ার ছোড়া হয়েছে ইহুদিদের সমর্থনে একটি মিছিলের উপর। 

রবিবার কলোরাডোয় শপিং মলের বাইরে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালীন হঠাৎ করেই এই হামলা চালানো হয়।  ঘটনায় ছয়জন গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।  আরও অনেকেই আহত । এফবিআই এই হামলাকে পূর্ব পরিকল্পিত সন্ত্রাসী হামলা বলেই মনে করছে। এখনও প্রাণহানির খবর নেই ঠিকই, তবে আগুনে জ্বলে পুড়ে বীভৎসভাবেই আহত ৬ জন। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস সূত্রে খবর, আহতদের সারা গায়ে ঝলসে যাওয়া দাগ, অসহ্য যন্ত্রণা। 

এদিন গাজায় ইজরায়েলি পণবন্দিদের মুক্ত করার দাবিতে স্লোগান তুলছিলেন মিছিলে অংশগ্রহণকারীরা। আচমকাই সেখানে খালি গায়ে বোতল হাতে এক ব্যক্তি ছুটে আসে। এসেই প্যালেস্টাইনকে মুক্ত করার স্লোগান তোলে। ফ্রি প্যালেস্টাইন- স্লোগান তুলেই ফায়ার বম্ব ও মেকশিফ্‌ট ফ্লেমথ্রোয়ার দিয়ে আক্রমণ করে। তাতে প্রায় ঝলসে যান বেশ কয়েকজন। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই হামলাকারী ল্যান্ডস্কেপার সেজে মিছিলে ঢুকে পড়ে। তারপর ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়ে  হঠাৎ করেই সে আগুনের গোলা ছুড়ে হামলা চালায় । বোল্ডারের পুলিশ জানিয়েছে, তারা এই হামলার পিছনে কারণ খতিয়ে দেখছে। এর পিছনে বড় কোনও গোষ্ঠী আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। গোয়েন্দারা জানাচ্ছেন, এই হামলা সম্পর্কে আরও তথ্য জানাতে একটি সংবাদ বৈঠক করা হয়। এফবিআইয়ের ডিরেক্টর কাশ পটেল সোশ্যাল মিডিয়ায় জানান, আমাদের এজেন্ট এবং স্থানীয় নিরাপত্তা সংস্থা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আপডেট জানানো হবে। 

ফক্স নিউজ সূত্রের খবর, আক্রমণকারী সোলিমান একজন মিশরীয় নাগরিক । বাইডেন প্রশাসনের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল সে।  তার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি এবং মার্কিন ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্টের তিনটি সূত্রের সূত্র ধরে ফক্স নিউজ এই তথ্য জানিয়েছে। সোলিমান ২০২২ সালে  ২৭ আগস্ট,লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। ২০২৩ সালে   ২রা ফেব্রুয়ারি পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু সে তারপরও দেশত্যাগ করেনি।                

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget