এক্সপ্লোর

জনসংযোগে এবার বিজেপির হাতিয়ার কমপ্লেন বক্স! মেদিনীপুর ট্যাবলো নিয়ে ঘুরল গেরুয়া শিবির

অভিযোগ জানানোর বাক্সের একদিকে লেখা রয়েছে, আপনার মতামত হবে বিজেপির ঘোষণাপত্র। আরেকদিকে লেখা, চার্জশিট বা অভিযোগপত্র। পশ্চিম মেদিনীপুরের, মেদিনীপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে জুড়ে ঘুরছে বিজেপির এই ট্যাবলো।

মেদিনীপুর: হাতে আর মাত্র কয়েক মাস, তারপরই রাজ্যে বিধানসভা ভোট। সেদিকে লক্ষ্য রেখেই এখন এগোচ্ছে সব দল। সাধারণ মানুষের মন জয় করাই এখন উদ্দেশ্য রাজনৈতিক শিবিরগুলির। এই আবহে এবার মানুষের অভিযোগ সংগ্রহ করার অভিযানে নামব বিজেপি। মেদিনীপুরে ট্যাবলোয় রাখা হল অভিযোগ বাক্স। যেখানে অভিযোগ জানানো যাবে শাসক-বিরোধী সবার বিরুদ্ধেই। আবার পরামর্শ দেওয়া যাবে গেরুয়া শিবিরকে। আর এই কর্মসূচি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। অভিযোগ জানানোর বাক্সের একদিকে লেখা রয়েছে, আপনার মতামত হবে বিজেপির ঘোষণাপত্র। আরেকদিকে লেখা, চার্জশিট বা অভিযোগপত্র। পশ্চিম মেদিনীপুরের, মেদিনীপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে জুড়ে ঘুরছে বিজেপির এই ট্যাবলো। বিজেপির এই বাক্সে যেমন বর্তমান শাসকদলের বিরুদ্ধে অভাব-অভিযোগ জানানো যাবে, তেমনই বিজেপিকে পরামর্শও জানানো যাবে। রবিবার বিকেলে খড়গপুরের সভায় এই ট্যাবলোর সূচনা করেন বিজেপির রাজ্য সভাপতি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে এই রকম ট্যাবলো ঘুরবে। সেই ট্যাবলোতে থাকা "অভিযোগ বক্সে" স্থানীয় অধিবাসীরা তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিতে পারবে। পাশাপাশি, বিজেপির সরকার গঠিত হলে কেমন শাসনব্যবস্থা মানুষ চায়, কী কী সুযোগ, সুবিধা রাজ্যবাসী চায় তাও মতামত আকারে এই প্রচার গাড়িতে থাকা "বক্সে" জানাতে পারবেন সাধারণ মানুষ। বিজেপির ট্যাবলো কর্মসূচিকে নিশানা করতে ছাড়েনি বিজেপি। একদিনেই কমপ্লেন বক্স ভর্তি হয়ে যাবে বলে কটাক্ষ করেছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস সভাপতি অজিত মাইতি বলেন, বিভিন্ন নাটক পন্থীর মত বিজেপির আবার নতুন নাটক পন্থী। বিজেপি নেতাদের অভিযোগ নেওয়ার যদি এতই শখ। কমপ্লেন বক্স ট্যাবলেট না ঘুরিয়ে একটা জায়গায় রেখে দিন। দেখবেন একদিন বাদে কমপ্লেন বক্স ভর্তি হয়ে যাবে। যাতে লেখা থাকবে বিজেপি মানে চোর আর ডাকাতের দল। ট্যাবলো নিয়ে রাজনৈতিক তরজা চললেও, চিরকুটের মাধ্যমে অভাব-অভিযোগ বা পরামর্শ দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। গত লোকসভা ভোটে, পশ্চিম মেদিনীপুরে তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ১৫টি বিধানসভাকেন্দ্রের মধ্যে, ৮টিতে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। ৭টিতে এগিয়ে ছিল বিজেপি। লোকসভা ভোটে মেদিনীপুর কেন্দ্র থেকে জয়ী হন দিলীপ ঘোষ। তাঁর কাছে ৮ হাজার ৬৯৪ ভোটে পরাজিত হন তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া। এখন দেখার বিধানসভা ভোটে কে কতটা ক্ষমতা ধরে রাখতে পারে।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
Abhijeet Dipke : বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...
বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget