এক্সপ্লোর

Rajasthan College Paint Row: কলেজের ফটকের রং বেঁধে দিল সরকার, শিক্ষায় গৈরিকীকরণের অভিযোগ

BJP vs Congress: প্রথম দফায় রাজ্যের ২২টি সরকারি কলেজের ফটকে কমলা এবং সাদা রং করতে বলা হয়েছে।

জয়পুর: আবারও শিক্ষাক্ষেত্রের গৈরিকীকরণের অভিযোগ উঠল। রাজস্থানে ক্ষমতাসীন বিজেপি সরকার রাজ্যের সরকারি কলেজগুলির ফটক নতুন করে রং করতে নির্দেশ দিয়েছে। সরকারি কলেজের ফটক কমলা এবং সাদা রংয়ে রাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। আর সেই নিয়েই নতুন করে বিতর্ক বাধল। (Rajasthan College Paint Row)

রাজস্থান শিক্ষা দফতরের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে প্রথম দফায় রাজ্যের ২২টি সরকারি কলেজের ফটকে কমলা এবং সাদা রং করতে বলা হয়েছে। এর মধ্যে আগামী সাত দিনের মধ্যে ২০টি কলেজের ফটক রং করার কাজ সেরে ফেলতে হবে। 'কায়াকল্প যোজনার আওতায় এশিয়ান পেন্টসের অরেঞ্জ ব্রাউন ৭৯৭৪ এবং হোয়াইট গোল্ড ৮২৯২ ব্যবহার করার নির্দেশও দেওযা হয়েছে। (BJP vs Congress)

নির্দেশ মেনে অজমেরের সম্রাট পৃথ্বীরাজ চহ্বাণ গভর্নমেন্ট কলেজের ফটক ইতিমধ্যেই রং করা হয়ে গিয়েছে। রাজ্যের বক্তব্য, 'শিক্ষার পরিবেশ এবং কলেজের পরিস্থিতি এমন হতে হবে, যাতে কলেজে ঢোকামাত্র ইতিবাচক (পজিটিভ) ভাবনা আসে পড়ুয়াদের মনে'। কলেজগুলিকে তার উপযোগী করে তুলতেই এমন নির্দেশ বলে জানিয়েছে রাজস্থান সরকার। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের ফটকের রং নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

রাজস্থানের কলেজ এডুকেশন কমিশনার ওম প্রকাশ বৈরওয়া যদিও এর নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধির তত্ত্ব উড়িয়ে দেন। তাঁর কথা, দাবি সরকার শুধুমাত্র সঙ্কেত দিয়েছিল। কলেজ গুলি চাইলে অন্য রং করতেই পারে। এতে কোনও রাজনীতি নেই। কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস এর নেপথ্যে অন্য উদ্দেশ্য দেখছে। রাজস্থানের প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিংহ দোস্তারর দাবি, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা সঙ্কীর্ণ রাজনীতি করছেন। সরকারের তরফে যেখানে  রং বেঁধে দেওয়া হয়েছে, বেছে নেওয়ার উপায় নেই বলে দাবি তাঁর।

শিক্ষা প্রতিষ্ঠানের গৈরিকীকরণ, স্কুল-কলেজের রং পাল্টানো নিয়ে বিতর্ক যদিও এই প্রথম নয়। ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার সভাপতি বিনোদ জাকরের দাবি, হাজার হাজার লেকচারারের পদ খালি। কলেজে পর্যাপ্ত সংখ্যক ঘর নেই। বেঞ্চ নেই যথেষ্ট সংখ্যক। সরকার সাধারণ মানুষের করের টাকা অযথা খরচ করছে বলে অভিযোগ করছেন তিনি।

সেরা শিরোনাম

SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
ABP Ananda Top 10,20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget