এক্সপ্লোর

Congress New Working Committee: নজরে লোকসভা ও পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন, ওয়ার্কিং কমিটিকে ঢেলে সাজাল কংগ্রেস

Political News:বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর চলতি বছরের শেষে পাঁচ রাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা। তার আগে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর জন্মবার্ষিকীর দিনে, ওয়ার্কিং কমিটিকে ঢেলে সাজাল কংগ্রেস।

দীপক ঘোষ ও বিজেন্দ্র সিংহ, কলকাতা: কংগ্রেসের নতুন ওয়ার্কিং কমিটিতে (Congress New Working Committee) চমক। অধীর চৌধুরীর পাশাপাশি, বাংলা থেকে জায়গা পেলেন দীপা দাশমুন্সি। ওয়ার্কিং কমিটিতে রয়েছেন, সভাপতি নির্বাচনে খাড়গের প্রতিদ্বন্দ্বী শশী তারুরও। কমিটিতে আছেন একসময়ের বিদ্রোহী নেতা হিসেবে পরিচিত আনন্দ শর্মা, মণীশ তিওয়ারিরাও। অশোক গহলৌতকে বার্তা দিতে, ওয়ার্কিং কমিটিতে আনা হয়েছে সচিন পায়লটকে।

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর চলতি বছরের শেষে পাঁচ রাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা। তার আগে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর জন্মবার্ষিকীর দিনে, ওয়ার্কিং কমিটিকে ঢেলে সাজাল কংগ্রেস। থাকল বড়সড় চমকও।অধীর চৌধুরীর পাশাপাশি, বাংলা থেকে জায়গা পেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও রায়গঞ্জের প্রাক্তন সাংসদ দীপা দাশমুন্সি।

সাম্প্রতিক কালে বঙ্গ রাজনীতিতে তাঁকে সেভাবে সক্রিয় ভূমিকায় না দেখা গেলেও, ত্রিপুরা ও হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে দীপাকে বিশেষ দায়িত্ব দিয়েছিল কংগ্রেস। এর মধ্যে হিমাচলে বিজেপিকে ক্ষমতাচ্যূত করেছে কংগ্রেস। বর্তমানে তেলঙ্গানাতেও একই দায়িত্ব পালন করছেন। এই প্রেক্ষাপটেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সির স্ত্রী-কে একেবারে জাতীয় রাজনীতিতে জায়গা দিল কংগ্রেস। এদিন দীপা দাশমুন্সি বলেন, “আমি ভীষণ খুশি, বিশেষ করে এমন একটা দিনে হয়েছে, রাজীব গাঁধীর জন্মতিথি। অপ্রত্যাশিত উপহার। এই জায়গায় পার্টি যে বিশ্বাস করে দিয়েছে, পার্টির প্রতি অনুগত আছি, সঙ্গে আরও আনুগত্য প্রকাশ করছি। আরও বড় কাজ করার অঙ্গিকার করছি।’’

নতুন ওয়ার্কিং কমিটিতে সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সনিয়া গাঁধী, মনমোহন সিং, রাহুল গাঁধীর পরই, ৫ নম্বরে নাম রয়েছে লোকসভার দলনেতা অধীর চৌধুরীর। তিনি বলেন, “সভাপতি খাড়গে মনে করেছেন এখানে মনোনীত করা যেতে পারে, এটা আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়। দেশে এত নেতার মধ্যে, আমার স্থান হয়েছে ৫ নম্বরে, এটা আমার কাছে কতটা আনন্দের কতটা সৌভাগ্যের তা তো ভাষায় প্রকাশ করা যায় না।’’

চমকের এখানেই শেষ নয়। কংগ্রেসের নতুন ওয়ার্কিং কমিটিতে রয়েছেন, সভাপতি নির্বাচনে মল্লিকার্জুন খাড়গের প্রতিদ্বন্দ্বী সাংসদ শশী তারুরও। এমনকী একটা সময় দলে বিক্ষুব্ধ হিসেবে গণ্য হলেও, ওয়ার্কিং কমিটিতে জায়গা পেয়েছেন আনন্দ শর্মা, মণীশ তিওয়ারি-রা। স্থায়ী আমন্ত্রিত সদস্যদের মধ্যে রয়েছেন, ত্রিপুরায় বিজেপি থেকে ফেরা দলের পুরনো বিধায়ক সুদীপ রায় বর্মনও। এবিষয়ে অধীর চৌধুরী বলেন, “কংগ্রেস কখনও সংকীর্ণ রাজনীতি করে না, দলের সংবিধানে আছে যে কেউ নির্বাচনে দাঁড়াতে পারে। কখনও বলা হয়নি যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাঁর ডানা ছাঁটা হবে।’’

কংগ্রেসের সভাপতি নির্বাচনকে একটা সময়, লোক দেখানো ভোট বলে কটাক্ষ করেছিল বিজেপি। এমনকী বিদ্রোহী নেতাদের গান্ধী পরিবার গুরুত্ব দেয় না বলেও মাঝেমধ্যে মন্তব্য করেন বিজেপি নেতারা। এবার নতুন ওয়ার্কিং কমিটিতে একের পর এক চমক দিয়ে, কার্যত সেই সমস্ত কটাক্ষের জবাব দিল কংগ্রেস। যদিও তাদের নতুন কমিটিকে তেমন গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির। চলতি বছরেই ভোট হবে কংগ্রেস শাসিত রাজস্থানে। যেখানে মুখ্যমন্ত্রী অশোক গহলৌত ও কংগ্রেস বিধায়ক সচিন পায়লটের দ্বন্দ্ব নানা সময়ে, কংগ্রেসকে অস্বস্তিতে ফেলেছে। কিন্তু, দল যে দু-জনকেই সমান গুরুত্ব দিচ্ছে, সেই বার্তা দিতে সচিনকেও ওয়ার্কিং কমিটির সদস্য করল কংগ্রেস।

আরও পড়ুন: North 24 Parganas Weather: আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল, রোদ ঝলমলে আকাশ উত্তর ২৪ পরগনায়

সেরা শিরোনাম

Cyclone Akvan অতি প্রবল ঘূর্ণিঝড় হতে চলেছে 'আকভান', মানবে না কোনও বাধা? কমলা সতর্কতা জারি কোথায় কোথায়?
অতি প্রবল ঘূর্ণিঝড় হতে চলেছে 'আকভান', মানবে না কোনও বাধা? কমলা সতর্কতা জারি কোথায় কোথায়?
West Bengal News Live : অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
West Bengal Weather : দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?
দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?

ভিডিও

Suvendu Adhikari: সনিয়া গান্ধীর আত্মজীবনীর বই-প্রকাশ অনুষ্ঠানে অভিষেক, কটাক্ষ মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari |
NCPI News: কেন সাংসদ পদ খারিজ নয়? ২৪ নভেম্বরের মধ্যে দিতেই হবে জবাব
Mothabari Incident: মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Weather Updates: দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', রাজ্যে বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget