এক্সপ্লোর

Chidambaram on PM Modi: মমতার চিঠি প্রকাশ্যে আসতেই মোদি নিয়ে 'ভুল স্বীকার' চিদম্বরমের

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েও ভুল স্বীকার করলেন কংগ্রেস নেতা পি চিদম্বরম। কোন রাজ্য সরাসরি করোনার টিকা কেনার আবেদন করেছে তা জানতে চেয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ শানান প্রাক্তন অর্থমন্ত্রী।

নয়া দিল্লি : প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েও ভুল স্বীকার করলেন কংগ্রেস নেতা পি চিদম্বরম। কোন রাজ্য সরাসরি করোনার টিকা কেনার আবেদন করেছে তা জানতে চেয়ে নরেন্দ্র মোদির বিরুদ্ধে আক্রমণ শানান প্রাক্তন অর্থমন্ত্রী। যদিও সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি দেখে ভোল বদলান তিনি। ট্যুইটারে ভুল স্বীকার করেন চিদম্বরম।

সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভ্যাকসিন নীতি নিয়ে কাঠগড়ায় তোলেন কংগ্রেস নেতা। তিনি বলেন, ''কেন্দ্রকে ভ্যাকসিন তুলতে কেউ বারণ করেনি। এখন তিনি (প্রধানমন্ত্রী) রাজ্যগুলিকে দোষারোপ করে বলছেন, ওরা সরাসরি ভ্যাকসিন কিনতে চেয়েছিল তাই আমরা অনুমতি দিয়েছি। আমাদের জানান, কোন রাজ্যের কোন মুখ্যমন্ত্রী কত তারিখে সরাসরি ভ্যাকসিন তোলার জন্য আবেদন করেছিলেন ?''

সংবাদ সংস্থা এএনআইকে চিদম্বরমের এই উক্তির পরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় উঠে আসে। যা দেখে নিজের মন্তব্য ফিরিয়ে নেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, ''আমি এএনআইকে কোন রাজ্য সরাসরি ভ্যাকসিন তুলতে চেয়েছিল তা নিয়ে প্রশ্ন রাখি। এই বিষয়ে একজন সোশ্যাল মিডিয়া কর্মী একটি চিঠি দেখান। যেখানে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে এই ধরনের অনুরোধ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আমি ভুল জানতাম। আমি আমার অবস্থান শুধরে নিলাম।''

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ''আগামী ২১ জুন থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সব ব্যক্তিকে বিনামূল্যে ভ্যাকসিন দেবে কেন্দ্র। এখন থেকে রাজ্যের বদলে কেন্দ্রের কাছে পুরো টিকাকরণের নিয়ন্ত্রণ থাকবে।'' এই বলেই থেমে থাকেননি প্রধানমন্ত্রী। তিনি আরও জানান, রাজ্যের অনুরোধেই ভ্যাকসিনেশন ড্রাইভ ডিসেন্ট্রালাইজ করা হয়েছিল। কারণ এই নিয়ে রাজ্যগুলির মধ্যে অভিযোগ ছিল।

গত ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীকে ভ্যাকসিনের বিষয়ে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে পশ্চিমবঙ্গের জন্য সরাসরি ভ্যাকসিন কেনার অনুমতি চান মুখ্যমন্ত্রী। সেই চিঠিতে মমতা লেখেন, রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দিতে চান তিনি। তাই বিষয়টি যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনেন প্রধানমন্ত্রী। রাজ্যবাসীর জন্য পশ্চিমবঙ্গ সরাসরি প্রস্তুতকারীদের থেকে এই ভ্যাকসিন কিনতে চায়।  

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget