এক্সপ্লোর

Sachin Pilot Divorced: ভিন্ ধর্ম বাধা হয়নি বিয়েতে, দু’দশকের দাম্পত্যে এবার ইতি, ডিভোর্সের কথা জানালেন কংগ্রেস নেতা

Sara Abdullah: সামনেই রাজস্থানের বিধানসভা নির্বাচন। তার আগে নিয়মমাফিক হলফনামা জমা দিতে হয় ভোটে দাঁড়ানো নেতা-মন্ত্রীদের।

নয়াদিল্লি: রাজনৈতিক জীবনের টানাপোড়েন নিয়ে টানাপোড়েন চলছেই। তার মধ্যেই ব্যক্তিগত জীবন নিয়ে খবরে কংগ্রেস নেতা সচিন পায়লট। দীর্ঘ দু'দশকের দাম্পত্যে ইতি টেনেছেন রাজস্থানের কংগ্রেস নেতা সচিন পায়লট। নিজে সেকথা খোলসা করেননি তিনি। বরং নির্বাচনী হলফনামায় যে তথ্য জমা দিয়েছেন তিনি, তাতেই সারা আবদুল্লার সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা জানিয়েছেন। (Sachin Pilot Divorced)

সামনেই রাজস্থানের বিধানসভা নির্বাচন। তার আগে নিয়মমাফিক হলফনামা জমা দিতে হয় ভোটে দাঁড়ানো নেতা-মন্ত্রীদের। সেই মতো হলফনামা জমা দিয়েছেন সচিনও। সেখানে জীবনসঙ্গী সম্পর্কে তথ্যপ্রদানের যে জায়গা রয়েছে, সেখানে নিজেকে বিবাহবিচ্ছিন্ন বলে উল্লেখ করেছেন তিনি। সারা আবদুল্লার সঙ্গে সঙ্গে তাঁর দাম্পত্য নিয়ে জল্পনা ছিলই। এই প্রথম তাতে সিলমোহর দিলেন সচিন। (Sara Abdullah)

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লার মেয়ে সারা। ২০০৪ সালে সচিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাঁদের দুই পুত্রসন্তানও রয়েছেন, আরান এবং বিহীন। ২০১৪ সালেও তাঁদের  দাম্পত্যে ফাটলের খবর সামনে আসে। সেবছর লোকসভা নির্বাচনের সময় সেই জল্পনা খারিজ করে দেন সচিন।

আরও পড়ুন: Mahua Moitra: আদানিদের নিয়ে প্রশ্ন আটকানোই কি লক্ষ্য, সাংসদপদ কি খারিজ হবে তাঁর? মুখ খুললেন মহুয়া

সচিন এবং সারা, দু’জনের পড়াশোনাই লন্ডনে। সেখানেই চেনাশোনা ভাললাগা এবং পরবর্তী কালে ভালবাসায় পরিণত হয় বলে জানা যায়। শোনা যায়, দুই পরিবারের তরফে গোড়ায় এই বিয়েতে মত ছিল না কারও। কিন্তু ধৈর্য সহকারে সকলকে রাজি করান সচিন এবং সারা। সেই বিয়েই ভেঙে গিয়েছে বলে এবার জানা গেল। তবে বিবাহবিচ্ছেদ হলেও, দুই ছেলের খরচ-খরচা তিনিই সামলান বলে নির্বাচনী হলফনামায় জানিয়েছেন সচিন। এতদিন গোটা বিষয়টিই অগোচরে ছিল।

বিয়ের পরই রাজনীতিতে সাফল্যের মুখ দেখেন সচিন। ২০০৯ সালে অজমের থেকে প্রথম বার সাংসদ নির্বাচিত হন। ২০১৮ সালে টোঙ্ক থেকে বিধানসভা নির্বাচনে জয়ী হন সচিন। রাজস্থানের সবচেয়ে কমবয়সি উপমুখ্যমন্ত্রী তিনি। কিন্তু গত কয়েক বছরে রাজস্থান কংগ্রেসের অন্দরে যে টানাপোড়েন শুরু হয়েছে, তার মূল চরিত্র সচিন এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। মুখ্যমন্ত্রী পদ নিয়ে দু'জনের মধ্যে দ্বন্দ্ব চলছে।

নির্বাচনী হলফনামায় নিজের সম্পত্তির খুঁটিনাটি তথ্যও তুলে ধরেছেন সচিন। তিনি যে তথ্য দিয়েছেন, তা হল, গত পাঁচ বছরে তাঁর সম্পত্তি প্রায় দ্বিগুণ বেড়েছে। ২০১৮ সালে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ছিল ৩.৮ কোটি টাকা। ২০২৩ সালে তা বেড়ে ৭.৫ কোটি টাকা হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget