এক্সপ্লোর

No Confidence Motion: মেরুকরণের রাজনীতিই দায়ী, মণিপুর আজ দ্বিখণ্ডিত, অনাস্থা প্রস্তাবে কংগ্রেসের নিশানায় মোদি

Gaurav Gogoi: বিগত তিন মাসেরও বেশি সময় ধরে হিংসার আগুনে জ্বলছে মণিপুর।

নয়াদিল্লি: রাহুল গাঁধী লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার সূচনা করবেন বলে কথা ছিল। কিন্তু দলের সাংসদ গৌরব গগৈয়ের (Gaurav Gogoi) হাতেই গুরুদায়িত্ব ছাড়লেন রাহুল। কংগ্রেসের তরফে গৌরবই কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন। মঙ্গলবার অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনাও শুরু করেন তিনিই। আর তাতে আগাগোড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন তিনি। (No Confidence Motion)

বিগত তিন মাসেরও বেশি সময় ধরে হিংসার আগুনে জ্বলছে মণিপুর। এখনও পর্যন্ত ১৭০ জনের মৃত্যুর খবর মিলেছে। ঘরছাড়া প্রায় ৬০ হাজার মানুষ। কিন্তু প্রধানমন্ত্রী সংসদে কেন তা বিয়ে বিবৃতি দিচ্ছেন না, আগাগোড়া প্রশ্ন তুলে আসছিলেন বিরোধীরা। তার জন্যই মণিপুর নিয়ে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত বলে জানান বিরোধীরা। এদিন মোদিকেই তীব্র আক্রমণ করলেন গৌরব।

রাহুল গাঁধীর উপস্থিতিতেই এদিন লোকসভায় বক্তৃতা শুরু করেন গৌরব। তিনি বলেন, "আমরা ভারতের কথা বলছি। দেশের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী সংসদে আসুন, সমবেদনা জানান, এটাই চেয়েছিলাম আমরা, যাতে মণিপুরের মানুষ জানতে পারেন যে, গোটা দেশ তাঁদের পাশে রয়েছে। কিন্তু তা হয়নি। মৌনব্রত পালন করছিলেন প্রধানমন্ত্রী। না লোকসভা, না রাজ্যসভায়, কোথাও মুখ খুলতে রাজি হননি তিনি। তাঁর মৌনব্রত ভাঙতেই অনাস্থা প্রস্তাব এনেছি আমরা।"

আরও পড়ুন: Derek O Brien Suspended : রাজ্যসভায় তুমুল উত্তেজনা, বাকি বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড ডেরেক

মণিপুরের বর্তমান পরিস্থিতির জন্যও মোদিকেই দায়ী করেন গৌরব। মোদির মৌনতার নেপথ্যেও বিশেষ কারণ রয়েছে বলে দাবি করেন তিনি। গৌরব বলেন, "প্রধানমন্ত্রী কেন নীরব, তার উত্তর তিনটি। ১) মণিপুর হিংসা নিয়ে কথা বললে মণিপুরে বিজেপি-র ডাবল ইঞ্জিন সরকার যে ব্যর্থ হয়েছে, তা স্বীকার করে নিতে হবে। স্বীকার করতে হবে যে মণিপুরে তাঁদের সরকার ব্যর্থ, বিফল। ২) শান্তি, সম্প্রীতির যে বাতাবরণ এতদিন ছিল। কিন্তু গত দু'-তিন বছরে এত উস্কানিমূলক পদক্ষেপ করেছেন যে, আজ সমাজে বিভাজন তৈরি হয়েছে। ৩)মণিপুর অথবা উত্তর পূর্বাঞ্চলে এই প্রথম হিংসার ঘটনা ঘটল না। আমি নিজে উত্তর-পূর্বের বাসিন্দা। আমি বলছি, আগেও হিংসা হয়েছে। কিন্তু সমাজে এমন মেরুকরণ, এমন বিভাজন, এমন ঘৃণা, আগে কখনও দেখিনি।"

গৌরব এদিন আরও বলেন, যে সরকার এক দেশের কথা বলে, আজ তারা মণিপুরকে ভেঙে দু'টুকরো করে দিয়েছেন। বিজেপি-কে আজ অটলবিহারী বাজপেয়ীর বিখ্যাত সেই উক্তিও স্মরণ করিয়ে দেন গৌরব। বলেন, "বাজপেয়ী রাজধর্ম পালনের কথা বলেছিলেন। বলেছিলেন, রাজা বা শাসকের কখনও প্রজাদের বৈষম্যের নজরে দেখা উচিত নয়। জন্ম, জাতি, সম্প্রদায়ের নিরিখে প্রজাদের মধ্যে বিভেদ তৈরি হতে দেওয়া উচিত নয়।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget