এক্সপ্লোর

Shashi Tharoor : 'বিজেপিতে যোগ দেওয়ার জন্য লাফাচ্ছি না', জল্পনার মধ্যেই স্পষ্ট বার্তা কংগ্রেস সাংসদ তারুরের

Operation Sindoor: 'অপারেশন সিঁদুর'-সংক্রান্ত তথ্য তুলে ধরতে ভারতের তরফে বিশ্বের বিভিন্ন দেশে যেসব প্রতিনিধি দল পাঠানো হয়েছিল, তার একটিতে ছিলেন কংগ্রেস সাংসদ শশী তারুর।

নয়াদিল্লি : সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্তুতির পরই তাঁকে নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। 'দ্য হিন্দু'-র একটি কলামে কংগ্রেস সাংসদ শশী তারুর ভারতের প্রধানমন্ত্রীকে "ভারতের প্রধান সম্পদ" বলেছেন। তারপর থেকেই তাঁকে নিয়ে শুরু হওয়া রাজনৈতিক জল্পনায় জল ঢাললেন বর্ষীয়ান সাংসদ। তাঁর মতামতকে "বিজেপিতে যোগদানের জন্য লাফ" বলে মনে করা ঠিক হবে না বলে জানিয়ে দিলেন তারুর।

কংগ্রেসের কেরলের সাংসদ সংশ্লিষ্ট প্রতিবেদনে লিখেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শক্তি, গতিশীলতা এবং সম্পৃক্ততার ইচ্ছা বিশ্ব মঞ্চে ভারতের জন্য একটি প্রধান সম্পদ, তবে আরও বেশি সমর্থন পাওয়ার যোগ্য।" তিনি আরও উল্লেখ করেছেন যে, তিনটি বিষয় - প্রযুক্তি, বাণিজ্য এবং ঐতিহ্য - ভারতের ভবিষ্যৎ বৈশ্বিক কৌশলকে চালিত করবে কারণ দেশ "আরও ন্যায়সঙ্গত, নিরাপদ এবং সমৃদ্ধ বিশ্বের" জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 

তাঁর এই মন্তব্যের পর ওয়াকিবহাল মহল বলছে, প্রধানমন্ত্রী মোদি সম্পর্কে তাঁর ইতিবাচক মন্তব্য, কংগ্রেসের তরফে মোদি সরকারের বিদেশ নীতির সমালোচনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এদিকে সাম্প্রতিক সময়ে দলের সঙ্গে তাঁর দূরত্ব বেড়েছে বলেই রাজনৈতিক মহলে চর্চা। এই পরিস্থিতিতে নিজের প্রতিবেদন প্রসঙ্গে তারুরের বক্তব্য, প্রতিবেদনটি কেবল অপারেশন সিঁদুরের কূটনৈতিক প্রচারের সাফল্যকেই তুলে ধরেছে। "দুর্ভাগ্যবশত, কিছু লোক যেমন ইঙ্গিত দিচ্ছেন, প্রধানমন্ত্রীর দলে আমি যোগ দেব বলে লাফাচ্ছি, তেমনটা নয়। এটি জাতীয় ঐক্যের, জাতীয় স্বার্থের... এবং ভারতের পক্ষে দাঁড়ানোর একটি বিবৃতি।" এমনই বলছেন তিরুঅনন্তপুরমের চার বারের সাংসদ। 

'অপারেশন সিঁদুর'-সংক্রান্ত তথ্য তুলে ধরতে ভারতের তরফে বিশ্বের বিভিন্ন দেশে যেসব প্রতিনিধি দল পাঠানো হয়েছিল, তার একটিতে ছিলেন কংগ্রেস সাংসদ শশী তারুর। ৫ দেশ ঘুরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের 'জিরো টলারেন্সের' নীতি তুলে ধরেছেন তিনি। আমেরিকা-সহ ৫ দেশে যাওয়া ওই দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি। ভারতে ফিরে আসার পর এ বিষয়ে প্রধানমন্ত্রীকে জানান তারুর। তারপর থেকেই জল্পনা আরও বেড়েছে। কংগ্রেসের কেউ কেউ তাঁকে বিজেপির 'Super Spokesperson'-ও বলেছেন। যা নিয়ে তারুরের মন্তব্য, "আমি ভারতের সেবা করার জন্য এটা করেছি... এবং এটা করার সুযোগ পেয়ে আমি খুবই গর্বিত... বিশ্বাস করি যে রাজনৈতিক পার্থক্য সীমান্তেই থেমে থাকা উচিত... 'বিজেপির পররাষ্ট্রনীতি' বা 'কংগ্রেসের পররাষ্ট্রনীতি' বলে কিছু নেই, আছে কেবল 'ভারতীয় পররাষ্ট্রনীতি' এবং 'ভারতীয় জাতীয় স্বার্থ'। তাই, আমি বলেছি যে প্রধানমন্ত্রী নিজেই যোগাযোগের ক্ষেত্রে গতিশীলতা এবং শক্তি প্রদর্শন করেছেন... তিনি অন্য যে কোনো প্রধানমন্ত্রীর চেয়ে বেশি দেশ ভ্রমণ করেছেন এবং ভারতের বার্তা বিশ্বজুড়ে পৌঁছে দেওয়ার জন্য তা করেছেন।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RSS-GenZ: 'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget