এক্সপ্লোর

সত্যের জয় হল, এবার ক্ষমা চাইতে হবে কংগ্রেসকে, রাফাল ডিলের তদন্ত চেয়ে একগুচ্ছ পিটিশন সুপ্রিম কোর্টে খারিজ হওয়ায় বলল বিজেপি

ফ্রান্স থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে সন্দেহ, সংশয় প্রকাশের কোনও কারণ নেই বলে আগের রায়ে যে অভিমত জানিয়েছিল শীর্ষ আদালত, তা পুনরায় খতিয়ে দেখার দাবিতে একগুচ্ছ রিভিউ পিটিশন পেশ হয়। সেগুলির একটি পেশ করেছিলেন দুই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা, অরুণ শৌরি ও আইনজীবী-সমাজকর্মী প্রশান্ত ভূষণ। সেই পিটিশনগুলির ওপর রায়দান গত ১০ মে স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্টের বেঞ্চ।

নয়াদিল্লি: নরেন্দ্র মোদী সরকার রাফাল ইস্যুতে সুপ্রিম কোর্টে ক্লিনচিট পাওয়ার পর কংগ্রেসকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলল বিজেপি। বৃহস্পতিবার শীর্ষ আদালত ফরাসি কোম্পানি দাসোর সঙ্গে রাফাল যুদ্ধবিমান চুক্তির আদালতের নজরদারিতে তদন্ত চেয়ে পেশ হওয়া একগুচ্ছ পিটিশন খারিজ করে দিয়েছে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ বলেছে, রাফাল ডিল মামলায় এফআইআর দায়ের বা তদন্তের নির্দেশ দেওয়ার প্রয়োজন আছে বলে আমাদের মনে হয় না। এর প্রতিক্রিয়ায় বিজেপি মুখপাত্র শাহনওয়াজ হুসেন বলেন, আমরা রায় স্বাগত জানাচ্ছি। এতে আমরাই শুধু বিচার পেলাম না, গোটা দেশই পেল। প্রধানমন্ত্রীর নামে বিরোধীরা ভিত্তিহীন অভিযাগ তোলায় দেশ আঘাত পেয়েছিল। সত্যের জয় হল। ফ্রান্স থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে সন্দেহ, সংশয় প্রকাশের কোনও কারণ নেই বলে আগের রায়ে যে অভিমত জানিয়েছিল শীর্ষ আদালত, তা পুনরায় খতিয়ে দেখার দাবিতে একগুচ্ছ রিভিউ পিটিশন পেশ হয়। সেগুলির একটি পেশ করেছিলেন দুই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা, অরুণ শৌরি ও আইনজীবী-সমাজকর্মী প্রশান্ত ভূষণ। সেই পিটিশনগুলির ওপর রায়দান গত ১০ মে স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্টের বেঞ্চ। আজ বেঞ্চ পিটিশনারদের এই বক্তব্যও খারিজ করেছে যে, ৫৯০০০ কোটি টাকার রাফাল ডিলের ব্যাপারে এফআইআর নথিভুক্ত করার প্রয়োজন আছে। বেঞ্চ বলেছে, আমরা দেখেছি, রিভিউ পিটিশনগুলির কোনও সারবত্তা নেই। বিচারপতি এস কে কউল, বিচারপতি কে এম জোসেফও এই বেঞ্চে আছেন। এই প্রেক্ষাপটে বিজেপি মুখপাত্র আরও বলেন, এই রায় কংগ্রেসকেও শিক্ষা দিল যারা ছেলেমানুষি কথাবার্তা বলেছে। প্রধানমন্ত্রী মোদীর ভাবমূর্তিতে কালি লাগানোয় ওদের ক্ষমা চাওয়া উচিত। এই মামলা সংক্রান্ত আরেক রায়ে কংগ্রেস নেতা রাহুল গাঁধীর বিরুদ্ধে আদালত অবমাননা আইনি পদক্ষেপের প্রক্রিয়া বন্ধ করেছে বেঞ্চ, তবে তাঁকে ভবিষ্যতে আরও সতর্ক থাকার পরামর্শও দিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Amit Shah : গেরুয়া পতাকা কেন এখানে? জাতীয় পতাকা কই? তিরঙ্গা যাত্রায় চটলেন অমিত শাহ
গেরুয়া পতাকা কেন এখানে? জাতীয় পতাকা কই? তিরঙ্গা যাত্রায় চটলেন অমিত শাহ
ABP Ananda Top 10, 11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget