এক্সপ্লোর

Rahul Gandhi: 'BRS থাকলে বিরোধী মঞ্চে নেই কংগ্রেস', কড়া বার্তা রাহুলের

Opposition Unity: রাহুলের অভিযোগ, একাধিক দুর্নীতির কারণে কে চন্দ্রশেখর রাও এবং তাঁর দল বিজেপির অঙ্গুলিহেলনে চলে।

নয়াদিল্লি: আগামী বছরেই লোকসভা ভোট। তার আগে বিজেপি বিরোধী শক্তিগুলিকে একই মঞ্চে আনার জন্য চেষ্টা চলছে। কয়েকদিন আগেই নীতিশ কুমারের ডাকে পটনাতে ১৫টি বিরোধী রাজনৈতিক দলকে গিয়ে বৈঠকও হয়েছে। সেই বৈঠকে উপস্থিত ছিল না কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্র সমিতি। এবার তেলঙ্গানাতে গিয়ে দলীয় সভা থেকে সেই দলটিকেই নিশানা করলেন রাহুল গাঁধী (Rahul Gandhi)। তাঁর স্পষ্ট বার্তা, যে বিরোধী মঞ্চে বিআরএস (BRS) থাকবে সেখানে কংগ্রেস কোনওভাবেই থাকবে না। সেই কথা বাকি বিরোধী দলগুলিকেও জানানো হয়েছে বলে দাবি করেন রাহুল গাঁধী। শুধু তাই নয়, কে চন্দ্রশেখর রাওয়ের দলকে বিজেপির বি টিম বলেও আক্রমণ শানালেন তিনি। BRS- কে বিজেপি রিস্তেদার সমিতি বলেও তুলোধনা করেন রাহুল। তাঁর দাবি, কে চন্দ্রশেখর রাওয়ের রিমোট কন্ট্রোল আদতে নরেন্দ্র মোদির হাতে থাকে। 

রাহুলের অভিযোগ, একাধিক দুর্নীতির কারণে কে চন্দ্রশেখর রাও এবং তাঁর দল বিজেপির (BJP) অঙ্গুলিহেলনে চলে। তেলঙ্গানার খাম্মাম থেকে এভাবেই তেলঙ্গানার মুখ্যমন্ত্রী এবং শাসক দলকে নিশানা করলেন রাহুল। 

সামনেই তেলঙ্গানায় (Telengana) নির্বাচন রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেখানে কংগ্রেসের সঙ্গে মূল লড়াই ভারত রাষ্ট্র সমিতির। এদিন খাম্মাম থেকেই কার্যত কংগ্রেসের নির্বাচনী প্রচার শুরু করেন রাহুল। তাঁর কটাক্ষ, 'BRS আদতে বিজেপি রিস্তেদার সমিতি। কে চন্দ্রশেখর রাও মনে করেন তিনি রাজা এবং তেলঙ্গানা তাঁর রাজত্ব।'

তেলঙ্গানার ভোট প্রচারে গিয়ে কর্নাটকের নির্বাচনের প্রসঙ্গও টেনে এনেছেন রাহুল গাঁধী। তিনি বলেন, 'কর্নাটকে দুর্নীতিপরায়ণ এবং গরিব-বিরোধী একটি সরকারের বিরুদ্ধে লড়াই করেছিল কংগ্রেস। দরিদ্র, ওবিসি, সংখ্য়ালঘু এবং নিপীড়িতদের নিয়ে সেই লড়াই জিতেছে কংগ্রেস।' প্রায় একই ঘটনা তেলঙ্গানাতেও ঘটবে বলে তাঁর দাবি। রাহুলের হুঁশিয়ারি, 'এখানে একদিকে ধনী এবং ক্ষমতাশালী লোকজন। অন্য়দিকে দরিদ্র, আদিবাসী, সংখ্যালঘু, কৃষক এবং ছোট ব্যবসায়ীরা রয়েছেন। কর্নাটকে যা হয়েছে এখানেও তা হবে।'

আগে রাহুল বলেছিলেন তেলঙ্গানায় বিজেপি, কংগ্রেস এবং বিআরএস-এর মধ্য়ে ত্রিমুখী লড়াই হবে। কিন্তু রবিবার তিনি বলেন, 'গোটা তেলঙ্গানার বিজেপি নেই। তাই এখন কংগ্রেস এবং বিজেপির বি টিমের মধ্যে লড়াই হবে।'

সম্প্রতি পটনায় বিজেপি বিরোধী দলগুলির যে মিটিং হয়েছিল, তাতে বিআরএস ছিল না। সম্প্রতি বেঙ্গালুরুতেও ফের একসঙ্গে বসার কথা ওই বিরোধী দলগুলির। যদিও তাতে বিআরএস-এর যোগ দেওয়ার খবর এখনও নেই। 

আরও পড়ুন: এক বছরে অর্ডার ৭.৬ কোটি প্লেট বিরিয়ানি! টেক্কা বাকি সবাইকে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Amit Shah : গেরুয়া পতাকা কেন এখানে? জাতীয় পতাকা কই? তিরঙ্গা যাত্রায় চটলেন অমিত শাহ
গেরুয়া পতাকা কেন এখানে? জাতীয় পতাকা কই? তিরঙ্গা যাত্রায় চটলেন অমিত শাহ
ABP Ananda Top 10, 11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget