এক্সপ্লোর

India News: গোপনাঙ্গে গুরুতর আঘাতের অভিযোগ, দিল্লির জেল থেকে অন্যত্র সরাতে আর্জি সুকেশ চন্দ্রশেখরের

Sukesh Chandrasekhar:গোপনাঙ্গে গুরুতর আঘাত করেছেন সিআরপিএফ আধিকারিকরা, দিল্লির উপরাজ্যপালকে চিঠি লিখে জানালেন প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। তাঁর স্ত্রীকেও নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ।

নয়াদিল্লি: গোপনাঙ্গে (private parts) গুরুতর আঘাত (injury) করেছেন সিআরপিএফ (CRPF) আধিকারিকরা, দিল্লির উপরাজ্যপালকে (Lieutenant Governor) চিঠি লিখে জানালেন প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর (sukesh chandrasekhar)। তাঁর স্ত্রীকেও নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ। তাই তাঁদের যেন দিল্লির জেল (delhi jail) থেকে অন্য কোনও জেলে স্থানান্তর করা হয়, চিঠিতে আর্জি চন্দ্রশেখরের। আম আদমি পার্টির বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগও এনেছেন তিনি। 

কী বলছেন চন্দ্রশেখর?
আইনজীবী অশোক কে সিংহের মাধ্যমে চন্দ্রশেখর জানিয়েছেন, 'আম আদমি পার্টি, সত্যেন্দ্র জৈন, অরবিন্দ কেজরিওয়াল এবং কৈলাস গহলৌতের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ তুলে নিতে টানা চাপ ও হুমকি দেওয়া হচ্ছে তাঁকে।' প্রসঙ্গত এর আগেও দিল্লির উপরাজ্যপালকে একাধিক চিঠি লিখেছেন প্রতারণায় অভিযুক্ত চন্দ্রশেখর। মূলত আপ নেতাদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক সব অভিযোগ ছিল সেই চিঠিতে। প্রথম চিঠিতে চন্দ্রশেখর সরাসরি আপ-প্রধান অরবিন্দ কেজরিওয়ালের দিকে আঙুল তুলেছিলেন। অভিযোগ ছিল, এমন ২০ থেকে ৩০ জনকে তাঁর কাছে নিয়ে আসতে চাপ দেওয়া হয়েছিল যাঁরা আপ-র দলীয় তহবিল ৫০০ কোটি টাকা চাঁদা দেবেন। আর একটি চিঠিতে চন্দ্রশেখরের অভিযোগ ছিল, জোর করে তাঁর কাছ থেকে ১০ কোটি টাকা আদায় করেছিলেন সত্যেন্দ্র জৈন। 'প্রোটেকশন মানি' বাবদ ওই টাকা নেওয়া হয়। ওই ঘটনায় সিবিআই তদন্ত চেয়েছিলেন সুকেশ চন্দ্রশেখর। এফআইআর দায়েরের আর্জিও জানিয়েছিলেন। 

কেন জেলবন্দি?
একাধিক বিশিষ্ট ও বিখ্য়াত ব্যক্তিত্বকে ঠকানোর অভিযোগ রয়েছে বর্তমানে দিল্লির জেলে বন্দি চন্দ্রশেখরের বিরুদ্ধে। কোনও কোনও ক্ষেত্রে  তোলা আদায়ের অভিযোগও উঠেছে। গত এপ্রিল মাসে গ্রেফতার হন তিনি। ২০১৭ সালের নির্বাচন কমিশনকে ঘুষ দেওয়ার একটি মামলায় মামলায় গ্রেফতার হন তিনি। অভিযোগ, এক প্রাক্তন এআইএডিএমকে নেতা-সহ অনেকেই জড়িত ছিলেন ওই ঘটনায়। প্রতারণায় অভিযুক্তের সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ, নোরা ফতেহির। প্রসঙ্গত, ২০০ কোটি টাকা প্রতারণা মামলায় ইডির দেওয়া চার্জশিটেও নাম রয়েছে জ্যাকলিনের। ইতিমধ্যেই এই মামলায় বিভিন্ন সময়ে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। তবে গত অক্টোবরে তাঁর অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ায় কিছুটা স্বস্তি পেয়েছিলেন তারকা। তবে সেই অন্তর্বর্তী জামিনের মেয়াদ ১০ নভেম্বর পর্যন্ত।  

আরও পড়ুন:'আইন না মানলে নিয়োগ পরীক্ষা বন্ধ', কেন হুঁশিয়ারি বিচারপতির?

      

  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Update: সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
ABP Ananda Top 10, 30 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 30 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget