এক্সপ্লোর

Coromandel express accident :চোখ মেলে দেখি ১০-১৫ জন আমার উপর, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে কাটা হাত-পা

কারও দেহে নেই প্রাণ, কারও প্রাণটা যদিও আছে, কিন্তু কোনও কোনও অঙ্গ কাটা পড়েছে। 

নয়া দিল্লি: সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ। চারিদিকে সারি সারি দেহ। আর্ত চিৎকার। বাঁচবার শেষ প্রচেষ্টা। চোখের সামনে দিয়ে চলে যাওয়া মুহূর্ত কয়েক আগেও একসঙ্গে হইহই করতে করতে যাওয়া সহযাত্রীদের দেহ। কারও দেহে নেই প্রাণ, কারও প্রাণটা যদিও আছে, কিন্তু কোনও কোনও অঙ্গ কাটা পড়েছে। 

ওড়িশার এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা থেকেও যে বেঁচে গিয়েছেন, ভাতে পারছেন না কেউ কেউ। তেমনই একজন নিজের অভিক্ষতাার কথা বলতে গিয়ে শিউরে উঠলেন।  শনিবার সকালে পাওয়া খবর অনুসারে ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা প্রাণ কেড়েছে অন্তত ২৩৩ জনের। মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। 

তিনি বললেন, "তখন ঘুমোচ্ছিলাম। ট্রেন লাইনচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গেই জেগে উঠে দেখি প্রায় ১০-১৫ জন আমার উপর পড়ে।  আমি আমার হাত ও ঘাড়ে আঘাত পেয়েছি। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গিয়েছি" বললেন এক  বেঁচে যাওয়া ব্যক্তি।

তিনি আরও বলেন, "যখন আমি ট্রেন থেকে নামলাম, দেখি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ । একটি পা এখানে, একটি হাত সেখানে। কারও মুখ বিকৃত" । 

এখনও অবধি ২৩৮ জনের মৃত্যু

প্রসঙ্গত, ভয়াবহ দুর্ঘটনায় এ পর্যন্ত ২৩৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রেল। আহতর সংখ্যা প্রায় সাড়ে ৬০০। ৩টি ট্রেনের সংঘর্ষে লাইনচ্যুত করমণ্ডলের ১৫টি ও হাওড়া-যশোবন্তপুর হামসফর এক্সপ্রেসের ৩-৪টি কামরা। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের কামরায় এখনও অনেক যাত্রী আটকে রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। ট্রেনের দরজা ভেঙে, গ্যাস কাটারের সাহায্যে চলছে উদ্ধারকাজ। নামানো হয়েছে সেনাবাহিনীকে।

ড্রোন ও স্নিফার ডগ নিয়েও চলছে তল্লাশি। অক্ষত কামরাগুলিতে স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালাচ্ছে এনডিআরএফ। হেলিকপ্টারের সাহায্যেও যাত্রীদের উদ্ধার করা হচ্ছে। রাতেই ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে ওড়িশা পুলিশের ফরেন্সিক দল। রাজ্য সরকারের তরফে রাতে দুর্ঘটনাস্থলে যান মন্ত্রী মানস ভুঁইয়া ও সাংসদ দোলা সেন।

আরও পড়ুন ; বালেশ্বরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Heatwaves: তাপপ্রবাহকে 'প্রাকৃতিক দুর্যোগ' হিসেবে ঘোষণা কেন্দ্রের, কারণ কী ? এতে কী পরিবর্তন ঘটবে ?
তাপপ্রবাহকে 'প্রাকৃতিক দুর্যোগ' হিসেবে ঘোষণা কেন্দ্রের, কারণ কী ? এতে কী পরিবর্তন ঘটবে ?
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
News Live Update : 'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget