এক্সপ্লোর

Coronavirus Third Phase : করোনার তৃতীয় ঢেউ 'অনিবার্য' ! সতর্কবার্তা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টার

করোনার তৃতীয় ঢেউ 'অনিবার্য' বলে জানালেন কেন্দ্রীয় সরকারের মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টা কে বিজয়রাঘবন।

নিউ দিল্লি : কোভিডের দ্বিতীয় ঢেউয়ে কার্যত জেরবার দেশ। ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। সংক্রমণ কমার কোনও লক্ষণ নেই। এরই মধ্যে করোনার তৃতীয় ঢেউ 'অনিবার্য' বলে সতর্কবার্তা দিলেন কেন্দ্রীয় সরকারের মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টা কে বিজয়রাঘবন। এজন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া উচিত বলে তিনি মনে করেন।

তিনি বলেন, তৃতীয় ঢেউ অনিবার্য। তবে কখন এটা ছড়াবে তা স্পষ্ট নয়। আমাদের নতুন ঢেউয়ের কথা মাথায় রেখে প্রস্তুতি নেওয়া উচিত। দ্বিতীয় দফায় অরিজিনাল ভাইরাসের মতোই এর স্ট্রেনগুলোও সংক্রমণ ছড়াচ্ছে। এটা মানব শরীরে ঢুকে সংক্রমণ ক্ষমতা আরও বাড়িয়ে নিচ্ছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে হু হু করে সংক্রমণ ছড়াচ্ছে। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাস্থ্য ব্যবস্থার উপর প্রচুর চাপ বেড়েছে। দিল্লি, মুম্বই, লখনউ, বেঙ্গালুরু, আহমেদাবাদের মতো শহরগুলিতে তীব্র অক্সিজেন সঙ্কট দেখা দিয়েছে। 

ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও(WHO)। আজ এক বিবৃতিতে তাদের তরফে জানানো হয়েছে, গত সপ্তাহে বিশ্বজুড়ে যত সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, তার মধ্যে প্রায় অর্ধেকই ভারতের।

স্বাস্থ্যমন্ত্রকের আজকের বুলেটিন অনুযায়ী, ভারতে নতুন করে ৩ লক্ষ ৮২ হাজার ৩১৫ জন করোনায় আক্রান্ত। মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৮০ জনের। এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩৪ লক্ষ ৮৭ হাজার ২২৯। অন্যদিকে সুস্থতার হার ৮২.০৩ শতাংশ।

পরিসংখ্যান অনুযায়ী, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ গণ্ডি পেরিয়েছিল গত বছর ৭ আগস্ট, ২৩ আগস্ট ৩০ লক্ষর গণ্ডি, ৫ সেপ্টেম্বর ৪০ লক্ষ, ১৬ সেপ্টেম্বর ৫০ লক্ষ, ২৮ সেপ্টেম্বর ৬০ লক্ষ, ১১ অক্টোবর ৭০ লক্ষ, ২৯ অক্টোবর ৮০ লক্ষ, ২০ নভেম্বর ৯০ লক্ষর এবং ডিসেম্বরের ১৯ তারিখে ১ কোটির গণ্ডি ছাড়ায়। ২ কোটির গণ্ডি ছাড়ায় এবছর ৪ মে।

এদিকে ICMR সূত্রে খবর, এখনও পর্যন্ত ২৯ কোটি ৪৮ লক্ষ ৫২ হাজার ৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে দেশে।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
I.N.D.I.A Bloc: I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…
I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget