এক্সপ্লোর
লকডাউনের সময় বেআইনি মজুত, কাশীপুরে বাজেয়াপ্ত ৩৪৩ বস্তা চাল, গ্রেফতার ব্যবসায়ী
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে কাশীপুর থানার পুলিশ একটি চালের গুদামে অভিযান চালায়।

কলকাতা: লকডাউন চলাকালীন কাশীপুরে বেআইনিভাবে মজুত করা ৩৪৩ বস্তা চাল উদ্ধার করল পুলিশ। মজুতের অভিযোগে ১ ব্যবসায়ী সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে কাশীপুর থানার পুলিশ একটি চালের গুদামে অভিযান চালায়। বাজেয়াপ্ত করে ৩৪৩ বস্তাবোঝাই চাল। গ্রেফতার করা হয় ব্যবসায়ী সন্তোষ আগরওয়াল ওরফে পাপ্পু ও তাঁর সঙ্গীকে।
Before You Go
Kalipuja 2026 | ১৯ তম বর্ষে দমদম পাল্লালোক শ্য়ামাপুজোর এবারের ভাবনা-পদ্মে ভক্তি মায়ের মাঝেই শক্তি






















