এক্সপ্লোর

Corona Second Wave: টিকাকরণ হচ্ছে বলে ঢিলেমি নয়, করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে সতর্কবার্তা চিকিৎসকদের

জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের মতে,কোভিড অতিমারীর গ্রাস থেকে এখনও দেশ ও রাজ্য মুক্ত হতে পারেনি। পশ্চিমবঙ্গেও গত দু সপ্তাহ ধরে নতুন কেসের সংখ্যা বেড়েই চলেছে। করোনার দ্বিতীয় ঢেউ এ রাজ্যেও আছড়ে পড়তে পারে এমন আশঙ্কা অমূলক নয়।

ঝিলম করঞ্জাই, কলকাতা:  সারা দেশে ভোটের আবহে টিকাকরণের পাশাপাশি কোভিভ সতর্কতাও বজায় থাকা অত্যন্ত জরুরি!

টিকাকরণ হচ্ছে বলে করোনা সংক্রমণ প্রতিরোধে ঢিলেমি দেখালে পরিস্থিতি যে কোনও সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আজ এই বিষয়ে নাগরিক সমাজ ও রাজ্য সরকারকে সতর্কতা বার্তা দেওয়া হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে।

 দেশের নির্বাচন কমিশন আসাম, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি আর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গে সেই পর্ব চলবে ২৭ শে মার্চ থেকে ২৮শে এপ্রিল অবধি মোট আট দফায়। ফল ঘোষণা ২ মে অর্থাৎ এখন থেকে দু মাস এই প্রক্রিয়া চলবে।

চিকিৎসকদের এই যৌথ মঞ্চের পক্ষে  হীরালাল কোঙারের বক্তব্য, "এই সময়ে দেশের পাঁচটা রাজ্যে এই অতিমারীতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েছে। আমেরিকা, ব্রিটেন সহ বহুদেশেই কোভিড ১৯-এর দ্বিতীয় ঢেউ ভয়ঙ্কর হয়েছে। স্প্যানিস ফ্লুতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল কিন্তু এই দ্বিতীয় তরঙ্গেই। তাই এখন আরো সতর্ক হত হবে।"

জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের মতে,কোভিড অতিমারীর গ্রাস থেকে এখনও দেশ ও রাজ্য মুক্ত হতে পারেনি। পশ্চিমবঙ্গেও গত দু সপ্তাহ ধরে নতুন কেসের সংখ্যা বেড়েই চলেছে। করোনার দ্বিতীয় ঢেউ এ রাজ্যেও আছড়ে পড়তে পারে এমন আশঙ্কা অমূলক নয়।

জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের যুগ্ম আহ্বায়ক পুণ্যব্রত গুণ চারটে পর্যবেক্ষণ তুলে ধরেছেন।

 ১। সমীক্ষা অনুযায়ী জনসংখ্যা মাত্র এক চতুর্থাংশ থেকে এক তৃতীয়াংশের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে। বাকী মানুষেরা এখনো কোভিড থেকে নিরাপদ নন।

 

২। ১০ কোটি রাজ্যবাসীর মধ্যে টিকা পেয়েছেন মাত্র ১০ লক্ষেরও কিছু কম জন আর পরীক্ষা হয়েছে ৮৫ লক্ষের কিছু কম মানুষের।

 

৩। ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলির দাবী অনুযায়ী কোভিশিল্ড বা কো-ভ্যাক্সিন যেটাই দেওয়া হোক –একমাস অন্তর দুটি ডোজ নেবার পর আরও মাস খানেক বাদে প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে। নির্বাচন কর্মীদের প্রথম ডোজ দেওয়া সবে শুরু হয়েছে। তাই তাদের প্রতিরোধ শক্তি গড়ে ওঠার আগেই তাদের কাজ করতে হবে।

 

৪। রাজনৈতিক কর্মী ও বিশাল সংখ্যক মানুষ যাঁরা ভোটের প্রচারে, প্রস্তুতিতে বা ভোটের দিনে ভোটের লাইনে, বুথের ভেতরে থাকবেন তাঁদের ঝুঁকি থাকবে সবচেয়ে বেশি।

 

 

তাই এই পরিস্থিতিতে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সকলের কাছে বেশ কিছু আবেদন রেখেছে।

সেগুলো হল:

 

১) রাজনৈতিক দলগুলির মিছিলে, জমায়েতে এই দু মাস স্বাস্থ্যবিধি পালনের কথা ভুলে গেলে চলবে না।

 

 

২। মিছিল লম্বা হোক, যাতে অংশগ্রহণকারীরা অন্তত ৩ ফুট ছাড়া ছাড়া থাকবেন।

 

৩। মিটিং হোক বড় বড় মাঠে, দূরত্ববিধি মেনে চলুন। বড় মাঠ না পেলে খোলা জায়গায়।

 

৪।  নির্বাচনী জমায়েতে এবং পোলিং বুথে মাস্ক বাধ্যতামূলক করা হোক। একটির বদলে দুটি মাস্ক পরে থাকুন সঠিকভাবে, থুতনিতে নামিয়ে, কানে ঝুলিয়ে নয়।

 

৫। রাজনৈতিক নেতা-নেত্রীরা ভোট চাওয়ার পাশাপাশি কোভিড প্রতিরোধ বিষয়ে প্রচার করুন। নিজেরা বিধি পালন করে সাধারণ মানুষকে অনুপ্রাণিত করুন, দিশা দেখান, দৃষ্টান্তস্থাপন করুন।

 

এ ছাড়া সরকার ও নির্বাচন কমিশনের কাছেও জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের বেশ কিছু আবেদন রাখা হয়েছে। যেমন,

 

১। এরই সঙ্গে সরকারি উদ্যোগে কোভিড পরীক্ষার সংখ্যা বাড়ানো হোক।

 

২। নির্বাচন কমিশনের কোভিড প্রতিরোধ সংক্রান্ত বিধি কঠোর ভাবে মেনে চলা উচিত।

 

৩। ভোটের দিন নিজের কাছে স্যানিটাইজার, সাবান সঙ্গে রাখুন। রাজনৈতিক দল গুলি তাদের পোলিং ক্যাম্পে সাবান দিয়ে হাত ধোওয়া, স্যানিটাইজারের ব্যবস্থা রাখুক।

 

৪। বেসরকারী হাসপাতাল থেকে ২৫০ টাকায় করোনার টিকা নয়, সমস্ত দেশবাসীর সরকারি উদ্যোগে বিনামূল্যে টিকাকরণের সুযোগ থাকুক। কিন্তু টিকাকরণ, যা সরকার কেবল মাত্র সীমিত ক্ষেত্রে ও জরুরী পরিস্থিতিতেই ব্যবহারের অনুমতি দিয়েছে, এবং বিশেষত যে টিকা এখনও ক্লিনিকাল ট্রায়ালের তৃতীয় স্তরে, তা নেওয়া বাধ্যতামূলক করা যাবে না।

 

ভোট আবহে করোনা প্রতিরোধ বিধি যাতে মানা হয় তা নিয়ে স্বাস্থ্য দফতর সক্রিয় বলেই দাবি করা হয়েছে। নির্বাচন কমিশনের তরফ থেকেও এ নিয়ে শীঘ্রই প্রচার শুরু হবে বলে দাবি করা হয়েছে।

সেরা শিরোনাম

Telangana News : নাইটি পরে এটিএম-লুঠ, কোটি কোটি টাকা ভ্যানিশ, অ্যাম্বুলেন্সে চেপে চম্পট দিল ডাকাতদল
নাইটি পরে এটিএম-লুঠ, কোটি কোটি টাকা ভ্যানিশ, অ্যাম্বুলেন্সে চেপে চম্পট দিল ডাকাতদল
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Breaking : বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget