এক্সপ্লোর

করোনায় ত্রস্ত আমেরিকা, মুখোশ না কিনে, সাধারণ পরিচ্ছন্নতা বজায় রাখুন, পরামর্শ মার্কিন চিকিৎসকের

আরও ভয়াবহ করোনা ভাইরাস। চিনে মৃত্যুর সংখ্যা প্রায় ৩ হাজার। আক্রান্ত ৯০ হাজার। মধ্যপ্রাচ্য-ইউরোপেও বাড়ছে মৃত্যু। ইরানে মৃতের সংখ্যা বেড়ে ৬৬। ইতালিতেও ৫২ জনের মৃত্যু।

নয়াদিল্লি: করোনা-আতঙ্কে পর্যুদস্ত গোটা ইউরোপ। ইউরোপীয় ইউনিয়ন-এর রোগ নিয়ন্ত্রক সংস্থা করোনা সংক্রমণের আশঙ্কা মাঝারি থেকে বেশি বলে ঘোষণা করেছে। আমেরিকাতেও ফের মৃত্যু হয়েছে সংক্রমিত এক ব্যক্তির। মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬ জনের। শনিবার প্রথম আমেরিকায় করোনা আক্রান্তের মৃত্যু ঘটে। ৯১ জন এখনও পর্যন্ত সেখানে করোনা-আক্রান্ত, জানিয়েছে ট্রাম্প সরকার। ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে সকলেই মাস্ক পরে ঘোরার উপর জোর দিচ্ছেন। কিন্তু তা না করে বরং সাধারণ পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেওয়া হোক, উপদেশ ইউএস সার্জেন জেনারেল ডা. জেরম অ্যাডামসের। তিনি ট্যুইটে সকলকে অনুরোধ জানিয়েছেন, সবাই মাস্ক ব্যবহারে উৎসাহ না দেখিয়ে, সাধারণ পরিচ্ছান্নতা বজায় রাখুন। মাস্ক পরে করোনা ভাইরাস আটকানো যাবে না। বরং এত মাস্ক বিক্রি হয়ে গেলে স্বাস্থ্যকর্মীরাই বিপদে পড়বেন। সংক্রামিত রোগীদের চিকিৎসা করার সময় সুরক্ষা নিতে পারবেন না। সৌদি আরবেও শুরু হয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। সেখানে ১ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুসারে, গত ১ দিনে চিনের বাইরে করোনা আক্রান্তের সংখ্যা ১৫০০। ইটালিতে সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা ৫২। আক্রান্তের সংখ্যা দু’হাজার পেরিয়েছে। জার্মানিতে আক্রান্ত ১৫০ জন। জার্মানির সবচেয়ে জনবহুল প্রদেশ নর্থ রাইন ওয়েস্টফালিয়ায় আক্রান্তের সংখ্যা ৭৪। মস্কোতেও প্রথম সংক্রমণের খবর মিলেছে আজ। সোমবার সারা বিশ্বে করোনা আক্রান্তের মৃত্যু তিন হাজার ছাড়িয়েছে। চিনে মৃত্যুর সংখ্যা প্রায় ৩ হাজার। আক্রান্ত ৯০ হাজার। বিশ্বে আক্রান্তের সংখ্যা ৯০ হাজারের কাছাকাছি। চিনে নতুন করে আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। কমেছে মৃত্যুর হারও, দাবি, চিন প্রশাসনের। ইরানে মৃতের সংখ্যা বেড়ে ৬৬। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO মনে করছে এই ভাইরাস আতঙ্ক গুরুতর প্রভাব ফেলতে পারে বিশ্ব অর্থনীতিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: সংদস ভবন অভিযানের সকালে হাসপাতাল থেকে চিঠি পাঠালেন সোনম ওয়াংচুক! বেঁধে দিলেন ৩ কড়া শর্ত
সংদস ভবন অভিযানের সকালে হাসপাতাল থেকে চিঠি পাঠালেন সোনম ওয়াংচুক! বেঁধে দিলেন ৩ কড়া শর্ত
ABP Ananda Top 10, 20 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 20 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Sonam Wangchuk: আজই অনশন ভাঙতে পারেন সোনম ওয়াংচুক, তবে... রয়েছে কোন শর্ত? কী বললেন স্ত্রী?
আজই অনশন ভাঙতে পারেন সোনম ওয়াংচুক, তবে... রয়েছে কোন শর্ত? কী বললেন স্ত্রী?
Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা

ভিডিও

Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda
Humayun Kabir: OC-কে হুঁশিয়ারি দেওয়ার মামলায়, অবশেষে শক্তিপুর থানায় হাজিরা হুমায়ুন কবীরের | ABP
Abhishek Banerjee: ওঁর কারও সম্পর্কে বলা শোভা পায় না, ওঁর জন্য দল শেষ হয়ে গেছে : তপন দাশগুপ্ত
BJP News: 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী', এক্স পোস্টে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget