এক্সপ্লোর

কর্মী কোভিড-১৯ পজিটিভ, দুদিনের জন্য সিল এয়ার ইন্ডিয়ার দফতর

৭ তারিখ প্রথম পরীক্ষায় এক কর্মীর কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। গতকাল সন্ধেয় আরটি-পিসিআর টেস্ট রিপোর্টও পজিটিভ আসে।

নয়াদিল্লি: এক কর্মী কোভিড-১৯ পজিটিভ হওয়ার জেরে দুদিন বন্ধ এয়ার ইন্ডিয়ার দিল্লি সদর দফতর। এক শীর্ষ কর্তাকে উদ্ধৃত করে সংবাদাসংস্থা জানিয়েছে, মঙ্গলবার ও বুধবার -- এই দুদিনের জন্য এয়ার ইন্ডিয়ার দফতর সিল করে দেওয়া হয়েছে।

ওই কর্তা জানান, গত ৭ তারিখ প্রথম পরীক্ষায় এক কর্মীর কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। গতকাল আরটি-পিসিআর টেস্ট রিপোর্টও পজিটিভ আসে। জানা গিয়েছে, ওই কর্মীর প্রথমদিকে জ্বর এসেছিল। ওষুধ খেয়ে তা কমেও যায়। পরে, ওই কর্মীর গলা ব্যথা এবং সেইসঙ্গে শ্বাসকষ্টও শুরু হয়।

রবিবার তিনি টেস্ট করালে তাঁকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। তবে, সেখানে চিকিৎসকরা তাঁকে ওষুধ দিয়ে ছেড়ে দেন। সঙ্গে পরামর্শ দেন, কোনওপ্রকার শারীরিক পরিবর্তন বা অসুস্থাজনিত সমস্যা নজরে আসলে, হোম কোয়ারান্টিনে থাকতে।

এর আগে, এয়ার ইন্ডিয়ার পাঁচ পাইলট কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। কিন্তু, সোমবার সন্ধেয় দ্বিতীয় দফার পরীক্ষার ফল প্রকাশিত হলে দেখা যায়, তাঁদের সকলেই নেগেটিভ। জানা গিয়েছে কার্গো বিমানের ওই পাঁচ পাইলট গত ২০ এপ্রিল চিনে গিয়েছিলেন। ফেরার পর তাঁরা ১৪ দিন হোম আইসোলেশনে ছিলেন।

তবে,রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার আরও দুই কর্মী- একজন টেকনিশিয়ান ও অপরজন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের টাগ-চালক -- দুজন পজিটিভ হন। ওই কর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে সংস্থাটি।

সরকারের 'বন্দে ভারত' মিশনের অন্তর্গত কোভিড-১৯ লকডাউনের সময়ে বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে ৭ থেকে ১৪ মে ৬৪টি ফ্লাইট চালাচ্ছে এয়ার ইন্ডিয়া ও তার অধিনস্থ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এই প্রকল্পের আওতায় প্রায় ১৫ হাজার ভারতীয়কে ঘরে ফেরানো হবে।

গত ২৫ মার্চ থেকে ভারতে লকডাউন চলছে। এখন পর্যন্ত প্রায় ৭১ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২,২৯০ জন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

প্রয়াত 'জ্যুরাসিক পার্ক' খ্যাত অভিনেতা স্যাম নীল
প্রয়াত 'জ্যুরাসিক পার্ক' খ্যাত অভিনেতা স্যাম নীল
Viral News : চলন্ত ট্রেনে পুজো, তোলপাড় সোশ্যাল মিডিয়া; ভিডিও ভাইরাল হতেই রেল জানাল...
চলন্ত ট্রেনে পুজো, তোলপাড় সোশ্যাল মিডিয়া; ভিডিও ভাইরাল হতেই রেল জানাল...
ABP Ananda Top 10, 13 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 13 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ISKCON : 'পুরীর ঐতিহ্যে আঘাত, মহারাজকে অপমান' ! এবার ওড়িশায় ইস্কনে তালা ঝোলানোর হুমকি, কারা এই কলিঙ্গ সেনা?
'পুরীর ঐতিহ্যে আঘাত, মহারাজকে অপমান' ! এবার ওড়িশায় ইস্কনে তালা ঝোলানোর হুমকি, কারা এই কলিঙ্গ সেনা?

ভিডিও

BJP News:
TMC Shahid Diwas: ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন নিয়েও শুরু রাজনৈতিক টানাপোড়েন
Baruipur News: “ছেলেকে মারার সেই দৃশ্য, ভুলতে পারছি না”, বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মায়ের
BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mobile Recharge Plan : আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
Best FD Interest : কোন ব্যাঙ্ক ৫ লাখে ১ বছরে দেয় সবথেকে বেশি সুদ ? এখানে রইল FD-র হিসেব
কোন ব্যাঙ্ক ৫ লাখে ১ বছরে দেয় সবথেকে বেশি সুদ ? এখানে রইল FD-র হিসেব
Railway Jobs : রেলে বিপুল নিয়োগ, ৬৫৫৭ জন টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি, জেনে নিন যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ও খুঁটিনাটি
রেলে বিপুল নিয়োগ, ৬৫৫৭ জন টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি, জেনে নিন যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ও খুঁটিনাটি
Fire News : ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
US-Iran Conflict: ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানে বিরাট হামলা আমেরিকার, পাল্টা উপসাগরীয় দেশে আক্রমণ তেহরানের, কী পরিস্থিতি বিশ্বের?
ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানে বিরাট হামলা আমেরিকার, পাল্টা উপসাগরীয় দেশে আক্রমণ তেহরানের, কী পরিস্থিতি বিশ্বের?
Embed widget