এক্সপ্লোর

করোনা ‘বৃহত্তম অদৃশ্য লড়াই’, সামরিক বাহিনী যথেষ্ট সুরক্ষিত, আশ্বস্ত করলেন প্রতিরক্ষামন্ত্রী

হালে মুম্বইয়ে ভারতীয় নৌবাহিনীর ২১জন জওয়ানের শরীরে কোভিড ১৯-এর উপস্থিতি পরীক্ষায় ধরা পড়ে। তাঁদের নৌবাহিনীর হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হয়।

নয়াদিল্লি: দেশজুড়ে চলছে লকডাউন। কড়া ব্যবস্থা দেশ জুড়ে। কিন্তু দেশ কঠিনতম পরিস্থিতিতেও সুরক্ষিত আছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা। জানালেন প্রতিরক্ষামন্ত্রী। সম্প্রতি এক সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ বলেন, অতিমারীর বিরুদ্ধে এই লড়াই হল গত কয়েক দশকের ‘বৃহত্তম অদৃশ্য লড়াই’। এই কঠিন পরিস্থিতিতে সতর্কতা অবলম্বন করছে সেনা, নৌসেনা, বায়ুসেনা। করোনা-যুদ্ধে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর দফতরের প্রতিটি নির্দেশ তারা মেনে চলছে, জানালেন রাজনাথ। প্রতিরক্ষামন্ত্রী বলেন, " কোভিড-১৯ এর বিরুদ্ধে এই লড়াই বোধ হয় আমাদের জীবদ্দশায় সবথেকে বড় অদৃশ্য লড়াই। এই লড়াইয়ের সরাসরি প্রভাব পড়ছে দেশের স্বাস্থ্য ও অর্থনীতির উপর।" তাঁর কথায়, সরকারি সবকটি এজেন্সি হাতে হাত মিলিয়ে লড়াই চালাচ্ছে। সশস্ত্র বাহিনীও করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশকে সাহায্য করছে। সামরিক বাহিনীর কাজে কি করোনা প্রভাব বিস্তার করেছে? রাজনাথের জবাব, তারা সম্ভাব্য সব পরিস্থিতির জন্য তৈরি। ভারতের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ও যে কোনও বিরুদ্ধ শক্তিকে প্রতিহত করতে তৈরি তারা। জম্মু-কাশ্মীরে লাইন অফ কন্ট্রোলের পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনী সীমান্তে কড়া হাতে শত্রু দমন করছে। হালে মুম্বইয়ে ভারতীয় নৌবাহিনীর ২১জন জওয়ানের শরীরে কোভিড ১৯-এর উপস্থিতি পরীক্ষায় ধরা পড়ে। তাঁদের নৌবাহিনীর হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হয়। তারই মধ্যে রাজনাথের এই মন্তব্য দেশকে আশ্বস্ত করার লক্ষ্যেই, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। যখন ভারত সার্ক-ভুক্ত দেশগুলিতে করোনা-সংক্রমণ রুখতে এগিয়ে আসছে, তখন পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। ভারতও তার উপযুক্ত জবাব দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি সামাল দিতে সামরিক বাহিনীর যোগাযোগ ব্যবস্থা, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, চিকিৎসা-সহায়ক ব্যবস্থা, কারিগরিকে কাজে লাগানো হচ্ছে। সরকারের তরফে DPSU গুলিকে এই পরিস্থিতিতে ভেন্টিলেটর, মাস্ক, পিপিই ও অন্যান্য সামগ্রী তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সেনাবাহিনীতেও পদ নির্বিশেষে বাইরে থেকে আসা সকলকে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। জানালেন, রাজনাথ সিংহ। যুদ্ধজাহাজ ও সাবমেরিনেও বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ, সেখানে সোশ্যাল ডিসট্যান্সিং মেনে চলা কঠিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Amit Shah : গেরুয়া পতাকা কেন এখানে? জাতীয় পতাকা কই? তিরঙ্গা যাত্রায় চটলেন অমিত শাহ
গেরুয়া পতাকা কেন এখানে? জাতীয় পতাকা কই? তিরঙ্গা যাত্রায় চটলেন অমিত শাহ
ABP Ananda Top 10, 11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget