এক্সপ্লোর

Coronavirus Update: মৃত্যু প্রতিরোধে ৯৫ শতাংশ কার্যকর ভ্যাকসিনের দুটি ডোজ, বলছে রিপোর্ট

ভ্যাকসিন নিয়েছেন ? একটি না দুটি ডোজই ? জানেন মৃত্যু প্রতিরোধে কতটা কার্যকর ভ্যাকসিনের দুটি ডোজ ?

নয়া দিল্লি : করোনায় মৃত্যু প্রতিরোধে ভ্যাকসিন খুবই কার্যকর বলে প্রমাণিত হয়েছে। সম্প্রতি একটি রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ অ্যান্ড ন্যাশনাল ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি এই রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে বলা হয়েছে, ভ্যাকসিনের প্রথম ডোজ মৃত্যু রুখতে ৮২ শতাংশ পর্যন্ত কার্যকর। কেউ যদি দুটি ডোজই নিয়ে নেন, তাহলে সেক্ষেত্রে সুরক্ষার হার ৯৫ শতাংশ।

টিকার কার্যকারিতা বিশ্লেষণের জন্য তামিলনাড়ুতে পরীক্ষা চালানো হয়। কতজন কর্মীকে টিকা দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ঢেউয়ে কতজনের মৃত্যু হয়েছে(হাসপাতালে ভর্তির বিষয়টি ছাড়া) সেই সংক্রান্ত তথ্য জোগাড় করছে তামিলনাড়ুর পুলিশ বিভাগ। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, টিকা না নেওয়ার ফলে করোনায় কত পুলিশকর্মীর মৃত্যু হয়েছে তা দেখা হয় বলে জানিয়েছেন ICMR-NIE-র অধিকর্তা মনোজ মুর্হেকর।

৩২ হাজার ৭৯২ জন কর্মী পয়লা ফেব্রুয়ারি থেকে ১৪ মে-র মধ্যে প্রথম ডোজ নেন। দুটি ডোজই নিয়েছেন ৬৭ হাজার ৬৭৩ জন। ১৭ হাজার ৫৯ জন পুলিশকর্মী টিকা নেননি। 

রিপোর্টে বলা হয়েছে, ১৩ এপ্রিল থেকে ১৪ মে-র মধ্যে করোনায় ৩১ জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, ১ লক্ষ ১৭ হাজারের বেশি পুলিশকর্মী তামিলনাড়ু পুলিশ বিভাগে কাজ করছেন।  

প্রসঙ্গত, সেপ্টেম্বর-অক্টোবরে দেশে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। দৈনিক কোভিড সংক্রমণের সংখ্যা পৌঁছতে পারে ২ লাখ থেকে ৫ লাখ পর্যন্ত। এমনই গুরুতর আশঙ্কা প্রকাশ করা হয়েছে আইআইটি কানপুরের এক সমীক্ষায়। কানপুর আইআইটি-র দুই প্রফেসর রাজেশ রঞ্জন ও মহেন্দ্র বর্মার নেতৃত্বে এই সমীক্ষা হয়েছে। তাঁরা জানিয়েছেন, এসআইআর (SIR) মডেল অনুসরণ করে এই সমীক্ষা করে দেখা হয়েছে। 

যদিও আনলক পর্বের মাঝে যাবতীয় করোনাবিধি মেনে চললে অক্টোবরের শেষ পর্যন্ত সংক্রমণের চূড়াকে ঠেকিয়ে রাখা সম্ভব হবে এবং ঢেউয়ের অভিঘাতও অনেক কম হবে বলে জানিয়েছে সমীক্ষক দল। এই পরিস্থিতিতে দেশজুড়ে যত বেশি সম্ভব টিকাকরণই অন্যতম অস্ত্র বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget