এক্সপ্লোর

Covid Vaccine : তৃতীয় দফার গোড়াতেই ধাক্কা, টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করতে ব্যর্থ অনেকেই

দেশজুড়ে তৃতীয় দফার কোভিড টিকাকরণ শুরু হচ্ছে ১ মে। ১৮ বছরের ঊর্ধ্বে কোনও ব্যক্তি নিতে পারবেন এই টিকা। আজ বিকেল চারটে থেকে এই মর্মে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে।

কলকাতা : দেশজুড়ে তৃতীয় দফার কোভিড টিকাকরণ শুরু হচ্ছে ১ মে। ১৮ বছরের ঊর্ধ্বে কোনও ব্যক্তি নিতে পারবেন এই টিকা। আজ বিকেল চারটে থেকে এই মর্মে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু, গোড়াতেই ধাক্কা খেল এই প্রক্রিয়া। CoWIN অ্যাপ এবং ওয়েবসাইট, UMANG অ্যাপ এবং Aarogya setu অ্যাপে সমস্যা দেখা দেয়। যদিও কিছুক্ষণ পরেই Aarogya setu অ্যাপ কাজ করতে শুরু করে। অ্যাপ কাজ না করলেও, স্বাভাবিক হয় CoWIN ওয়েবসাইট পরিষেবা।

দু'ফায় টিকাকরণ হয়েছে আগেই। পয়লা মে থেকে ফের শুরু হচ্ছে ভ্যাকসিনেশন ড্রাইভ। আজ থেকে টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে পারছেন প্রাপ্তবয়স্করা। অতীতে প্রবীণ নাগরিক ও ৪৫ বছরের ঊর্ধ্বের ব্যক্তিরাই কোভিড টিকা নিতে পারছিলেন। পরে অবশ্য টিকাকরণে যুবসমাজকে অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় সরকার। গত ১৯ এপ্রিল টিকাকরণের বিষয়ে নতুন করে নির্দেশিকা জারি হয়।

যেখানে বলা হয়েছে, এবার থেকে ১৮ বছরের ঊর্ধ্বের ব্যক্তিরাও টিকা নেওয়ার যোগ্য। বুধবারই তৃতীয় দফায় টিকাকরণের বিষয়ে টুইট করা হয় আরোগ্য সেতু অ্যাপ-এর তরফে। যেখানে বলা হয়, ১৮ বছরের ঊর্ধ্বের ব্যক্তিরা টিকা নিতে চাইলে বিকেল ৪টে থেকে cowin.gov.in-এ গিয়ে রেজিস্ট্রেশন করুন। আরোগ্য সেতু অ্যাপ ও উমঙ্গ অ্যাপেও রেজিস্টার করা যাবে। রাজ্য সরকারি ও বেসরকারি কোভিড সেন্টারের ক্ষমতা অনুসারে আবেদনকারীদের টিকা নিতে ডাকা হবে।

সরকারের তরফে জানানো হয়েছে, এবার সরাসরি টিকাকরণের জায়গায় গিয়ে কোনও লাভ নেই। ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে ব্যক্তিদের নিজেদেরই রেজিস্ট্রেশন বা অ্যাডভান্স অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। বার বার টিকাকরণের জায়গায় গিয়েও কোনও লাভ হবে না। তৃতীয় দফার টিকাকরণের ক্ষেত্রে ভ্যাকসিন প্রস্তুতকারীদের ৫০ শতাংশ টিকা কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। বাকি ৫০ শতাংশ তারা রাজ্য সরকার ও খোলা  বাজারে সরবরাহ করতে পারবেন।

তৃতীয় দফার টিকাকরণের কাজ পুরোটাই হবে 'ন্যাশনাল ভ্যাকসিনেশন প্রোগ্রাম'-এর আওতায়। অবশ্যই cowin প্ল্যাটফর্মের সব প্রোটোকল মেনে করতে হবে এই কাজ। টিকাকরণের কেন্দ্রগুলিতে কাজের সঙ্গে সঙ্গেই ভ্যাকসিনের স্টক ও দাম লিখে রাখতে হবে। কেন্দ্রীয় সরকারের বিধি মেনেই করতে হবে টিকাকরণ। তবে এখনও স্বাস্থ্যকর্মী, ফ্রন্ট লাইন ওয়ার্কারস, ৪৫ ঊর্ধ্ব ব্যক্তিদের কেন্দ্রীয় সরকারি টিকাকেন্দ্রে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget