এক্সপ্লোর

Coronavirus in West Bengal: করোনা আবহে কাল থেকে বন্ধ রাজ্যের সমস্ত স্কুল

এগিয়ে আনা হচ্ছে গরমের ছুটি। প্রায় এক বছর পর  নবম থেকে দশমের ক্লাস শুরু হয়েছিল।

কলকাতা: করোনা পরিস্থিতিতে কাল থেকে বন্ধ রাজ্যের সমস্ত স্কুল। করোনার সংক্রমণজনিত পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। আসতে হবে না শিক্ষকদেরও। এগিয়ে আনা হচ্ছে গরমের ছুটি। আগামীকাল থেকেই তা বলবৎ হবে।পুণরায় বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত তা অনির্দিষ্টকাল চলবে বলে জানানো হয়েছে।   এ ব্যাপারে বিজ্ঞপ্তিও জারি হবে বলে জানা গেছে।

প্রায় ১১ মাস পর  নবম থেকে দশমের ক্লাস শুরু হয়েছিল। কিন্তু করোনা সংক্রমণ ফের বাড়ায় আপাতত সব স্কুল ফের বন্ধ থাকবে। তবে অনলাইন ক্লাস যেমন চলছে, তেমন চলবে।

রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, শিক্ষা দফতর ব্যাচ অনুসারে স্কুলগুলিতে পঠনপাঠন চালাচ্ছিল। চলতি নির্বাচনে ভোট কেন্দ্র হওয়ায় এমনিতেই অনেক স্কুলই বন্ধ। এরমধ্যে কোভিডজনিত পরিস্থিতিতে গরমের ছুটি এগিয়ে এনে আগামীকাল থেকে স্কুলগুলি বন্ধ থাকবে। আলোচনার পর এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হবে।

পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জুন পর্যন্ত বন্ধ থাকবে স্কুল।

উল্লেখ্য, ইতিমধ্যেই সিবিএসই-র দশম শ্রেণীর পরীক্ষা বাতিল হয়েছে। পিছিয়ে গিয়েছে দ্বাদশের পরীক্ষা। এই পরিস্থিতিতে রাজ্যে ম্যাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা  জুন মাসে হওয়ার কথা। এ ব্যাপারে সিদ্ধান্ত পরে জানানো হবে।

রাজ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়িয়েছে করোনা সংক্রমণের উর্ধ্বগতি। সোমবার   রাজ্য সরকারের প্রকাশিত হিসেব অনুযায়ী  শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৮৪১৯ জন । সবমিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৯৯২৭ ।

রবিবার অবধি, মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬৫১৫০৮ । এখনও পর্যন্ত করোনায় রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা প্রথম ও দ্বিতীয় ঢেউ মিলিয়ে সাড়ে দশ হাজারের বেশি ।

সোমবারের পরিসংখ্যাণ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে মোট ২৮ জনের । এখনও পর্যন্ত রাজ্যে করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪৯৬৩৮। এবার সংক্রমণে সব থেকে এগিয়ে কলকাতা,  উত্তর ২৪ পরগনা । গত ২৪ ঘণ্টায় কলকাতা জেলায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজারেরও বেশি মানুষ । উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮৬০ জন। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP Protest: ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget