এক্সপ্লোর

'শ্রমিক এক্সপ্রেসের নামে করোনা এক্সপ্রেস...কেন আমি সব বন্ধ রাখব?' কেন্দ্রের বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রীর

‘হটস্পট থেকে ট্রেনে কেন গাদাগাদি করে আনা হচ্ছে? মহারাষ্ট্র, চেন্নাই, গুজরাত, মধ্যপ্রদেশ, দিল্লি থেকে ট্রেন আসছে। সামাজিক দূরত্ব কেন মানছে না রেল, বাড়তি ট্রেন নয় কেন?'

কলকাতা: পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজ্যে পরপর আসছে ট্রেন। ট্রেন আসছে করোনা হটস্পট মহারাষ্ট্র থেকেও। এভাবে 'গাদাগাদি করে শ্রমিক রাজ্যে এলে করোনা-আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতেই পারে বলে আগেও কেন্দ্রর বিরুদ্ধে তোপ দেগেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী দাবি করেন, করোনা-সংক্রমণ নিয়ন্ত্রণে আসছিল। কিন্তু কেন্দ্রের শ্রমিক স্পেশ্যাল ট্রেনে এভাবে শ্রমিকদের পাঠানোর সিদ্ধান্তের পদক্ষেপকে মুখ্যমন্ত্রী ‘একপেশে’বলেন। আগামী রবিবার লকডাউন ৪-এর মেয়াদ শেষ হচ্ছে। তারপর কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে কেন্দ্রর তরফে এখনও কিছু ঘোযণা না হলেও, বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রকে আক্রমণ করে তিনি বলেন, ‘হটস্পট থেকে ট্রেনে কেন গাদাগাদি করে আনা হচ্ছে? মহারাষ্ট্র, চেন্নাই, গুজরাত, মধ্যপ্রদেশ, দিল্লি থেকে ট্রেন আসছে। সামাজিক দূরত্ব কেন মানছে না রেল, বাড়তি ট্রেন নয় কেন? অনেকে না খেতে পেয়ে মারাও যাচ্ছেন। শ্রমিক এক্সপ্রেসের নামে করোনা এক্সপ্রেস হয়ে গেছে। তাহলে মন্দির, মসজিদ, গির্জা কী দোষ করল?’ কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেন্দ্র এমন করলে, কেন আমি সব বন্ধ রাখব?’ তাই করোনা-প্রকোপ বাড়ছে, এই কথা স্বীকার করে নিয়েই তিনি বলেন ১ জুন থেকে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার খুলে যাবে। যদিও মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, ধর্মস্থানে গেলেও, একসঙ্গে ১০জনের বেশি ঢোকা যাবে না। লকডাউনের নিয়ম মেনেই মন্দির, মসজিদ, গির্জা খুলবে। স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে। বড় কোনও উৎসব এখন করা যাবে না। ১ জুন সকাল ১০টায় মন্দির খোলা যাবে। সেই সঙ্গে ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘ভিন রাজ্য থেকে এলে গ্রামে স্কুলেই কোয়ারেন্টিন করা হবে। ৭দিন রাখার পরে করোনা পরীক্ষা করা হবে। ১০দিন পরে করোনা না পেলে বাড়ি পাঠানো হবে।’

সেরা শিরোনাম

BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Weekly Insulin: রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "কন্ট্রোল রুম থেকে" কোন কোন বিষয়গুলিতে নজরদারি ?

ভিডিও

Samik Bhattacharya: এঁদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না : শমীক
Baruipur News:
BJP News: বিজেপিতে যোগ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকের
Suvendu Adhikari: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
WB Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্ত SP দাসের মেয়েকে বদলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Embed widget