এক্সপ্লোর

করোনাভাইরাস: মৃতের সংখ্যায় চিনকে ছাপিয়ে গেল ইতালি, একাধিক দেশে শুরু লকডাউন প্রক্রিয়া

দেশজুড়ে লকডাউনের নির্দেশ দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী গুইসিপ কোন্তে

নয়াদিল্লি: করোনা-মৃত্যুর সংখ্যায় চিনকে ছাপিয়ে গেল ইতালি। এই মুহূর্তে ইতালিতে মৃত্যু হয়েছে ৩,৪০৫ জনের। গত ২৪-ঘণ্টায় মারা গিয়েছেন ৪২৭ জন। দেশজুড়ে লকডাউনের নির্দেশ দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী গুইসিপ কোন্তে। এছাড়া, চিনে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৪৮ জনের। করোনা ভাইরাস সংক্রমণে ইরানে মৃতের সংখ্যা ১ হাজার ২৮৪। স্পেনে মৃতের সংখ্যা এক হাজার ছাড়াল।আমেরিকায় মৃত্যু হয়েছে ২১৪ জনের। বিশ্বের মোট ১৭৭টি দেশে ছড়িয়ে পড়েছে নোভেল করোনা ভাইরাস। বর্তমানে চিনা ভাইরাসের ভরকেন্দ্র ইউরোপ। করোনা সংক্রমণে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ১০ হাজার ৪১ জনের। আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৪৫ হাজার ৭৩। এই প্রেক্ষিতে, গভীর আশঙ্কার কথা প্রকাশ করেছেন সংযুক্ত রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, যদি আমরা ভাইরাসকে দাবানলের মতো ছড়িয়ে দিতে থাকি, তাহলে কয়েক লক্ষ মানুষ মারা যাবেন। এদিকে, চিনকে এদিন একহাত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, চিনে যে জায়গায় এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছিল, সেখানেই একে সীমাবদ্ধ রাখা উচিত ছিল। তাহলে, এটা বিশ্বে ছড়িয়ে পড়ত না। কিন্তু, তা না হওয়ায় বিশ্বকে এর মূল্য চোকাতে হচ্ছে। চিন জানিয়েছে, গত ২ দিনে নতুন করে কেউ সেখানে আক্রান্ত হয়নি। এরপরই, বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারীর চেহারা নেওয়ায় একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিভিন্ন দেশ। বিশ্বের একধিক দেশ নিজেদের সীমান্ত ও বিভিন্ন উপদ্রুত অঞ্চলকে লকডাউন করে দিয়েছে। লকডাউনের পথে ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রিটেন, স্পেন সহ বিশ্বের একাধিক দেশ। লকডাউন করা হয়েছে ক্যালিফর্নিয়া। ৩১ মার্চ পর্যন্ত সমস্ত নাগরিককে বাড়িতে কোয়ারেন্টিনের নির্দেশ আর্জেন্তিনার প্রেসিডেন্টের। নাগরিকদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নরও। ব্রাজিলের রিও ডি জেনেইরো-তে পর্যটকদের জন্য বন্ধ সমুদ্র সৈকত। রেস্তোরাঁও বন্ধ রাখার নির্দেশ। স্পেনে করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত হোটেল। শ্রীলঙ্কায় সংক্রমিতের সংখ্যা বেড়ে যাওয়ায় আজ সন্ধে ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত কার্ফু ঘোষণা। করোনার বিরুদ্ধে লড়াই চালাতে পাকিস্তানকে ১০ লক্ষ ডলার অর্থ সাহায্য মার্কিন যুক্তরাষ্ট্রের।

পাকিস্তানে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩। সিন্ধ প্রদেশে আরেকজনের মারা যাওয়ার খবর মিলেছে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এই প্রেক্ষিতে, দেশবাসীকে আরও ৪৫ দিন স্বেচ্ছায় গৃহবন্দি থাকার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
BJP Extortion Allegation: ১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget