এক্সপ্লোর

প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ, উনি দারুণ, এই সাহায্য কোনওদিন ভুলব না, হাইড্রোক্সিক্লোরোকুইন সরবরাহ নিয়ে বললেন ট্রাম্প

সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, সমস্যা তৈরি হওয়ায় আমরা যা চেয়ে অনুরোধ করেছিলাম, সেটা আমাদের পাওয়ার অনুমতি দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই। উনি দুর্দান্ত, দারুণ। আমরা মনে রাখব।

ওয়াশিংটন: প্রথমে হুঁশিয়ারি প্রত্যাঘাতের, তারপর হাইড্রোক্সিক্লোরোকুইন সরবরাহের আশ্বাস পেয়ে নরেন্দ্র মোদিকে ‘গ্রেট’ বলেছেন, এবার দরাজ গলায় তাঁকে ম্যালেরিয়ার ওষুধ পাঠাতে রাজি হওয়ায় ধন্যবাদ জানালেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রীর এহেন সাহায্য কোনওদিন ভোলা যাবে না বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট। হাইড্রোক্সিক্লোরোকুইনকে আপাতত নোভেল করোনাভাইরাস মোকাবিলার সম্ভাব্য দাওয়াই বলে মনে করা হচ্ছে। সম্প্রতি ট্রাম্প হুঁশিয়ারি দেন, ভারত এই ওষুধ না পাঠালে প্রত্যাঘাত হবে। তারপরই কূটনৈতিক সম্পর্কের কারণ দেখিয়ে ভারত তা পাঠাতে রাজি হয়। সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, সমস্যা তৈরি হওয়ায় আমরা যা চেয়ে অনুরোধ করেছিলাম, সেটা আমাদের পাওয়ার অনুমতি দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই। উনি দুর্দান্ত, দারুণ। আমরা মনে রাখব। তার আগে ট্যুইট করেও ট্রাম্প মোদির শক্ত নেতৃত্বের প্রশংসা করে সঙ্কটের সময় ভারতের সাহায্যের কথা কোনওদিন ভুলবেন না জানান। লেখেন, যখন অভূতপূর্ব পরিস্থিতি আসে, তখন বন্ধুদের মধ্যে আরও গভীর সহযোগিতার দরকার হয়। হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে এই সিদ্ধান্তের জন্য ভারত, ভারতের মানুষকে ধন্যবাদ। এটা ভুলব না। শুধু ভারত নয়, গোটা মানবজাতিকে সাহায্য করছেন আপনারা। গত সোমবার ভারত আমেরিকাকে হাইড্রোক্সিক্লোরোকুইন পাঠানোয় নিষেধাজ্ঞা তুলতে রাজি হয়। তিনটি গুজরাতের কোম্পানি আমেরিকায় তা রপ্তানি করবে। গোটা দুনিয়ার মোট হাইড্রোক্সিক্লোরোকুইন উত্পাদনের ৭০ শতাংশই ভারতে হয় বলে জানিয়েছেন ইন্ডিয়ান ফারমাসিউটিক্যাল অ্যালায়েন্সের সাধারণ সম্পাদক সুদর্শন জৈন। প্রতি মাসে দেশের ৪০ টন হাইড্রোক্সিক্লোরোকুইন উত্পাদনের ক্ষমতা আছে। যার অর্থ ২০০ এমজি পাওয়ারের ২০ কোটি ট্যাবলেট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Protests: আন্দোলনকারীদের লক্ষ্য করে ছররা গুলি দিল্লিতে, সরকারি রেকর্ডেই এবার মিলল প্রমাণ, পেলেট গান ব্যবহারের কথা স্বীকার
আন্দোলনকারীদের লক্ষ্য করে ছররা গুলি দিল্লিতে, সরকারি রেকর্ডেই এবার মিলল প্রমাণ, পেলেট গান ব্যবহারের কথা স্বীকার
'কোনও কড়া পদক্ষেপ নয়' NEET আন্দোলনকারীদের নিয়ে সুপ্রিম-নির্দেশ, কাদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর নয়?
'কোনও কড়া পদক্ষেপ নয়' NEET আন্দোলনকারীদের নিয়ে সুপ্রিম-নির্দেশ, কাদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর নয়?
Narendra Modi Facebook Video: ফেসবুক থেকে হঠাৎ ডিলিট প্রধানমন্ত্রীর ভিডিও, মেটা বলছে 'প্রযুক্তিগত ত্রুটি'
ফেসবুক থেকে হঠাৎ ডিলিট প্রধানমন্ত্রীর ভিডিও, মেটা বলছে 'প্রযুক্তিগত ত্রুটি'
Japan Earthquake : ভয়ঙ্কর ভূমিকম্পে দুলে উঠল জাপান ! যে কোনও সময় আছড়ে পড়তে পারে সুনামি, বড় সতর্কতা জারি
ভয়ঙ্কর ভূমিকম্পে দুলে উঠল জাপান ! যে কোনও সময় আছড়ে পড়তে পারে সুনামি, বড় সতর্কতা জারি

ভিডিও

NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর
Haldia News: হলদিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল বেআইনি INTTUC-র ৩টি অফিস | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget