এক্সপ্লোর

Bengal Coronavirus Second Wave: করোনা মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, বিজ্ঞপ্তি জারি রাজ্যের

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল। বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য।

কলকাতা:  রাজ্যে বেড়েই চলেছে করোনা সংক্রমণ।   করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করল রাজ্য। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল। বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য। রবিরারও ছুটির দিনও চিকিৎসক ও নার্স সহ স্বাস্থ্যকর্মীদের  আসতে হতে পারে কাজে।

 উল্লেখ্য, সারা দেশের মতো এ রাজ্যের ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্রমণ।  মঙ্গলবারের পরিসংখ্যাণ অনুযায়ী, রাজ্যে দৈনিক করোনাভাইরাস  আক্রান্তের সংখ্যা ৯,৮১৯, যা এখনও পর্যন্ত সবচেয়ে বেশি। সব মিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ৬,৭৮,১৭২। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী,  ২৪ ঘণ্টায়  মৃতের সংখ্যা ৪৬। সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০,৬৫২।

৭-৮দিনের মধ্যেই কলকাতা ও শহরতলিতে বাড়ানো হবে ১ হাজার করোনা বেড। গতকাল মঙ্গলবার রবীন্দ্রসদনে মুখ্যসচিবের নেতৃত্বে বৈঠকে বসেন ১৫টি সরকারি হাসপাতালের শীর্ষ কর্তারা। সূত্রের খবর ওই বৈঠকে এই সিদ্ধান্ত  নেওয়া হয়।

এম আর বাঙুর হাসপাতালে এই মুহূর্তে রয়েছে ৭২০ বেড। সেখানে আরও বেড বাড়ানো হবে। শম্ভুনাথ পন্ডিত, বাঙুর ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সেস, পিজি পলিক্লিনিক এবং সাংস্কৃতিক কেন্দ্র উত্তীর্ণকে নিয়ে কম্পোজিট কোভিড হাসপাতালের পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থাৎ, এসএসকেএম হাসপাতাল সংলগ্ন তিন হাসপাতাল ও সাংস্কৃতিক কেন্দ্র উত্তীর্ণ সমন্বয় রেখে চলবে। শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে কোভিড ওয়ার্ড তৈরি হবে ২২০টি বেড নিয়ে। হাওড়ার বালটিকুরি ইএসআই হাসপাতালে বেডের সংখ্যা ৪০০ থেকে বাড়িয়ে ৬০০ করা হবে। রাজারহাটের কোভিড হাসপাতাল সিএনসিআই ও চন্দননগরের একটি হাসপাতালে বেড বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি জেলা হাসপাতালগুলিতে বেড বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, বৈঠকে ঠিক হয়েছে সরকারি হাসপাতালে ফাঁকা জায়গা থাকলে সেখানে চিকিৎসার পরিকাঠামো তৈরি করতে হবে। দু’টি বেডের মধ্যের দূরত্ব কমিয়ে আরও, বেড বাড়ানোর ব্যবস্থা করতে বলা হয়েছে। এরই সঙ্গে পর্যাপ্ত ডাক্তার, নার্সের ব্যবস্থা যাতে থাকে এবং অক্সিজেনও মজুত রাখা হয়, সে বিষয়ে নজর দিতে বলা হয়েছে।

এদিকে ভোট মিটলেই লাগামছাড়া হতে পারে করোনা সংক্রমণ। সূত্রের দাবি, সরকারি হাসপাতালের আধিকারিকদের সঙ্গে বৈঠকে এমনই আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিব। বাংলায় আট দফায় ভোট। রমরমিয়ে চলছে সভা-সমিতি-মিছিল-রোড শো। করোনা বিধির দফারফা। বাংলায় ম্যারাথন নির্বাচনের শেষ দফা ২৯ এপ্রিল। ফল ঘোষণা ২ মে। তখন করোনা পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছয়, তা ভেবেই এখন থেকে শিউরে উঠছেন অনেকেই।

 

 

সেরা শিরোনাম

Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Baruipur News: 'অপরাধের আগে দিন দশেক ধরে রেইকি', কোন কৌশলে বারুইপুরকাণ্ডের অভিযুক্তদের ধরল পুলিশ ?
'অপরাধের আগে দিন দশেক ধরে রেইকি', কোন কৌশলে বারুইপুরকাণ্ডের অভিযুক্তদের ধরল পুলিশ ?
News Live: বারুইপুরে এনকাউন্টারে নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত নিহত
বারুইপুরে এনকাউন্টারে নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত নিহত
Baruipur Encounter: বারুইপুরকাণ্ড - 'পুলিশের কোমর থেকে সার্ভিস রিভলভার ছিনতাই', কী ঘটেছিল এনকাউন্টারের রাতে?
বারুইপুরকাণ্ড - 'পুলিশের কোমর থেকে সার্ভিস রিভলভার ছিনতাই', কী ঘটেছিল এনকাউন্টারের রাতে?

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget