এক্সপ্লোর

Air India on Vaccination: 'বিমান কর্মীদের ভ্যাকসিন না দিলে বন্ধ কাজ', হুঁশিয়ারি এয়ার ইন্ডিয়া পাইলট ইউনিয়নের

আর এস সাধু একটি চিঠিতে জানিয়েছেন, "ফ্লাইং ক্রুদের জন্য কোনওরকম স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা নেই, জীবন বিমা নেই। বেতন থেকেও বড় অঙ্কের টাকা কেটে নেওয়া হচ্ছে।

নয়াদিল্লি: অবিলম্বে ভ্যাকসিনের ব্যবস্থা না করলে কাজ করবেন না বিমান কর্মীরা। মঙ্গলবার একটি নোটিশ জারি করে এমনটাই জানিয়ে দিল এয়ার ইন্ডিয়া পাইলট ইউনিয়ন (ICPA)। দেশে করোনা পরিস্থিতি ভাল না। তাই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে নারাজ কর্মীরা। ইতিমধ্যেই কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে ইউনিয়নের তরফে। 

এয়ার ইন্ডিয়ার অপারেশন ডিরেক্টর আর এস সাধু একটি চিঠিতে জানিয়েছেন, "ফ্লাইং ক্রুদের জন্য কোনওরকম স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা নেই, জীবন বিমা নেই। মহামারী আবহে বেতন থেকেও একটা বড় অঙ্কের টাকা কেটে নেওয়া হচ্ছে। কাজেই করোনা ভ্যাকসিন ছাড়া আমরা আর কোনওভাবেই জীবনের ঝুঁকি নেওয়ার মতো অবস্থায় নেই।"

পরিস্থিতি নিয়ে সোচ্চার হয়ে তাঁরা সাফ জানিয়েছে, 'কর্তৃপক্ষ যদি অবিলম্বে ভারতব্যাপী সমস্ত ফ্লাইং ক্রু-দের জন্য টিকাকরণের ব্যবস্থা না করতে পারেন, তাহলে আমরা কাজ বন্ধ করে দেব।'  ইউনিয়নের তরফে আরও জানানো হয়েছে, 'ইতিমধ্যেই একাধিক কর্মী করোনা আক্রান্ত হয়েছেন এবং অক্সিজেনের অভাবে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।'

কর্তৃপক্ষকে দেওয়া ইউনিয়নের চিঠিতে বলা হয়েছে, 'কর্মীরা অনেকেই হাসপাতালে ভর্তি হতে পারেননি। অথচ কর্তৃপক্ষ নিরব। তারা শুধুই মৌখিক আশ্বাস দিয়েছেন। একের পর এক সার্কুলার পেশ করে গিয়েছেন। তাতে কোনও সুরাহা হয়নি। কর্মীদের স্বাস্থ্যের দিক নিয়ে চিন্তা তো দূরের কথা, ভ্যাকসিনের ব্যবস্থাও বিশ বাঁও জলেই।' 

তাঁদের অভিযোগ, 'মহামারীর সময়ে ফ্লাইং ক্রু-রা নিজেদের স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে নাগরিকদের পরিষেবা নিশ্চিত করেছে। সমস্ত সীমা অতিক্রম করে দিন-রাত কাজ করে গিয়েছে। এমনকি করোনার ভয়াবহ পরিস্থিতিতেও ভিবিএম এবং উদ্ধারকার্য সমান ভাবে চালিয়ে গিয়েছেন বিমান কর্মীরা। 

তাঁদের দাবি, এই কঠোর পরিশ্রমের বিনিময়ে স্যালারি পে কাট ছাড়া আর কিছুই মেলেনি। পাশাপাশি ইউনিয়নের দেওয়া চিঠিতে আরও বলা হয়েছে, 'যে সমস্ত কর্মচারীরা অফিসের ডেস্কে এবং বাড়ি থেকে কাজ করছেন তাঁরা টিকা নিতে পেরেছেন। এবং  ফ্লাইং ক্রুদের ঝুঁকির মধ্যে রাখা হয়েছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Metro: ভোর ৬টা থেকে চালু হল মেট্রো, শেষ ট্রেন ক'টায়? কখন বন্ধ হবে টিকিট কাউন্টার
ভোর ৬টা থেকে চালু হল মেট্রো, শেষ ট্রেন ক'টায়? কখন বন্ধ হবে টিকিট কাউন্টার
CM Suvendu Adhikari: ৫ পুলিশ অফিসার সাসপেন্ড, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী অভিযোগ ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে
৫ পুলিশ অফিসার সাসপেন্ড, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী অভিযোগ ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
NEET Paper Leak: দুর্নীতিগ্রস্থ লোকেরাই মাথার উপর, আইন পাল্টে কী হবে? পরীক্ষা বিল নিয়ে শুরু তরজা
দুর্নীতিগ্রস্থ লোকেরাই মাথার উপর, আইন পাল্টে কী হবে? পরীক্ষা বিল নিয়ে শুরু তরজা

ভিডিও

Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget