এক্সপ্লোর

Armed Forces on Coronavirus: যুদ্ধকালীন পরিস্থিতি, করোনা মোকাবিলায় সেনাকে বিশেষ আর্থিক ক্ষমতা কেন্দ্রের

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইট করে জানিয়েছেন, "এই ক্ষমতা পেয়ে সেনাবাহিনী আরও শক্তিশালী হবে। পাশাপাশি, কোভিডের বিরুদ্ধে তাঁদের দেশব্যাপী লড়াই আরও সহজ হবে।"

দিল্লি: কোভিড পরিস্থিতি মোকাবিলায় সেনাকে জরুরি ভিত্তিক আর্থিক ক্ষমতা দিল কেন্দ্র। করোনার দ্বিতীয় ঢেউ তছনছ করেছে গোটা দেশকে। সেই প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। এই ক্ষমতা সেনাদের বিভিন্ন সুবিধা পরিচালনার পাশাপাশি প্রয়োজনীয় কাজ করতে সাহায্য করবে। শুক্রবার টুইট করে এমনটাই ঘোষণা করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে।

কেন্দ্রের দেওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, জরুরি ভিত্তিতে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি, করোনা সংক্রমিতদের চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলা, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য টাকা খরচের এই বিশেষ ক্ষমতা পাবে সেনা।" পাশাপাশি কোনও ছাড়পত্র ছাড়াই জরুরি ভিত্তিতে হাসপাতাল তৈরি, হাসপাতাল পরিচালনা, কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করতে পারবে সেনা বাহিনী।  

এদিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইট করে জানিয়েছেন, "এই ক্ষমতা পেয়ে সেনাবাহিনী আরও শক্তিশালী হবে। পাশাপাশি, কোভিডের বিরুদ্ধে তাঁদের দেশব্যাপী লড়াই আরও সহজ হবে।" তিনি আরও লেখেন, "এই ক্ষমতা পাওয়ার ফলে সেনা কমান্ডাররা কোভিড যুদ্ধে অংশগ্রহণ করতে পারবেন। কোয়ারেন্টাইন সেন্টার ও হাসপাতাল গড়া ও সংস্কারের পাশাপাশি পরিষেবার ব্যবস্থা এবং প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করতে পারবেন তাঁরা।"

To empower the Armed Forces and speed up their efforts in the nationwide fight against COVID 19 situation, Raksha Mantri Shri @rajnathsingh invoked special provisions and granted Emergency Financial Powers to the Armed Forces today.

— रक्षा मंत्री कार्यालय/ RMO India (@DefenceMinIndia) April 30, 2021

">

শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রকের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, "করোনা মোকাবিলায় প্রতিটি পদক্ষেপের ক্ষেত্রে ৫০ লক্ষ টাকা করে খরচ করতে পারবেন কোর কমান্ডার এবং এরিয়া কমান্ডাররা (লেফটেন্যান্ট জেনারেল স্তরের অফিসার)। পাশাপাশি প্রতিটি ক্ষেত্রে ২০ লক্ষ টাকা পর্যন্ত খরচের ক্ষমতা থাকবে ডিভিশন কমান্ডার এবং সাব-এরিয়া কমান্ডারের হাতে (মেজর জেনারেল স্তরের অফিসার)। 

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামীকাল শনিবার অর্থাৎ ১ মে থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। নির্দেশিকা বহাল থাকবে আগামী ৩ মাস, অর্থাৎ ৩১ জুলাই পর্যন্ত। প্রসঙ্গত, সাধারণত কোনও যুদ্ধ পরিস্থিতিতে সেনার অস্ত্র এবং সামরিক সরঞ্জাম কেনার জন্য এমন আপৎকালীন আর্থিক ক্ষমতা দেওয়া হয়। গত বছরও করোনাভাইরাসের সঙ্গে লড়াই জারি রাখতে সেনা কমান্ডারদের বিশেষ আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছিল। এ বছর ফের সেনাদের বিশেষ ক্ষমতা দেওয়া হল।

কিছুদিন আগেই দেশের করোনা পরিস্থিতির মোকাবিলায় সশস্ত্র বাহিনীর পরিকল্পনা, প্রস্তুতির বিষয়ে বিস্তারিত জানতে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেখানেই প্রধানমন্ত্রীকে অবসরপ্রাপ্ত সেনা চিকিৎসকদের ডেকে পাঠানোর কথা বলেছিলেন বিপিন রাওয়াত। আর এর পরেই সেনাবাহিনীকে বিশেষ আর্থিক ক্ষমতা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র।

উল্লেখ্য, দেশে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী গত ১ দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩,৮৬,৪৫২ জন। সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ৩,৪৯৮ জন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Protest:
"অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন..”, বিস্ফোরক ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, “হেনস্থা বন্ধ না হলে..", ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র
NEET Paper Leak case : NEET প্রশ্ন ফাঁস কাণ্ডে ১৩ জন অভিযুক্ত! চার্জশিট দাখিল CBI-এর, কোন কোন ধারায় মামলা ?
NEET Paper Leak case : NEET প্রশ্ন ফাঁস কাণ্ডে ১৩ জন অভিযুক্ত! চার্জশিট দাখিল CBI-এর, কোন কোন ধারায় মামলা ?
Cockroach Janta Party: ‘কুৎসিত-কদাকার, বাড়ির বউ হওয়ারও যোগ্য নয়’, NEET-আন্দোলনকারীদের আক্রমণ বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের
‘কুৎসিত-কদাকার, বাড়ির বউ হওয়ারও যোগ্য নয়’, NEET-আন্দোলনকারীদের আক্রমণ বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের
Cockroach Janta Party : ফের আন্দোলনে ককরোচ জনতা পার্টি ? এক্স হ্যান্ডেলে বড় বার্তা অভিজিৎ দীপকের...
ফের আন্দোলনে ককরোচ জনতা পার্টি ? এক্স হ্যান্ডেলে বড় বার্তা অভিজিৎ দীপকের...

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget