এক্সপ্লোর

Liluah Corona Patient Death: রেল হাসপাতাল থেকে দুদিন পর করোনা রোগীর মৃতদেহ উদ্ধার

দিশেহারা অবস্থায় পড়ে মৃতের পরিবার।

হাওড়া: প্রায় ৫০ ঘণ্টা পরে লিলুয়ায় করোনা রোগীর মৃতদেহ উদ্ধার। রেল হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে গেল স্বাস্থ্যদফতর। আগে থেকে রেল থেকে কোনও খবর দেওয়া হয়নি। রেলের অভিযোগ উড়িয়ে দাবি প্রাক্তন কাউন্সিলরের। এব্যাপারে এখনও রেলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

করোনায় আক্রান্ত হয়েছিলেন বেলুড়ের বিভূতিভষণ বন্দ্যোপাধ্যায় লেনের বাসিন্দা কার্তিকচন্দ্র বাইন অবস্থার অবনতি হওয়ায় অবসরপ্রাপ্ত রেলকর্মীকে শনিবার একটি নার্সিংহোম থেকে লিলুয়া রেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুপুর একটায় ভর্তির দুঘণ্টার মধ্যে তাঁর মৃত্যু হয়। তারপর থেকে মর্গেই পড়ে থাকে দেহ। 

করোনাকালে চরম অব্যবস্থার ছবি ধরা পড়ল লিলুয়ার পূর্ব রেলওয়ে হাসপাতালে। শনিবার বিকেল ৩টে থেকে ৪৮ ঘণ্টা হাসপাতালের মর্গে পড়ে রইল এক করোনা রোগীর মৃতদেহ। সৎকারের দায় কার, তা নিয়ে চলল টানাপোড়েন। লিলুয়া পূর্ব রেলওয়ে হাসপাতাল সুপার গোপা মজুমদার বলেন,  আমি শুধু জানি এক পেশেন্ট মারা গিয়েছে। প্রশেস মেনে পুরসভা, স্টেট অথরিটিকে জানিয়েছি। এই বডি ডিজপোজাল হয় অ্যাকর্ডিং টু স্টেট অথরিটিজ গাইডেন্স। কোনও কোভিড পরিকাঠামো নেই বলে দায় সেরেছেন তিনি।

যদিও রেল হাসপাতালের সুপারের দাবি নস্যাৎ হয়ে গিয়েছে হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বক্তব্যে। এবিষয়ে জানতে চেয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বলেন, জেলা স্বাস্থ্য দফতরে এবিষয়ে কিছুই জানানো হয়নি। আমাকেও কেউ কিছু জানায়নি। সুপার যদি যোগাযোগ করেন আমরা মৃতদেহ সৎকারের ব্যবস্থা করে দেব।

এই পরিস্থিতিতে দিশেহারা অবস্থায় পড়ে মৃতের পরিবার। তাঁদের অভিযোগ, রেল হাসপাতালের তরফে পারিবারিক উদ্যোগে দেহ সৎকারের জন্য বারবার চাপ দেওয়া হয়। সেইমতো চেষ্টাও করেন তাঁরা। কিন্তু সেখানেও ফড়েদের দাপট। অভিযোগ, অ্যাম্বুল্যান্সে মৃতদেহ নিয়ে যাওয়া ও তা সৎকারের জন্য ১০ থেকে ১৫ হাজার টাকা দাবি করা হয়। মৃত করোনা রোগীর জামাই শত্রুঘ্ন পণ্ডিত বলেন, হাসপাতাল থেকে প্রেসার। একটা নম্বরে যোগাযোগ করা হলে ১০ থেকে ১৫ হাজার চাইছে।

শেষ পর্যন্ত এলাকার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা যুব তৃণমূলের রাজ্য সম্পাদক স্থানীয় সূত্রে খবর পেয়ে পুরসভার কোভিড শববাহী গাড়ি পাঠিয়ে দেন। ওই গাড়িতে কার্তিক বাইনের মৃতদেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়। রেল হাসপাতালের সুপারের দাবি নস্যাৎ করে দিয়েছেন প্রাক্তন কাউন্সিলর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata TMC On Abhishek:
"অভিষেককে 'সাইড' করলেই পুরনো সহযোগীদের পাশে পেতে পারেন মমতা..", মত ঋতব্রতপন্থী অনেক নেতার
Lahek Ali Arrested: 'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
Nirmal Ghosh Son Arrested: ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
Ayushman Card Scam : আয়ুষ্মান কার্ড তৈরির নামে কোটি টাকার জমি হাতানো ! অভিযুক্ত এক বিজেপি নেতা সহ ১০ জন
আয়ুষ্মান কার্ড তৈরির নামে কোটি টাকার জমি হাতানো ! অভিযুক্ত এক বিজেপি নেতা সহ ১০ জন

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget