এক্সপ্লোর

WHO on Coronavirus: বিধি পালনে অনীহা বাড়াচ্ছে বিপদ, করোনা যেতে ঢের দেরি, সতর্ক করল WHO

বছর শুরুর দিকে পরিস্থিতি বাগে আসার ইঙ্গিত মিলছিল। টিকাকরণ ও কোভিড সংক্রন্ত বিধি মানায় অনেকটায় রাশ টানা গিয়েছিল করোনা ভাইরাসে। কিন্তু 'লাগাম আলগা' হতেই ফের বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে করোনা। যা নিয়ে চিন্তায় খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ নিয়ে মুখ খুলেছেন সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস অ্যাডহ্যানোম গ্যাব্রিয়েসাস।

জেনেভা: বিশ্বে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। টানা ৭ সপ্তাহ উর্ধ্বমুখী 'করোনা মিটার'। বেগতিক পরিস্থিতি দেখে এবার সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

বছর শুরুর দিকে পরিস্থিতি বাগে আসার ইঙ্গিত মিলছিল। টিকাকরণ ও কোভিড সংক্রন্ত বিধি মানায় অনেকটায় রাশ টানা গিয়েছিল করোনা ভাইরাসে। কিন্তু 'লাগাম আলগা' হতেই ফের বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে করোনা। যা নিয়ে চিন্তায় খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ নিয়ে মুখ খুলেছেন সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস অ্যাডহ্যানোম গ্যাব্রিয়েসাস। টেড্রোস বলেন, '' জানুয়ারি ও ফেব্রুয়ারিতে টানা ৬ সপ্তাহ করোনার গ্রাফ কমতে দেখা গিয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি, টানা সাত সপ্তাহ ধরে বিশ্বে ফের উর্ধ্বমুখী করোনা পরিস্থিতি। টানা চার সপ্তাহ বেড়েই চলেছে মৃতের সংখ্যা। গত সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা ছিল সবথেকে বেশি। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে বিশ্বে ভাইরাস নির্মূল হতে এখনও সময় লাগবে'।

টেড্রোস জানান, সাম্প্রতিককালে এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বিশ্বে ৭৮ কোটি মানুষের কাছে করোনার টিকা পৌঁছোনোর পরও এই চিত্র দেখা যাচ্ছে।যা খুবই চিন্তার কারণ। 

করোনা রুখতে কেবল টিকার ওপর ভরসা করতে না করার পরামর্শ দিয়েছেন WHO-এর ডিরেক্টর জেনারেল। তিনি বলেন, ''করোনার টিকা একটা অত্যন্ত শক্তিশালী হাতিয়ার। তবে এটা করোনা রুখতে একটি মাত্র হাতিয়ার নয়। আপনার এই ভুলটা করবেন না। সপ্তাহের পর সপ্তাহ এই কথা বলে আসছি আমরা। সামাজিক দূরত্ব বজায় রাখুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। করোনা পরীক্ষা ছাড়াও করোনা আক্রান্ত ব্যক্তিকে নজরে রাখুন। এইসব বিষয়গুলোই করোনা প্রতিরোধ করতে কাজে লাগে। কিন্তু বিভ্রান্তি, জটিলতা ও অনবরত জনস্বাস্থ্য বিধি না মানার কারণে সংক্রমণ ছড়াচ্ছে ও প্রাণহানির মতো ঘটনা ঘটছে।''

সম্প্রতি বিশ্বে করোনার প্রভাব নিয়ে একটি রিপোর্ট জমা দেয় মার্কিন মুলুকের 'জন হপকিন্স ইউনিভার্সিটি'। সেখানে বলা হয়েছে, বর্তমানে বিশ্বে করেনার কারণে মারা গিয়েছেন ২.৯৪ মিলিয়ন রোগী। আক্রান্ত হয়েছেন ১৩৬.৩ মিলিয়ন রোগী। যা চিন্তা বাড়িয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এ বিষয়ে ট্রেড্রোস বলেন, ''এখনও ভাইরাস যেতে ঢের দেরি। তবে এরই মধ্যে আমরা বহু আশার কারণ খুঁজে পাচ্ছি। বছরের শুরুর দিকে মৃত্যুর গ্রাফ কমার উদাহরণ দেখিয়ে দিয়েছিল, এই ভাইরাসকে প্রতিরোধ করা যেতে পারে। করোনার টিকাকরণ ও স্বাস্থ্যবিধি মেনে চললেই করোনাকে হারানো কয়েক মাসের বিষয়।''

সেরা শিরোনাম

Ayushman Bharat: চক্ষু পরীক্ষা থেকে পাইলস, আয়ুষ্মান ভারতে যুক্ত হবে ৮৯টি নতুন স্বাস্থ্য প্যাকেজ, কোন রোগের চিকিৎসা হবে ?
চক্ষু পরীক্ষা থেকে পাইলস, আয়ুষ্মান ভারতে যুক্ত হবে ৮৯টি নতুন স্বাস্থ্য প্যাকেজ, কোন রোগের চিকিৎসা হবে ?
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Cyclone Alert: গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget