এক্সপ্লোর

Centre on Coronavirus: করোনাকালে চিকিৎসা সংক্রান্ত তথ্যের তালিকা তৈরির নির্দেশ কেন্দ্রের

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, রাজ্যগুলিকে বলা হয়েছে একটি ড্যাশবোর্ড তৈরি করা হোক। যেখানে করোনাকালে চিকিৎসা সংক্রান্ত যেমন- হাসপাতালের বেড, অ্যাম্বুলেন্সের মত পরিষেবার সাম্প্রতিক তথ্য থাকবে।

নয়াদিল্লি: করোনাকালে স্বাস্থ্য ক্ষেত্রে সর্বশেষ তথ্য সম্পর্কে তালিকা তৈরি করার জন্য রাজ্যগুলিকে নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। আজ, সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে তা জানানো হয়েছে। যাতে সাধারণ মানুষ চিকিৎসা সংক্রান্ত তথ্য সম্পর্কে অবগত থাকেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, রাজ্যগুলিকে বলা হয়েছে একটি ড্যাশবোর্ড তৈরি করা হোক। যেখানে করোনাকালে চিকিৎসা সংক্রান্ত যেমন- হাসপাতালের বেড, অ্যাম্বুলেন্সের মত পরিষেবার সাম্প্রতিক তথ্য থাকবে। রাজ্য সহ জেলাস্তরে এই তথ্য আপডেট করা যেতে পারে। 

একইসঙ্গে কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যগুলিকে স্বাস্থ্য ক্ষেত্রে পরিকাঠামো বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। করোনাকালে জেলা স্তরে পরিকাঠামো উন্নতির কথাও বলা হয়েছে। আইসোলেশনে যারা রয়েছেন, তাদের দিকে নজর বলতে হবে বলে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে কেন্দ্র জানিয়েছে প্রয়োজনে সংশ্লিষ্ট রোগীদের হাসপাতালে ভর্তি করার ব্যাপারেও রাজ্যকে সজাগ থাকতে হবে। কেন্দ্র জানিয়েছে দেশের ৮ রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষের বেশি। এই তালিকায় আছে মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, কর্নাটক, কেরল, রাজস্থান, গুজরাত, তামিলনাড়ু। আরও বেশি সতর্ক হওয়ার কথাও বলেছে কেন্দ্রীয় সরকার। 

এদিকে দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ ৷ প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷ গত ২৪ ঘণ্টায় সাড়ে তিন লক্ষ পার করেছে সংক্রামিতের সংখ্যা ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত একদিনে ভারতে করোনা আক্রান্ত ৩,৫২,৯৯১ জন ৷ মৃত্যু হয়েছে ২৮১২ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২,১৯,২৭২ জন ৷ দেশে এখন করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৮,১৩,৬৫৮ জন ৷ পাশাপাশি এখনও পর্যন্ত ১৪,১৯,১১,২২৩ জনকে কোভিডের ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷

দেশের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমণের সুনামি ভয়াবহ চেহারা নিচ্ছে। এবার দৈনিক সংক্রমণ ১৫ হাজার ছাড়িয়ে ১৬ হাজার ছুঁইছুঁই। রবিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, একদিনে রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের সংক্রমণে পড়েছেন ১৫ হাজার ৮৮৯ জন। মৃত্যু হয়েছে ৫৭ জনের।

সেরা শিরোনাম

Teachers Recruitment: শিক্ষক-শিক্ষিকা নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দু অধিকারীর, কমাতে বললেন মৌখিক পরীক্ষার নম্বর
শিক্ষক-শিক্ষিকা নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দু অধিকারীর, কমাতে বললেন মৌখিক পরীক্ষার নম্বর
Swatantra Bhardwaj Arrested: ‘মোদিজী আমার দাদা, এক ফোনে ছেড়ে দিয়েছিল পুলিশ’, দলিত কন্যার বাবার মাথা ফাটিয়ে দেওয়া নিয়ে বড়াই, অবশেষে গ্রেফতার স্বতন্ত্র ভরদ্বাজ
‘মোদিজী আমার দাদা, এক ফোনে ছেড়ে দিয়েছিল পুলিশ’, দলিত কন্যার বাবার মাথা ফাটিয়ে দেওয়া নিয়ে বড়াই, অবশেষে গ্রেফতার স্বতন্ত্র ভরদ্বাজ
iPhone 18 Pro Max: আইফোন ১৮ প্রো ম্যাক্স ভারতে আসছে কবে? কত হতে পারে দাম, কেমনই বা হবে ক্যামেরা-ব্যাটারি-ডিসপ্লে
আইফোন ১৮ প্রো ম্যাক্স ভারতে আসছে কবে? কত হতে পারে দাম, কেমনই বা হবে ক্যামেরা-ব্যাটারি-ডিসপ্লে
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিনয় মিশ্র, শান্তনু বিশ্বাসের যোগ ! অভিযোগ ৫ মাসের ভাড়া বাকি
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিনয় মিশ্র, শান্তনু বিশ্বাসের যোগ ! অভিযোগ ৫ মাসের ভাড়া বাকি

ভিডিও

Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP
CM Suvendu Adhikari : ‘আমি পরামর্শ দিয়েছি, মৌখিকে কম নম্বর রাখতে’, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda
Train Service Problem News : শুরু হল ট্রায়াল রান, কখন থেকে স্বাভাবিক হবে রেল পরিষেবা? | ABP Ananda
Train Cancellation News | ৯০ শতাংশ রেললাইন মেরামতির কাজ শেষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট পূর্ব রেলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget