এক্সপ্লোর

Buddhadeb Bhattacharjee Health Update: অক্সিজেনের মাত্রা ৯০ শতাংশ, বাড়িতেই চিকিৎসা বুদ্ধদেবের

জ্বর ও ব্যথা সামান্য কমেছে মীরা ভট্টাচার্যের। কোনও অক্সিজেন সাপোর্ট ছাড়াই তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৯৮%।

কলকাতা: করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থা স্থিতিশীল। বাইপ্যাপের সাহায্যে শরীরে অক্সিজেনের মাত্রা ৯০%-র বেশি। আপাতত বাড়িতে রেখেই চিকিৎসা চলছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্যর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। সকাল থেকেই শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে তাঁদের। 

বিকেলে পাওয়া খবর অনুযায়ী, জ্বর ও ব্যথা সামান্য কমেছে মীরা ভট্টাচার্যের। কোনও অক্সিজেন সাপোর্ট ছাড়াই তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৯৮%। রেডিও ডায়াগনসিসে জানা গিয়েছে ফুসফুসে বিশেষ কোনও সমস্যা নেই। রক্তপরীক্ষার রিপোর্টও সন্তোষজনক। হাসপাতালের তরফে জানানো হয়েছে স্যালাইনের মাধ্যমে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড। 

গতকাল অর্খাৎ মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের করোনা আক্রান্ত হওয়ার খবর আসে। কোভিড সংক্রমিত হন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও। সূত্রের খবর, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মীরা ভট্টাচার্যকে। বাড়িতে চিকিৎসাধীন ছিলেন বুদ্ধদেব। গতকাল তাঁর অক্সিজেনের মাত্রা ওঠানামা করছিল। তবে আজ আর সেই সমস্যা হচ্ছে না। বাইপ্যাপ সাপোর্টে অক্সিজেনের মাত্রাও ঠিক রয়েছে।

সূত্রের খবর, বেশকিছুদিন ধরেই বুদ্ধদেব এবং তাঁর স্ত্রীর কিছু উপসর্গ দেখা দিয়েছিল। প্রথমে করোনা সংক্রমিত হন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরেও করোনার বেশ কিছু উপসর্গ লক্ষ্য করা যায়। এরপরেই তাঁকে করোনা পরীক্ষা করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। 

করোনার রিপোর্ট পজেটিভ আসে তাঁরও। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী চিকিৎসকদের তত্ত্বাবধানে বাড়িকে বুদ্ধদেব ভট্টা। তাঁর শারীরিক পরীক্ষা করা হয়েছে। এরপর কী পদক্ষেপ নেওয়া হবে তা ঠিক করবেন চিকিৎসকরাই। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের। কাজেই তাঁর সংক্রমণ চিন্তা বাড়ায় চিকিৎসকদের। যদিও টানা চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকার পর কিছুটা ভাল রয়েছেন বুদ্ধদেব এবং তাঁর স্ত্রী মিরা।

অন্যদিকে দক্ষিণ কলকাতার একটি বাড়িতে আলাদা রয়েথেন তাঁদের মেয়ে। বাবার অসুস্থতার কথা মাথায় রেখেই আলাদা রয়েছেন বলে জানান তিনি। উল্লেখ্য, বুদ্ধদেব ভট্টাচার্যর অ্যাটেডেন্টও করোনা আক্রান্ত হয়েছেন বলেও জানা গিয়েছে। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Bangladesh Unrest: অগ্নিগর্ভ বাংলাদেশ ! একের পর এক এলাকায় সংঘর্ষ, ৫০টি বাড়িতে আগুন
অগ্নিগর্ভ বাংলাদেশ ! একের পর এক এলাকায় সংঘর্ষ, ৫০টি বাড়িতে আগুন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget