এক্সপ্লোর

NRS Hospital covid ward: এনআরএস হাসপাতালে ৪ করোনা আক্রান্তের মৃত্যু, কাঠগড়ায় কর্তৃপক্ষ

মৃত্যু ঘিরে বিভিন্ন অভিযোগ পরিবারের

কলকাতা: এনআরএস মেডিক্যাল কলেজের কোভিড ইউনিটে মৃত্যু ৪ জনের। মৃত্যু ঘিরে বিভিন্ন অভিযোগ পরিবারের। প্রৌঢ়ের পরিবারের অভিযোগ, ৩ দিন আগে ফোন করে তিনি বাড়িতে জানিয়েছিলেন যে তাঁর মুখের অক্সিজেন মাস্ক খুলে গিয়েছে। এই ব্যাপারে কর্তৃপক্ষকে জানানোর পরও সমস্যার সমাধান করেনি। উল্টে ওই ব্যক্তির মোবাইল কেড়ে নেওয়া হয়। তারপর আজ তাঁর মৃত্যুর খবর পায় পরিবার। পাশাপাশি পরিকাঠামোর অভাব ও কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ করেছেন অন্য পরিবারগুলি।

ওই পরিবারের অভিযোগ, কেন ভেতরের খবর বাইরে যাচ্ছে তাই মোবাইল কেড়ে নেওয়া হয়। মোবাইল কাছে থাকলে এই ধরনের ঘটনা ঘটত বলে দাবি পরিবারের। একইসঙ্গে কোভিড ইউনিটে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে মৃত্যু হয়েছে প্রৌঢ় দম্পতির মৃত্যু। মৃতের পরিবারের অভিযোগ, প্রৌঢ়দের চিকিসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। আরেক রোগীর রক্তের রোগের পাশাপাশি করোনা আক্রান্ত হন। পর্যাপ্ত রক্ত দেওয়া হয়নি বলে অভিযোগ মৃতের পরিবারের। এদিক ৪ করোনা আক্রান্তের মৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে। যদিও হাসপতাল কর্তৃপক্ষের দাবি তথ্য নেই।

এদিকে রাজ্যজুড়ে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে এবার বন্ধ থাকা সেফ হোম এবং কোয়ারান্টিন সেন্টার চালু করার উদ্যোগ নিল কলকাতা পুরসভা। আজ থেকে চালু হল সার্ভে পার্কের কিশোর ভারতী স্টেডিয়ামের কোয়ারান্টিন সেন্টার। ১২০ জন করোনা রোগীর থাকার ব্যবস্থা করা হয়েছে।

ইতিমধ্যে করোনা রোগীদের জন্য শয্যা সহ যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। রোগীদের সুবিধার জন্য আনা হয়েছে পাখাও। ডাক্তার সহ স্বাস্থ্যকর্মীরা পৌঁছে গিয়েছেন সেখানে। অন্যদিকে পরিস্থিতি মোকাবিলায় কলকাতা পুরসভায় আজ উচ্চ পর্যায়ের বৈঠক হয়। ১৪৪টি ওয়ার্ডে শুরু হচ্ছে টিকাকরণ। এতদিন পর্যন্ত ১২০টি ওয়ার্ডে চলত ভ্যাকসিনেশন। বেশ কিছু হোটেলেও কোয়ারান্টিন সেন্টার বা সেফ হোমের ব্যবস্থা করা হচ্ছে। সূত্রের খবর, সেখানেই করোনার প্রাথমিক চিকিৎসা শুরু হবে।

অন্যদিকে ভোটের আগে একের পর এক প্রার্থী করোনার কবলে। করোনায় আক্রান্ত গোয়ালপোখরের তৃণমূল প্রার্থী গোলাম রব্বানি। আপাতত হোম আইসোলেশনেই আছেন তিনি। অন্যদিকে জঙ্গিপুরের আরএসপি প্রার্থীও আক্রান্ত হয়েছেন মারণ ভাইরাসে। হাসপাতালে ভর্তি প্রার্থী প্রদীপ নন্দী।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget