এক্সপ্লোর

Covid19 Update: লভ ইউ জিন্দেগি, প্রাণশক্তিকে সঙ্গী করেই চিরবিদায় করোনা আক্রান্ত যুবতীর

আতঙ্কের আবহে নতুন করে বাঁচার ইচ্ছাশক্তি জুগিয়েছিলেন বছর ৩০-এর যুবতী। কিন্তু সেই জেদও হার মানল কোভিডের কাছে। গতকাল মৃত্যু হয় ওই যুবতীর।

নয়াদিল্লি: লভ ইউ জিন্দেগি। হাসপাতালের বিছানায় বসে তিনি। আর ওয়ার্ডেই চলছে জীবনের বেঁচে থাকার গান। সেই গানের সঙ্গে তাল মেলাচ্ছেন করোনা আক্রান্ত যুবতী। জীবনকে চেয়েছিলেন পুরোদমে উপভোগ করতে। দিনকয়েক আগে এমনই এক ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। করোনায় যখন কাঁপছে গোটা দেশ তখন করোনা আক্রান্তের এই মনোবল নতুন করে আশার আলো দেখিয়েছিল। কিন্তু বেশি সময় স্থায়ী হল না সেই আলো। করোনাই কেড়ে নিল বছর ৩০-এর ওই যুবতীর প্রাণ।

হাসপাতালের কোভিড এমার্জেন্সি ওয়ার্ড। বিছানায় আধ শোয়া অবস্থায় তিনি। মুখে রয়েছে অক্সিজেন মাস্ক। আর সঙ্গে বেঁচে থাকার অদম্য জেদ। ভরপুর প্রাণশক্তি নিয়েই একদিন জনপ্রিয় হিন্দি ছবির গানে তাল মিলিয়ে বুঝিয়ে দিয়েছিলেন জীবনকে কতটা ভালবাসেন তিনি।

করোনায় ভয়ের ছবি দেখছে গোটা দেশ। কখনও নদীতে ভেসে উঠছে দেহ। কখনও আবার নিভছে না শ্মশানের আগুন। কখনও আবার অক্সিজেনের জন্য হাহাকার। মৃত্যুর পর বাড়িতেই পড়ে রয়েছে করোনা আক্রান্তের দেহ। এমন একাধিক ছবি উঠে এসেছে দেশে দ্বিতীয়বার সংক্রমণের ঢেউ আছড়ে পড়তেই। এই আতঙ্কের আবহে নতুন করে বাঁচার ইচ্ছাশক্তি জুগিয়েছিলেন বছর ৩০-এর যুবতী। কিন্তু সেই জেদও হার মানল কোভিডের কাছে। গতকাল মৃত্যু হয় ওই যুবতীর।

গত ৮ মে নিজের ট্যুইটার অ্যকাউন্টে চিকিৎসক মনিকা সানগেহ যুবতীর কথা জানিয়ে প্রথম পোস্ট করেন। যেখানে তিনি লেখেন, ওঁর বয়স ৩০। কোভিড এমার্জেন্সি ওয়ার্ডে চিকিৎসা চলছে। এখনও পর্যন্ত আইসিইউ বেডের ব্যবস্থা করা যায়নি। গত ১০ দিন ধরে এখানেই চিকিৎসাধীন তিনি। এনআইভি সাপোর্টে রয়েছেন। একইসঙ্গে রেমডেসিভির দেওয়া হচ্ছে, চলছে প্লাজমা থেরাপিও। উনি গান শুনতে চেয়েছিলন। আমি ওঁকে সেই অনুমতি দিয়েছি।

এরপর বেশ কিছুটা সুস্থ হয়ে উঠছিলেন তরুণী। কিন্তু হঠাৎই ছন্দপতন। করোনা প্রাণ কাড়ল যুবতীর। বুধবার রাতে এই মৃত্যুর খবর জানালেন চিকিৎসক মনিকা সানগেহ নিজেই। রেমডেসিভির থেকে প্লাজমা থেরাপি এতকিছুর পরেও শেষরক্ষা হল না।  জীবনের জয়গান গাইতে গাইতে জীবনকে ফাঁকি দিয়েই চলে গেলেন তিনি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi: পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
West Bengal News Live : SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী
SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget