এক্সপ্লোর

Milkha Singh Corona Positive: করোনায় আক্রান্ত মিলখা সিং

করোনায় আক্রান্ত মিলখা সিং। তাঁর ছেলে একথা জানিয়েছেন।

চণ্ডীগড় : করোনায় আক্রান্ত মিলখা সিং। এই মুহূর্তে তিনি চণ্ডীগড়ের বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তবে কোনও উপসর্গ নেই তাঁর।

৯১ বছরের এই কিংবদন্তি স্প্রিন্টার-কে "উড়ন্ত শিখ" বলা হয়। করোনায় আক্রান্ত হওয়ার পর সংবাদ সংস্থা PTI-কে তিনি জানিয়েছেন, আমাদের কয়েকজন হেল্পার করোনায় আক্রান্ত। তাই পরিবারের সকলের করোনা পরীক্ষা করানো হয়েছিল। শুধুমাত্র আমার পজিটিভ রেজাল্ট এসেছে। আমি অবাক। তবে আমি ভাল আছি। আমার চিকিৎসক বলেছেন, তিন-চারদিনের মধ্যে আমি ঠিক হয়ে যাব। গতকালই আমি জগিং করেছি।

প্রসঙ্গত, এই কিংবদন্তি এখনও পর্যন্ত একমাত্র ভারতীয় অ্যাথলিট যিনি এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে ৪০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন। ১৯৫৮ এ ১৯৬২ সালের এশিয়ান গেমসে সোনা জেতেন তিনি। মেলবোর্নে ১৯৫৬ সালে হওয়া সামার অলিম্পিকসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন মিলখা। এছাড়া ১৯৬০ সালে রোমে ও ১৯৬৪ সালে টোকিও সামার অলিম্পিকে যোগ দেন তিনি। তাঁর সেরা পারফরম্যান্স ১৯৬০-এর অলিম্পিকে ৪০০ মিটার ফাইনাল দৌড়ে চতুর্থ স্থানে শেষ করা। ক্রীড়া জগতে তাঁর সাফল্যের জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয় তাঁকে। 

মিলখা সিংয়ের ছেলে তথা গল্ফার জীব মিলখা সিং এই মুহূর্তে দুবাইয়ে রয়েছেন। এই সপ্তাহেই তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন। বলেন, শনিবার বাড়ি ফিরব।

মিলখা সিংয়ের স্ত্রী নির্মল কৌর জানিয়েছেন, উনি ভাল এবং স্থিতিশীল আছেন। কিন্তু, ওঁর ৯১ বছর বয়স হয়েছে। তাই আমি চিন্তায় আছি। স্থানীয় পোস্ট গ্র্যাজুয়েট ইন্সটিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার থেকে ওঁর দেখভালের জন্য একজন অ্যাটেনডেন্টকে পাঠানো হয়েছে। সঙ্গে অক্সিজেনও। আমরা সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। 

তবে, মিলখা সিং এখনও ভ্যাকসিন নেননি বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, তাঁর মেয়ে নিউ ইয়র্ক সিটির মেট্রোপলিট্যান হসপিটাল সেন্টারের এমার্জেন্সি রুম ডক্টর। তিনিই ভিডিও কলে মিলখা সিংয়ের চিকিৎসার ব্যবস্থা করছেন বলে জানিয়েছেন নির্মল।

প্রসঙ্গত, করোনার অতিমরির বিরুদ্ধে লড়াইয়ে এক বছর আগে ২ লক্ষ টাকা দান করেছিলেন মিলখা সিং ও তাঁর ছেলে জীব। সম্প্রতি তিনি, লকডাউন পর্বে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সকলকে বাড়িতে থাকার আহ্বান জানান।

সেরা শিরোনাম

Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
Cancer Cases: মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
ABP Ananda Top 10,9 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,9 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল
Prosenjit Chatterjee:
TMC News: কোন কোন খাতে TMC-র ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাট তৃণমূল'?
TMC News:
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget