এক্সপ্লোর

Corona Vaccination: রবিবার, সরকারি ছুটির দিন টিকাকরণ বন্ধ, বিজ্ঞপ্তি এনআরএস মেডিক্যাল কলেজে

রবিবার টিকাকরণের হিসেব নিকেশের কাজ হবে, জানাল হল বিজ্ঞপ্তিতে। 

কলকাতা: প্রতি রবিবার টিকাকরণ বন্ধের সিদ্ধান্ত এনআরএস মেডিক্যাল কলেজে। সপ্তাহে ৬ দিনই করোনা ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত। বিজ্ঞপ্তি জারি করে জানাল এনআরএস মেডিক্যাল কলেজ। রবিবার টিকাকরণের হিসেব নিকেশের কাজ হবে, জানাল হল বিজ্ঞপ্তিতে। 

অন্যদিকে, ন্যাশনাল মেডিক্যাল কলেজে টিকাকরণ বন্ধ থাকবে ৫দিন। ২৫, ২৬, ২৯ এপ্রিল, ১ ও ২ মে বন্ধ থাকবে টিকাকরণ। বিজ্ঞপ্তি জারি করে জানাল ন্যাশনাল মেডিক্যাল কলেজ। 

বাংলায় করোনা ভ্যাকসিন সঙ্কট চরমে। এই পরিস্থিতিতে রাজ্যে আসছে ৩ লক্ষ কোভিশিল্ড ডোজ। কাল বিকেলে এয়ার এশিয়ার বিমানে পৌঁছবে সিরামের তৈরি করোনা প্রতিষেধক। এর আগে গত পরশু, কোভিশিল্ডের ৫ লক্ষ ডোজ এসেছিল রাজ্যে। 

রাজ্যে ঊর্ধ্বমুখী করেনা। সংক্রমণ বাড়াবাড়ি পর্যায়ে যেতেই ভ্যাকসিন নিয়ে শুরু হয়েছে টানাটানি।  কলকাতা থেকে জেলা-- ভ্যাকসিন নিয়ে চূড়ান্ত নাকাল সাধারণ মানুষ। এনআরএসে দিনভর লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন পেলেন না অধিকাংশই। ভ্যাকসিনের খোঁজে হন্যে হয়ে ঘুরলেও, দিনের শেষে শুধু ভোগান্তিই প্রাপ্তি সাধারণ মানুষের।

শনিবার ভ্যাকসিনের আশায় এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে এসেছিলেন কয়েকশো মানুষ। কিন্তু তাঁদের বড় অংশই ভ্যাকসিন পায়নি।পরিস্থিতি সামাল দিতে কুপনের ব্যবস্থা করেছে এনআরএস কর্তৃপক্ষ। যাঁরা ভ্যাকসিন পাচ্ছেন না তাঁদের অন্য দিনে আসতে বলে কুপন দেওয়া হচ্ছে।জলপাইগুড়ি জেলা হাসপাতালের ভাঁড়ারে নেই ভ্যাকসিন, তাই জলপাইগুড়ি জেলাজুড়ে শনি ও রবিবার বন্ধ করোনার ভ্যাকসিনেশন। 

ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানোর পর ভ্যাকসিন না পাওয়ায় আরও বাড়ছে উদ্বেগ।ভোগান্তির একই ছবি কাটোয়া মহকুমা হাসপাতালেও। যেখানে শনিবার জানিয়ে দেওয়া হয় ভ্যাকসিনের প্রথম ডোজই মিলবে না। চাহিদা জোগানের অঙ্ক না মেলায় বৃহস্পতিবার থেকে কাটোয়া পুরসভা পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রে বন্ধ ভ্যাকসিনেশন। স্বাস্থ্য দফতরের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী এপর্যন্ত বাংলায় করোনার ভ্যাকসিন পেয়েছেন ৯৭ লক্ষ ৭৫ হাজার ১৫২ জন।

ভ্যাকসিন নেওয়াটা অত্যন্ত জরুরি। কিন্তু, তা নিতে গিয়ে আবার যেভাবে কোভিড বিধি ভঙ্গ হচ্ছে, তাতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা করছেন চিকৎসকরা।কলকাতার শম্ভুনাথ পন্ডিত থেকে জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। সর্বত্রই ভ্যাকসিনেশনকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ছবি। এরইমধ্যে আশার খবর হল, শুক্রবার বিকেলে কোভিশিল্ড ভ্যাকসিনের ৫ লক্ষ ডোজ শহরে এসে পৌঁছেছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget