এক্সপ্লোর

Rahul Gandhi 'ভ্যাকসিন স্ট্র্যাটেজি'-র সঙ্গে নোটবন্দির তুলনা, মোদি সরকারকে নিশানা রাহুলের

বুধবার দেশের করোনা পরস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী বঢ়রা।


নয়াদিল্লি: এবার কেন্দ্রীয় সরকারের 'ভ্যাকসিন স্ট্র্যাটেজি' নিয়েও প্রশ্ন তুললেন রাহুল গাঁধী। নোটবন্দির সঙ্গে তুলনা করলেন কেন্দ্রীয় সরকারের 'ভ্যাকসিন নীতি'র। করোনাকালে কংগ্রসে নেতার কটাক্ষ নিয়ে ফের সরগরম রাজধানীর রাজনীতি।

নোটবন্দি এখন অতীত কথা। করোনার জেরে নাভিশ্বাস উঠছে দেশবাসীর। ত্রাতা হয়ে ইতিমধ্যে ভ্যাকসিন পৌঁছেছে রাজ্যে-রাজ্যে। যদিও দেশে ভ্যাকসিন যোগানের নীতি নিয়েও মোদি সরকারকে কাঠগড়ায় তুললেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী। কংগ্রেস নেতার কটাক্ষ, ''কেন্দ্রীয় সরকারের ভ্যাকসিন নীতি নোটবন্দির থেকে কম নয়। এবারও সাধারণ মানুষ লম্বা লাইনে দাঁড়াবে। তাঁরা টাকা,স্বাস্থ্য সব খুইয়ে প্রাণ হারাবেন। শেষে কিছু শিল্পপতি এর থেকে উপকৃত হবেন।''

তবে ভাই একা নয়। বুধবার দেশের করোনা পরস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী বঢ়রা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে   তাঁর অভিযোগ, ''করোনা পরিস্থিতিতে দেশে এখন হাহাকার সৃষ্টি হয়েছে। কোভিডের সময় হাসপাতালে বেড, ওষুধ পাচ্ছেন না মানুষ।অক্সিজেনের অভাবে চিৎকার করছেন আক্রান্তের পরিজনরা। এরকম একটা সময়ে নির্বাচনী সভায় হাসি দেখা যাচ্ছে তাঁদের মুখে। যা খুবই অসংবেদনশীল একটা বিষয়।''

দেশের করোনা করোনা টিকাকরণ সংক্রান্ত তথ্য বলছে, ইতিমধ্যে ১৩,০১,১৯,৩১০ জন করোনার টিকা পেয়েছেন। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নতুন চিন্তার কারণ করোনার দ্বিতীয় ঢেউ। যা ইতিমধ্যেই দেশের বেশকিছু রাজ্যে ভয়াবহ আকার নিয়েছে। প্রতিদিন ভারতে প্রায় ৩ লক্ষের কাছাকাছি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। গত বছর থেকে যা দৈনিক কোভিড আক্রান্তের হিসাবে সবথেকে বেশি।

কেন্দ্রীয় সরকারের করোনা বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ২,৯৫,০৪১ জন। একদিনে করোনায় মারা গিয়েছেন ২০২৩ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,৫৬,১৬,১৩০ জন। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২১,৫৭,৫৩৮ জন। 

তবে আশঙ্কার মাঝে আশা জাগাচ্ছে করোনায় সুস্থ রোগীর সংখ্যা। এখনও পর্যন্ত দেশে কোভিড যুদ্ধে জয় পেয়েছেন ১,৩২,৭৬,০৩৯জন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ১,৬৭,৪৫৭ জন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের,
NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের, "আমি আপনাদের কাছে .."
Politics: 'স্বীকৃতি' পেতে চলেছে NCPI? সবর্দল বৈঠকে 'আমন্ত্রণ' বিদ্রোহী তৃণমূল সাংসদের?
'স্বীকৃতি' পেতে চলেছে NCPI? সবর্দল বৈঠকে 'আমন্ত্রণ' বিদ্রোহী তৃণমূল সাংসদের?
Paschim Medinipur: জলের তোড়ে ভাঙল কাঁসাই নদীর অস্থায়ী রাস্তা, ডেবরায় ১২ ঘণ্টা বিচ্ছিন্ন যোগাযোগ; ক্ষোভ গ্রামবাসীদের
জলের তোড়ে ভাঙল কাঁসাই নদীর অস্থায়ী রাস্তা, ডেবরায় ১২ ঘণ্টা বিচ্ছিন্ন যোগাযোগ; ক্ষোভ গ্রামবাসীদের
ABP Ananda Top 10,17 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,17 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর হাত ধরে মেজিয়ায় শ্যাম স্টিলের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর
ED Investigation: জোর করে জমি দখল ও বেআইনি নির্মাণ মামলায় ইডির দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিত পেশ
Chok Bhanga 6ta | বহরমপুরে পুলকারে ট্রেনের ধাক্কায় প্রাণ হারাল ৪ খুদে পড়ুয়া সহ ৫জন | ABP ANANDA
TMC MLA: জাল নোট মামলায়, আরও বিপাকে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক, কী অভিযোগ ?
Suvendu Adhikari: 'ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে', বহরমপুরে দুর্ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget