এক্সপ্লোর

India on Corona Vaccination : তৃতীয় দফায় ইতিমধ্যেই ৪ লক্ষর বেশি মানুষকে টিকাকরণ, জানাল কেন্দ্র

সরকারের তরফে জানানো হয়েছে, ৩ মে পর্যন্ত ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৪ লক্ষ ৬ হাজার ৩৩৯ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

নিউ দিল্লি : শনিবার থেকে তৃতীয় দফায় টিকাকরণ শুরু হয়েছে। ইতিমধ্যেই চার লক্ষর বেশি মানুষ টিকা নিয়েছেন। আজ এক বিবৃতিতে একথা জানাল কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, এই দফায় ১৮ থেকে ৪৪ বছর বয়সিদের টিকা দেওয়া হচ্ছে।  

সরকারের তরফে জানানো হয়েছে, ৩ মে পর্যন্ত ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৪ লক্ষ ৬ হাজার ৩৩৯ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতি অনুযায়ী, ছত্তিশগড়ে ১ হাজার ২৫ জনকে, দিল্লিতে ৪০ হাজার ২৮ জনকে, গুজরাটে ১ লক্ষ ৮ হাজার ১৯১ জনকে, হরিয়ানায় ৫৫ হাজার ৫৬৫ জনকে, জম্মু ও কাশ্মীরে ৫ হাজার ৫৮৭ জনকে, কর্ণাটকে ২ হাজার ৩৫৩ জনকে, মহারাষ্ট্রে ৭৩ হাজার ৭১৪ জনকে, ওড়িশায় ৬ হাজার ৮০২ জনকে, পঞ্জাবে ৬৩৫ জনকে, রাজস্থানে ৭৬ হাজার ১৫১ জনকে, তামিলনাড়ুতে ২ হাজার ৭৪৪ জনকে এবং উত্তরপ্রদেশে ৩৩ হাজার ৫৪৪ জনকে টিকা দেওয়া হয়েছে। 

এর পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আজ সকাল ৭টা পর্যন্ত দেশে মোট ১৫ কোটি ৮৯ লক্ষ ৩২ হাজার ৯২১ ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ১০টি রাজ্য ৬৬.৯৪ শতাংশ ডোজ দিয়েছে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে নতুন করে দেড় লক্ষ কোভ্যাকসিন আসছে। হায়দরাবাদ থেকে আজই রাজ্যে আসছে ভ্যাকসিন। এখনও পর্যন্ত রাজ্যে ভ্যাকসিনের আকাল রয়েছে। বেসরকারি হাসপাতালে ভ্যাকসিন দেওয়া সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। সরকারি হাসপাতালে দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। 

এদিকে দেশজুড়ে সুস্থতার হারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ লক্ষ ২০ হাজার ২৮৯ জন সুস্থ হয়ে উঠেছেন। সামগ্রিকভাবে সুস্থের সংখ্যা ১ কোটি ৬৬ লক্ষ ১৩ হাজার ২৯২। শতাংশের বিচারে ৮১.৯১।

গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৪৪৯ জনের মৃত্যু হয়েছে। সামগ্রিকভাবে মৃত্যুর হার কমেছে। শতাংশে বিচারে ১.১০। পজিটিভের হার ২১.৪৭ শতাংশ। 

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯ জন সংক্রমিত। এনিয়ে সক্রিয় আক্রান্তের সংখ্যা পৌঁছাল ৩৪ লক্ষ ৪৭ হাজার ১১৩।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Debraj Chakraborty: দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি

ভিডিও

Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা, গঠিত হল ৮ সদস্যের তদন্ত কমিটি
Voter Card and Aadhar Card Recovery: শান্তিপুরে জঙ্গল থেকে উদ্ধার প্রায় ১৫টি ভোটার কার্ড! তদন্তে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget