এক্সপ্লোর

SC on Covid19: কোভিডে মৃত্যু ঘোষণার নির্দিষ্ট গাইডলাইন আছে কি ? কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

কোভিডে মৃতের ডেথ সার্টিফিকেট লেখার কিছু নির্দিষ্ট নীতি বা গাইডলাইন থাকা উচিত। অন্যথায় এ নিয়ে বিভ্রান্তি হতে পারে। এক মামলার শুনানির প্রেক্ষিতে সোমবার এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট।

নয়াদিল্লি: কোভিডে মৃতের ডেথ সার্টিফিকেট লেখার কিছু নির্দিষ্ট নীতি বা গাইডলাইন থাকা উচিত। অন্যথায় এ নিয়ে বিভ্রান্তি হতে পারে। এক মামলার শুনানির প্রেক্ষিতে সোমবার এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট।

অতীতেও এই নিয়ে কম বিতর্ক হয়নি। করোনায় মৃত্যু ও কোমর্বিডিটিতে মৃত এই নিয়ে শুরু হয়েছিল দ্বন্দ্ব। করোনার প্রথম ঢেউয়ের সময় অনেকেই দাবি করে, তাদের রাজ্যে করোনায় মৃতের সংখ্যা অনেক কম। অর্থাৎ অন্যদের তুলনায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে সংশ্লিষ্ট রাজ্যে। যদিও বিরোধীদের অভিযোগ, করোনায় মৃতের সংখ্যা কম দেখাতেই এই নীতি নিয়েছিল সেই রাজ্য সরকারগুলি।

করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়েও উঠে এল সেই একই প্রশ্ন। এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কোভিডে মৃতের ডেথ সার্টিফিকেট ইস্যু নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। এদিন বেঞ্চের বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এমআর শাহ বলেন, ''বহুবার কোভিডে মৃতের ডেথ সার্টফিকেটে হার্ট অ্যাটাক বা লাং ফেলিওর লেখা হতেই পারে। এই হৃদয্ত্র বা ফুসফুসের কাজ বন্ধের পিছনে করোনার হাত রয়েছে। তাহলে আপনারা কীসের ভিত্তিতে কোভিডের ডেথ সার্টিফিকেট ইস্যু করেছেন ?''

সম্প্রতি সব কোভিডে মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি তুলে সুপ্রিম কোর্টে মামলা করেন অ্যাডভোকেট গৌরব কুমার বনসল। তাঁর জনস্বার্থ মামলার ভিত্তিতেই কেন্দ্রীয় সরকারের কাছে নোটিস পাঠায় শীর্ষ আদালত। জনস্বার্থ মামলায় বনসল বলেছেন, ''বিপর্যয় মোকাবিলা আইন ২০০৫-এর ধারা ১২ অনুযায়ী বিপর্যয়ের ফলে মৃত কোনও ব্যক্তিকে ন্যূনতম সাহায্য করা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির মৌলিক কাজ।''

১২ (তিন) ধারায় আরও বলা রয়েছে, মহামারীর ফলে কোনও ব্যক্তি মারা গেলে তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে বাধ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। বিপর্যয় মোকাবিলা আইনের এই ক্ষতিপূরণ নিয়ে কেন্দ্রীয় সরকার ও আইসিএমআর-এর কাছে নির্দিষ্ট নীতি জানতে চায় সুপ্রিম কোর্ট। মহামারীর ফলে মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিলে কীভাবে নীতির বাস্তবায়ন সম্ভব তাও জানতে চায় আদালত।

সুপ্রিম কোর্টের এই প্রশ্নের জবাব দিতে তিন সপ্তাহের সময়সীমা চায় কেন্দ্রীয় সরকার। যার উত্তরে কোভিডে মৃতের ডেথ সার্টিফিকেট ঘোষণায়  নির্দিষ্ট নীতি আছে কিনা তা জানতে চায় আদালত। মাত্র ১০দিনের মধ্যেই উত্তর দিতে বলা হয়েছে কেন্দ্রকে। মূলত, কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে কোভিডে মৃতদের পরিবারকে সামাজিক সুরক্ষা দিতে সুপ্রিম কোর্টে এই আর্জি জানিয়েছিলেন অ্যাডভোকেট গৌরব কুমার বনসল। 

সেরা শিরোনাম

Electromagnetic Space Tiles: মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ
মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ
Kali Puja 2026: চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
I.N.D.I.A Bloc Rally: ‘চাইলেও কোথাও যেতে পারবেন না, যেতে দেব না’, রামলীলা ময়দান থেকে সরাসরি মোদি-শাহকে হুঁশিয়ারি রাহুলের
‘চাইলেও কোথাও যেতে পারবেন না, যেতে দেব না’, রামলীলা ময়দান থেকে সরাসরি মোদি-শাহকে হুঁশিয়ারি রাহুলের
Science News: পশুপাখিরা কি মিথ্যে বলতে পারে? গবেষণায় নতুন তথ্য বেরোল
পশুপাখিরা কি মিথ্যে বলতে পারে? গবেষণায় নতুন তথ্য বেরোল

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget