এক্সপ্লোর

Kiren Rijiju corona positive: করোনা আক্রান্ত কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু

নিজেই এই খবর জানালেন কিরেণ রিজিজু

নয়াদিল্লি: করোনা আক্রান্ত কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু। নিজেই এই খবর জানালেন তিনি। এদিন নিজের টুইটার হ্যান্ডেলে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে এবং সেল্ফ আইসোলেশনে আছেন তিনি।

টুইটারে তিনি লিখেছেন, “দ্বিতীয়বার করোনা পরীক্ষা করিয়ে ছিলাম। রিপোর্ট হাতে পেয়েছি। রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। গত কয়েকদিন আমার সংস্পর্শে যারা এসেছেন তাঁদের আইসোলেশনে থাকার অনুরোধ জানাচ্ছি। একইসঙ্গে তাঁদের করোনা পরীক্ষা করাতেও অনুরোধ করছি।  শারীরিকভাবে আমি একদম সুস্থ আছি।“

ক্রমশ ভয়াবহ চেহারা নিচ্ছে করোনা। গতকাল করোনা আক্রান্ত হন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। আট মাসের মধ্যে দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। করোনা আক্রান্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

প্রত্যেক দিনই করোনা সংক্রমণের হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ফের রেকর্ড সংক্রমণ দেশে। আজ, শনিবার স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, একদিনে আক্রান্ত ২ লাখ ৩৪ হাজার ৬৯২ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৩৪১ জনের। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২ লাখ ৩৪ হাজার ৬৯২ জন করোনায় আক্রান্ত। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৬০৯। সেরে উঠেছেন ১ কোটি ২৬ লাখ ৭১ হাজার ২২০ জন। দেশে এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৭৯ হাজার ৭৪০ জন। মোট মৃত ১ লাখ ৭৫ হাজার ৬৪৯ জন। ভ্যাকসিন দেওয়া হয়েছে ১১ কোটি ৯৯ লাখ ৩৭ হাজার ৬৪১ জনকে।

করোনার দ্বিতীয় ঢেউ মাথাচাড়া দিতেই একাধিক ব্যবস্থা নেওয়া শুরু করেছে বিভিন্ন রাজ্যে। উত্তরপ্রদেশে কোনও ব্যক্তিকে মাস্ক ছাড়া দেখা গেলে প্রথম দফায় ১ হাজার টাকা এবং পরের বার ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে। চলতি সপ্তাহের গোড়ার দিকে আগামী ১৫ দিনের জন্য কড়া নিয়মবিধি লাগু করে মহারাষ্ট্র। সপ্তাহের শেষে কার্ফু জারি করেছে দিল্লি সরকার। সোমবার ভোর পর্যন্ত চলবে কার্ফু। 

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget