এক্সপ্লোর

Corona Vaccine Crisis: ভ্যাকসিনের অভাবে দুর্গাপুর মহকুমা হাসপাতালে বন্ধ টিকাকরণ কর্মসূচি

এতে রীতিমতো দুর্ভোগে সাধারণ মানুষ

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: ভ্যাকসিনের অভাবে দুর্গাপুর মহকুমা হাসপাতালে বন্ধ হয়ে গেল করোনা টিকাকরণ কর্মসূচি। কবে ভ্যাকসিন আসবে সেই সম্পর্কেও কোনওরকম তথ্য দিতে পারল না হাসপাতাল কর্তৃপক্ষ।

দিন দুয়েক আগে প্রায় ২ হাজার মতো ভ্যাকসিন এসেছিল দুর্গাপুর মহকুমা হাসপাতালে। এর আগে এসেছিল ৫০০-র মতো ভ্যাকসিন। প্রতিদিন তিনশো থেকে সাড়ে তিনশো জনকে ভ্যাকসিন দেওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। সংখ্যাটা সাড়ে ছশোতেও পৌঁছোয় কোনও কোনও দিন। কিন্তু ভ্যাকসিনের জোগান ঠিকঠাক না থাকায় শনিবার থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে করোনা  ভ্যাকসিন দেওয়ার কাজ বন্ধ করে দেওয়া হলো। আর এতে রীতিমতো দুর্ভোগে সাধারণ মানুষ।

এখানেই শেষ নয়, অক্সিজেনের জোগানও আগামী দিনে আরও কমতে চলেছে বলে খবর। দুর্গাপুর মহকুমা হাসপাতালের বাইরে থাকা অ্যাম্বুলেন্স চালকরা এমনই আশঙ্কার কথা বলছেন। এখন ২০০ প্রেসারের একটি অক্সিজেন সিলিন্ডারের দাম পড়ে ২৩০ থেকে ২৫০ টাকার মতো, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে এর দাম বাড়তে চলেছে বলে তাঁদের জানিয়ে দিয়েছে সরবরাহকারী সংস্থাগুলি।

এবিষয়ে রাজ্য সরকারকে তোপ দাগলেন বর্ধমান জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার যথেষ্ট পরিমাণ ভ্যাকসিন পাঠাচ্ছে। কিন্তু ভোটের রাজনীতি করতে গিয়ে তৃণমূল ইচ্ছে করে  কৃত্রিম অভাব তৈরি করে রেখে দিয়েছে। আর যার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে।  অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় পাল্টা কটাক্ষ করেন।  

এইদিকে গোটা পরিস্থিতিতে এখন বেশ আতঙ্কে শহর দুর্গাপুরের মানুষ। বেসরকারি হাসপাতলগুলিতে আর করোনা বেড নেই। তাদের বেডের সংখ্যা বাড়ানোর জন্য জেলা প্রশাসনের তরফে অনুরোধ জানানো হয়েছে। দিন তিনেক আগে  দুর্গাপুর মহকুমা হাসপাতালে তড়িঘড়ি ২১ বেডের কোভিড বিভাগ খোলা হয়েছে। ইতিমধ্যে সেখানেও বেডের থেকে রোগীর সংখ্যা বেশী হয়ে যাচ্ছ। সব মিলিয়ে  দুর্গাপুর মহকুমা হাসপাতালে ৩০ থেকে ৩৫জনের মতো চিকিৎসক রয়েছেন যারা রোটেশনের ভিত্তিতে কোভিড বিভাগে কাজ করছেন। আর ভ্যাকসিন আর বেড না পেয়ে আতঙ্কিত সাধারণ মানুষের  জনরোষ যেভাবে সরকারি হাসপাতালের ওপর আছড়ে পড়ছে তাতে নিরাপত্তাহীনতায় ভুগছেন চিকিৎসকরাও।

সেরা শিরোনাম

Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget