এক্সপ্লোর

করোনা: সবচেয়ে বেশি আক্রান্ত আমেরিকায়, মৃতের তালিকায় শীর্ষে ইতালি

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৬ লক্ষের বেশি, মৃত প্রায় ৩১ হাজার

নয়াদিল্লি: বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৬ লক্ষ ছাপিয়ে গেল। মৃতের সংখ্যা ৩১ হাজার ছুঁইছুঁই। আক্রান্তের সংখ্যার নিরিখে সবার ওপরে আছে আমেরিকা। ১ লক্ষ ২১ হাজারেরও বেশি মানুষের শরীরে হানা দিয়েছে কোভিড-১৯। মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে।  শুধুমাত্র নিউইয়র্কেই মারা গিয়েছেন ৫১৭ জন। করোনার মোকাবিলায় শনিবারই ২ ট্রিলিয়ন মার্কিন ডলারের প্যাকেজ ঘোষণা করেছে আমেরিকা। শুক্রবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে এই বিল পাস হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করার সঙ্গে সঙ্গে তা পরিণত হয় আইনে। তবে, মৃতের সংখ্যার নিরিখে শীর্ষে ইতালি। গত ২৪ ঘণ্টায় সেদেশে মৃত্যু হয়েছে ৮৮৯ জনের। মোট মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়াল। মোট আক্রান্তের সংখ্যা ৯০ হাজারের বেশি। করোনার দাপটে কাঁপছে স্পেনও। গত ২৪ ঘণ্টায় ৮৩২ জনের মৃত্যু হয়েছে সেখানে। মৃতের সংখ্যা প্রায় ৫ হাজার ৭০০। আক্রান্ত ৭২ হাজারেরও বেশি। ইরানের অবস্থাও ভয়াবহ। সেখানে এই মারণ ভাইরাস ২৩০০-রও বেশি মানুষ মারা গিয়েছেন। আক্রান্ত ৩০ হাজারেরও বেশি। ইউরোপের আরেক দেশ ব্রিটেনের পরিস্থিতিও উদ্বেগজনক।  সেখানে মৃতের সংখ্যা এক হাজার পার করেছে। আক্রান্ত প্রায় ১৫ হাজার। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত। আপাতত ডাউনিং স্ট্রিটে, নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। উদ্বেগজনক ফ্রান্স, জার্মানির পরিস্থিতিও।  এরইমধ্যে নোভেল করোনা ভাইরাসের উৎস, চিনের উহান শহরকে ধীরে ধীরে লকডাউন-মুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। মে মাসে পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচন। করোনা-আবহে কোয়ারেন্টিন বা সেলফ আইসোলেশনে থাকা প্রবীণ নাগরিকরা যাতে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেন, সেজন্য আইন পাস হয়েছে পোল্যান্ডের সংসদে। ভারতের প্রতিবেশী দেশেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পাকিস্তানে ১৫০০-রও বেশি মানুষ করোনাতে আক্রান্ত। ১০ জন মারা গেছেন। ৪৮ জন করোনা রোগীর খোঁজ মিলেছে বাংলাদেশে। মৃত ৫। শ্রীলঙ্কায় ১০৬ জন করোনায় আক্রান্ত। ভুটানে ৩, নেপালে ৪ এবং মলদ্বীপে ১৪ জন করোনায় আক্রান্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

JP Nadda : অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
Sonam Wangchuk: স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের
স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget