এক্সপ্লোর

উহানে করোনা-মহামারী ছড়িয়েছে মার্কিন সেনা, 'ষড়যন্ত্র তত্ত্ব' বেজিংয়ের, চিনা রাষ্ট্রদূতকে তলব 'ক্ষুব্ধ' ওয়াশিংটনের

গতকাল, ঝাও ট্যুইটে লেখেন, 'পেশেন্ট জিরো' সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসেছিল।

ওয়াশিংটন: চিনে করোনা-মহামারী ছড়িয়েছে মার্কিন সেনা। এই 'গুরুতর' অভিযোগের প্রেক্ষিতে আমেরিকায় নিযুক্ত চিনা রাষ্ট্রদূতকে ডেকে পাঠাল মার্কিন প্রশাসন। গতকালই, ট্যুইটারে একটি 'ষড়যন্ত্র তত্ত্ব' প্রকাশ করেন চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান। সেখানে তিনি চিনে করোনা-ভয়াবহতার জন্য মার্কিন সেনাকে দায়ী করেন। এরপরই, চিনা রাষ্ট্রদূত কুই তিয়ানকাইকে ডেকে পাঠানোর সিদ্ধান্ত নেন শীর্ষ মার্কিন কূটনীতিবিদ (এশিয়া অঞ্চল) ডেভিড স্টিলওয়েল। মার্কিন বিদেশ দফতরের এক আধিকারিক জানান, বিশ্বব্যাপী মহামারী ছড়ানো এবং তা গোপন করার দায় থেকে সমালোচকদের নজর ঘোরাতেই বেজিং এই তত্ত্ব বের করেছে। তিনি যোগ করেন, ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে দেওয়া ভীষণই বিপজ্জনক এবং হাস্যকর। আমরা চিনকে জানিয়ে দিতে চাই যে, এসব আমরা বরদাস্ত করব না। এতে চিনা নাগরিক এবং সর্বোপরি বিশ্বের উপকার হবে।

গতকাল, ঝাও ট্যুইটে লেখেন, 'পেশেন্ট জিরো' (প্রথম আক্রান্ত ব্যক্তি) সম্ভবত উহান থেকে নয়, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসেছিল। হতে পারে মার্কিন সেনা এই মহামারী উহানে নিয়ে এসেছে। স্বচ্ছ হোন। নিজেদের তথ্য জনসমক্ষে আনুন। আমেরিকাকে কৈফিয়ত দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক ও উস্কানিমূলক মন্তব্য করার জন্য পরিচিত ঝাও-এর এই ট্যুইট চিনা সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। এমনিতেই, করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে ঘরে প্রবল সমালোচনার মুখে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তার ওপর ঝাও-এর এই ট্যুইট তাতে ঘৃতাহুতির কাজ করে। ঝাও-এর মন্তব্য বিতর্ক তৈরি করতে পারে বলে আগাম আঁচ করেছিলেন দক্ষ কূটনীতিক কুই। তিনি ট্যুইটে লেখেন, কোভিড-১৯ মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত চিন। তিনি জানান, বিজ্ঞানীদের ধারণা, উহানের যে বাজারে সামুদ্রিক খাবার বিক্রি হয়, সেখান থেকেই এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
No Cooking Rice: রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget