এক্সপ্লোর

Sikkim Honeymoon Missing: সিকিমে হানিমুনে গিয়ে নিখোঁজ দম্পতি! এখনও অধরা দেহ! মেঘালয়-কাণ্ডের পর বাড়ছে রহস্য! তবে কী?

Couple On Honeymoon Missing: কৌশলেন্দ্র প্রতাপ সিং এবং অঙ্কিতা সিং-এর বিয়ে হয়েছিল ৫ মে। ২৪ মে সিকিমের উদ্দেশ্যে রওনা হন।

নয়া দিল্লি: মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে নিখোঁজ দম্পতি, এই ঘটনা নিয়ে তোলপাড় পড়েছিল। এরই মধ্যে জানা যায় স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার নববধূ সোনম। এই ঘটনায় যখন চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে, সেই সময়ই উত্তর প্রদেশের প্রতাপগড় জেলার এক নববিবাহিত দম্পতি তাদের মধুচন্দ্রিমার জন্য সিকিমে এসেছিলেন। ১৫ দিন হয়ে গেলেও তাঁরা এখনও নিখোঁজ। 

কৌশলেন্দ্র প্রতাপ সিং এবং অঙ্কিতা সিং-এর বিয়ে হয়েছিল ৫ মে। ২৪ মে সিকিমের উদ্দেশ্যে রওনা হন। ২৯ মে  তারা যে গাড়িতে ভ্রমণ করছিলেন তা ভূমিধসে ক্ষতিগ্রস্ত মাঙ্গান জেলায় ১,০০০ ফুট তিস্তা নদীতে পড়ে যায় এমনটাই খবর। লাচেন-লাচুং মহাসড়কের মুনসিথাংয়ের কাছে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে খাদে। 

এনডিটিভি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এঁদের সঙ্গে থাকা ন'জনের মধ্যে একজন মারা গিয়েছেন। দু'জন আহত হয়েছেন, আটজন এখনও নিখোঁজ। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে গাড়ির চালকের, এমনটাই খবর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী। কৌশলেন্দ্র প্রতাপ সিং-এর বাবা শের বাহাদুর সিং তাঁর ছেলে এবং পুত্রবধূর খোঁজে সিকিমে এসেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও কোনও খবর পাওয়া যায়নি নব দম্পতির। 

নিখোঁজ কৌশলেন্দ্র প্রতাপ সিং এর বাবা একটি ভিডিও বার্তায় বলেছেন, 'সিকিমে আমার ছেলে এবং পুত্রবধূর গাড়ি নদীতে পড়ে যাওয়ার পর তারা নিখোঁজ। আমি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে আবেদন করছি যে তিনি সিকিমের মুখ্যমন্ত্রীকে অনুসন্ধান ও উদ্ধার অভিযান দ্রুত করার জন্য অনুরোধ করুন। তাদের না পাওয়া পর্যন্ত আমি বাড়ি ফিরব না।' 

তিনি এও বলেন, 'এখানে আমাদের অষ্টম দিন। আমরা বেশ কয়েকবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে যা কিছু উদ্ধার হয়েছে, তার কিছুই আমার ছেলে এবং তার স্ত্রীর নয়। আমি যতক্ষণ না তাদের খুঁজে পাচ্ছি ততক্ষণ বাড়ি ফিরব না। আমি সকলকে আমার ছেলে এবং পুত্রবধূর জীবনের জন্য প্রার্থনা করার জন্য অনুরোধ করছি।' 

নিখোঁজ আট পর্যটকের খোঁজে এনডিআরএফ, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস, বন বিভাগ, পর্যটন বিভাগ, টিএএএস (ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ সিকিম) এবং পুলিশের কর্মীরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। যদিও খারাপ আবহাওয়ার জন্য উদ্ধার অভিযানে দেরি হচ্ছে।                                     

সেরা শিরোনাম

Lung Cancer : ফুসফুসের ক্যানসারে প্রতি ৩ দিনে ১ জনের মৃত্যু, মাসে গড়ে আক্রান্ত ৮৩ ; সাড়ে ৬ বছরের ভয়ঙ্কর পরিসংখ্যান দেশের এই জায়গায়
ফুসফুসের ক্যানসারে প্রতি ৩ দিনে ১ জনের মৃত্যু, মাসে গড়ে আক্রান্ত ৮৩ ; সাড়ে ৬ বছরের ভয়ঙ্কর পরিসংখ্যান দেশের এই জায়গায়
Delhi News: থানার ভেতরে ভয়াবহ ঘটনা ! জিজ্ঞাসাবাদের সময় পুলিশ কর্মীদের উপর হামলা অভিযুক্তের, আহত ৫
থানার ভেতরে ভয়াবহ ঘটনা ! জিজ্ঞাসাবাদের সময় পুলিশ কর্মীদের উপর হামলা অভিযুক্তের, আহত ৫
Ritabrata Banerjee: 'ব্রাত্যদা রাজনীতি করুন বা না করুন, ডক্টর মমতা ব্যানার্জির সঙ্গে থাকবেন না', দাবি ঋতব্রতর
'ব্রাত্যদা রাজনীতি করুন বা না করুন, ডক্টর মমতা ব্যানার্জির সঙ্গে থাকবেন না', দাবি ঋতব্রতর
Kolkata Medical College:কলকাতা মেডিক্যালে তাণ্ডব কাণ্ডে ৩ ইন্টার্নকে থানায় তলব, চোরবাগানের ঘটনায় মুখ খুলে শোকজের মুখে পড়েছিলেন তাঁরাই
কলকাতা মেডিক্যালে তাণ্ডব কাণ্ডে ৩ ইন্টার্নকে থানায় তলব, চোরবাগানের ঘটনায় মুখ খুলে শোকজের মুখে পড়েছিলেন তাঁরাই

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget